প্রচ্ছদ    রংপুর   নিয়োগ বাণিজ্যের অভিযোগে জনসম্মুখে মাদ্রাসা...

নিয়োগ বাণিজ্যের অভিযোগে জনসম্মুখে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগ!

৫ অক্টোবর ২০২৬ ০৫:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজমাল্লীহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। একপর্যায়ে বিক্ষোভকারীদের দাবির মুখে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান জনসম্মুখে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসা মাঠে মানববন্ধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে তা বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভকারীরা মাদ্রাসার ল্যাব সহকারী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার দাবি জানান।

তাদের দাবি, নিয়োগ পরীক্ষা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করতে হবে এবং পরীক্ষার মানবণ্টনসহ প্রয়োজনীয় তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আরও পড়ুন

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

স্থানীয়দের অভিযোগ, চারটি পদে নিয়োগকে কেন্দ্র করে প্রায় ৫০ লাখ টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে। এ অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ এবং মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত বা পুনর্গঠনের দাবি তোলেন বিক্ষোভকারীরা। বর্তমান কমিটির কোনো সদস্যকে ভবিষ্যতে কমিটিতে না রাখার দাবিও জানান তারা।

এ ছাড়া মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়ম বন্ধের দাবি জানানো হয়। দুর্বল শিক্ষার্থীদের জন্য সহায়ক কর্মসূচি চালু, শিক্ষকদের কর্মদক্ষতা মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন এবং শিক্ষার্থীদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবিও জানান আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসাটির ১৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন তিনজন। তাদের হিসাবে পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ।

বিক্ষোভ চলাকালে নিয়োগ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে মাদ্রাসার টিআর প্রতিনিধি মিজানুর রহমান সাজুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

পরে বিক্ষোভকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান তাদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।

তবে নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান। তিনি বলেন, কয়েক দিন আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে মাদ্রাসার পরিচালনা কমিটি তা গ্রহণ করেনি। এবার এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় বিক্ষোভকারীদের সামনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন।

মানববন্ধনে মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. মাইদুল ইসলাম, বিদ্যুৎসাহী সদস্য মো. দুলাল সরকার, প্রাক্তন ছাত্র সালমান ফারসিসহ স্থানীয়রা বক্তব্য দেন। এলাকাবাসীর পক্ষে কর্মসূচির আয়োজন করেন প্রাক্তন ছাত্র সালমান ফারসি।

এদিকে নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে মাদ্রাসায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আগামী ৫ অক্টোবর উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!

আইসিজের রায় মেনে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে মিয়ানমার, প্রত্যাশা প্রতিমন্ত্রীর!
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে চালানো দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে কেন্দ্র করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ।…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!

জুলাই হত্যাচেষ্টা মামলায় কারাগারে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি!
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা ওই মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শুনানি শেষে…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান, থাকছে উচ্চপর্যায়ের বৈঠক!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।…
 ১৯ নভেম্বর ২০২৬    খুলনা

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!

বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন, আতঙ্কে ছোটাছুটি শিক্ষার্থীদের!
রংপুরের মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ভবনের ওপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ছোটাছুটি…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা হত্যার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
কুমিল্লা প্রতিনিধি:ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যার ঘটনা এবং সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!

বান্দরবানে ঝর্ণায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার!
বান্দরবানের শৈলপ্রপাত পর্যটনকেন্দ্রের পাশের ঝর্ণায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর মিসকাত (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকে গ্রেপ্তার!
সৈয়দ আরমান, চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
গণহত্যা প্রতিরোধে বাধ্যবাধকতা লঙ্ঘনের দায়ে রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতের…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী

বিএনপি এখন বিপদে পড়ে ‘মুঝে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার করছে: পাটওয়ারী
বিএনপিকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মন্তব্য করেছেন, অন্যদের জন্য কবর খুঁড়তে গিয়ে…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন!
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ!
রাজশাহীর বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!

শাকিবের নতুন সিনেমায় কিয়ারা আদভানি, প্রযোজকের পোস্ট ঘিরে নতুন গুঞ্জন!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শুরুতে পাকিস্তানি কোনো অভিনেত্রীর অভিনয়ের গুঞ্জন শোনা…
 ১৯ নভেম্বর ২০২৬    বিনোদন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন

‘আরেকটি ১/১১ এলে কেউ বাঁচতে পারব না’: রাশেদ খাঁন
বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দেশে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি সতর্ক…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে বলেছিলেন মেসির মা!
লিওনেল মেসির উত্তরসূরি কে হবেন, ফুটবলবিশ্বে এমন আলোচনা দীর্ঘদিনের। এবার সেই প্রশ্নে নিজের পছন্দের কথা জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি। মেসির বিদায়ী ম্যাচে…
 ১৯ নভেম্বর ২০২৬    খেলাধুলা