পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের সাথে উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে পাটগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এই সভার আয়োজন করা হয়। নবাগত ইউএনও ফারজানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় পাটগ্রাম উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সব সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা পাটগ্রাম উপজেলার যানজট, বাল্যবিয়ে, মাদক নিয়ন্ত্রণ, ক্যাসিনো, অবৈধ বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন, বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের সমস্যা, সীমান্ত সমস্যা এবং স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন।
সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন এবং উপজেলার বিদ্যমান এসব সমস্যা সমাধানে সব সাংবাদিক ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
















