প্রচ্ছদ    ঢাকা   নিটারে দুই দিনব্যাপী ‘টেক্সটাইল ফেস্ট...

নিটারে দুই দিনব্যাপী ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’ অনুষ্ঠিত

১০ অক্টোবর ২০২৬ ০১:৩৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’। গত বৃহস্পতিবার ও শুক্রবার (৮ ও ৯ অক্টোবর) আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। টেক্সটাইলভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা ও ফ্যাশন শো ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর হয়ে ওঠে নিটার ক্যাম্পাস। সকাল সাড়ে ৮টায় শুরু হয় নিবন্ধন কার্যক্রম। পরে সকাল ৯টা থেকে টেক্সটাইল অলিম্পিয়াড, মক ইন্টারভিউ, কেস কম্পিটিশন ও ‘৩০০ সেকেন্ড ইনোভেটিভ স্পিচ’সহ বিভিন্ন প্রতিযোগিতা শুরু হয়। পাশাপাশি স্থাপন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল।

প্রথম দিনের আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ ছাড়া টেক্সটাইল শিল্প ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নিটার টেক্সটাইল ক্লাবের আহ্বায়ক বান্না শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে ক্লাবের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার মো. সাফায়াত হোসেন তার বক্তব্যে ‘7E’ ফর্মুলা তুলে ধরেন। এ ছাড়া বক্তব্য দেন কাজী ফিরোজ হোসেন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এমডি শাহ-ই-আলম এবং বিটিএমসির পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অডিট) নূরে খাজা আলামিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

দুপুর ১টা ৩০ মিনিটের দিকে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। একই সময়ে চলতে থাকে প্রতিযোগিতার বিচারকাজ। মধ্যাহ্নভোজের বিরতির পর শুরু হয় দিনের দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীদের নাচ-গানের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক আয়োজন। এরপর প্রতিযোগিতামূলক ফ্যাশন শো দর্শকদের বিশেষ আকর্ষণে পরিণত হয়। ফ্যাশন শো শেষে বিচারকেরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। রাত সাড়ে ৯টার দিকে শেষ হয় উৎসবের প্রথম দিনের কার্যক্রম।

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বেলা ১১টায় পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা।

অনুষ্ঠানে অতিথিরা টেক্সটাইল শিক্ষার উন্নয়ন, শিল্পের সম্ভাবনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি বিষয়ে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণসংক্রান্ত দাবি তুলে ধরেন। অতিথিরা এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল নিটারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ২০২৬ সালের শীতকালেই কাজ শুরুর আশ্বাস দেন। তিনি বিশেষজ্ঞ শিক্ষক বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে প্রতিযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে নিটারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিদ্যমান বাধা মোকাবিলায় সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ টেক্সটাইল খাতে নারীদের অংশগ্রহণ ও অগ্রগতিতে উৎসাহ জোগানো এবং বৈশ্বিক টেক্সটাইল শিল্পে বাংলাদেশের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে টেক্সটাইল শিল্পের সম্ভাবনা ও গুরুত্বও তুলে ধরেন তিনি।

দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক বক্তব্য শেষে শুরু হয় ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে এ পর্ব সম্পন্ন হয়।

এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের নাচ, গান, নাটক ও র‌্যাম্প শোতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীত ব্যান্ড ‘অ্যাশেজ’-এর পরিবেশনা। ব্যান্ডটির উপস্থিতি ও সংগীত পরিবেশনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়।

বিভিন্ন প্রতিযোগিতা, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ, ফ্যাশন শো এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় নিটারে আয়োজিত প্রথম ‘টেক্সটাইল ফেস্ট বাংলাদেশ ১.০’। টেক্সটাইল শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, শিল্পের সঙ্গে শিক্ষাঙ্গনের সংযোগ বৃদ্ধি এবং সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির মধ্য দিয়ে উৎসবটি নিটার ক্যাম্পাসে দুই দিনের প্রাণবন্ত আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে রইল।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলমান শিক্ষাব্যবস্থা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে -ওবায়দুল হক বাদল

চলমান শিক্ষাব্যবস্থা জাতির মেরুদণ্ড ভেঙে দিয়েছে -ওবায়দুল হক বাদল
বলা হয়, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষাব্যবস্থা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি অন্তর্বর্তী সরকার। তাহলে কি চলমান শিক্ষাব্যবস্থা নিয়ে সকলে সন্তুষ্ট? কেউ কি এই…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (১০…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির
মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তুরস্ক সফরে দুই দেশের মধ্যে শিক্ষা,…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

বগুড়ার ফাঁপড়ে ২০০ বছরের পুরনো জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার ফাঁপড়ে ২০০ বছরের পুরনো জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে মানববন্ধন
বগুড়া সদর উপজেলার ফাঁপড় এলাকায় সাধারণ মানুষের ব্যবহার্য প্রায় ২০০ বছরের একটি ঐতিহ্যবাহী জলাশয় ভরাট ও দখলের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রবিবার (১১…
 ১১ অক্টোবর ২০২৬    রাজশাহী

গাজীপুরে আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ৬৫৯ শিক্ষার্থী

গাজীপুরে আইইউটির ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত: ডিগ্রি পেলেন ৬৫৯ শিক্ষার্থী
গাজীপুর সংবাদদাতা:গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ওআইসির ১৬টি সদস্য দেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট স্নাতক ও স্নাতকোত্তর…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা

রিয়াদ বিমানবন্দরে হামলায় এবার এনসিপির নিন্দা ও শোক!

রিয়াদ বিমানবন্দরে হামলায় এবার এনসিপির নিন্দা ও শোক!
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘মাই প্রিন্সেস মাম্মি’-জন্মদিনে অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা!

‘মাই প্রিন্সেস মাম্মি’-জন্মদিনে অপু বিশ্বাসকে ছেলের ভালোবাসাভরা শুভেচ্ছা!
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিনে মাকে বিশেষ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। ১১ অক্টোবর জন্মদিনের প্রথম প্রহরে মায়ের সঙ্গে কেক কাটার পাশাপাশি…
 ১১ অক্টোবর ২০২৬    বিনোদন

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ: গেইল

বাংলাদেশের ব্যাটিংয়ে চাপে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ: গেইল
লিজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে কঠিন লড়াইয়ের মুখে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ৫ উইকেটে জিতলেও বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা…
 ১১ অক্টোবর ২০২৬    খেলাধুলা

মোহাম্মদপুরে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা, শুরু যান চলাচল!

মোহাম্মদপুরে অবরোধ তুলে নিলেন অটোরিকশাচালকরা, শুরু যান চলাচল!
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়কে প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর সড়ক ছেড়ে গেছেন অটোরিকশাচালকরা। পুলিশের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল…
 ১১ অক্টোবর ২০২৬    রাজধানী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪!

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪!
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায়…
 ১১ অক্টোবর ২০২৬    রাজধানী

এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা!

এক বছরের শর্তে মুক্তি পেলেন সিজেপির তিন নেতা!
ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে মুক্তি দিয়েছেন আদালত। আগামী এক বছর শান্তিভঙ্গ হতে…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য: শেহবাজ শরিফ

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য: শেহবাজ শরিফ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি মিলিশিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক!

পার্কে বসে ছিলেন বিজেপি নেতার মেয়ে, আন্দোলনকারী ভেবে আটক!
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশের অভিযানের মধ্যে পার্কে বসে থাকা অবস্থায় আটক হয়েছেন বিজেপির সাবেক বিধায়ক বিক্রম সিংয়ের মেয়ে যশস্বিনী রাজে সিং। শনিবার (১০…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা!

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার তীব্র নিন্দা!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। সৌদি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী,…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’, ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ!

‘আমরাও এর মধ্য দিয়ে গিয়েছি’, ভারতের আন্দোলনকারীদের পাশে নাহিদ!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত তরুণদের প্রতি সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দিল্লিতে…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত