চাঁপাইনবাবগঞ্জে নানাবাড়ি বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর বিলকন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের আব্দুল আলমের ছেলে।
সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

স্বজনরা জানান, দুই দিন আগে নানাবাড়ি বেড়াতে রানিনগর বিলকন্দি এলাকায় আসে আব্দুর রহমান। সোমবার সকালে বাড়ির পাশে থাকা একটি খালের পানিতে পড়ে যায় সে।
পরে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

















