প্রচ্ছদ    জাতীয়   বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান...

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক!

২৮ অক্টোবর ২০২৬ ০৮:০২ এএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তিনি। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, রপ্তানি বহুমুখীকরণ এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক উঠে আসে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধিতে জেটরোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উন্নত উৎপাদনশিল্প, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), অটোমোবাইল, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণেও জাপানের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি হবে। এর ফলে বাংলাদেশের উৎপাদনশিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি সম্প্রসারণের সুযোগ বাড়তে পারে।

বৈঠকে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আলোচনা হয়। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ একমত হয়। চুক্তিটির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় গুরুত্ব পায়।

দক্ষ জনশক্তি তৈরি এবং জাপানে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশে দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাড়ানো এবং জাপানি ভাষা প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চান। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জাপানের শ্রমবাজারে কাজের জন্য বাংলাদেশিদের প্রস্তুতি বাড়বে এবং দুই দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ভৌগোলিক অবস্থানকে বিনিয়োগের সম্ভাবনাময় দিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ তৈরি হয়েছে।

বৈঠক শেষে জেটরোর প্রেসিডেন্টের আমন্ত্রণে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জেটরোর প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ১০!
স্পেনের মধ্যাঞ্চলীয় টলেডো প্রদেশে দুটি উচ্চগতির যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন এবং প্রাণহানির সংখ্যা আরও বাড়তে…
 ২৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নন: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম মন্তব্য করেছেন, ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি এবং অপরাধীদের পৃষ্ঠপোষকতার কারণে বিএনপির নিজস্ব নেতাকর্মীরাও নিরাপদ নন।…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আনসার ও ভিডিপিকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিল সরকার

আনসার ও ভিডিপিকে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিল সরকার
গাজীপুর সংবাদদাতা: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুর হক চৌধুরী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রদান…
 ২৮ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল!

জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, দুধ দিয়ে গোসলের ভিডিও ভাইরাল!
চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। আধুনগর বাজারে…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ছাত্রদল নেতা শাকিল হত্যা, দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি প্রত্যাহার!

ছাত্রদল নেতা শাকিল হত্যা, দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি প্রত্যাহার!
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যাকাণ্ডের তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানকে প্রত্যাহার করা হয়েছে। হত্যাকাণ্ডের পরও আসামি গ্রেপ্তারে…
 ২৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

চট্টগ্রামের দুই হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সাত দিনের রিমান্ডে!

চট্টগ্রামের দুই হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সাত দিনের রিমান্ডে!
চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এর মধ্যে নগরের বাকলিয়ায় জোড়া…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

ফেনী সদর হাসপাতালের সাবস্টেশনে চুরি, ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট

ফেনী সদর হাসপাতালের সাবস্টেশনে চুরি, ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট
নিজস্ব প্রতিবেদক, ফেনী:ফেনী সদর হাসপাতালের সাবস্টেশনে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। সাবস্টেশনের মেইন লাইন ও জেনারেটর ভেঙে তেল এবং মূল্যবান যন্ত্রপাতিসহ প্রায় ৬০ থেকে ৭০…
 ২৮ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, আলোচনায় নির্বাচনী পরিবেশ!

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য, আলোচনায় নির্বাচনী পরিবেশ!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ এবং অনিয়মের অভিযোগের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর!

জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, নিরপেক্ষতার আশ্বাস প্রতিমন্ত্রীর!
আগামী জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচনে…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক!

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর, জেটরো প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক!
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে জাপানি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, নবায়নযোগ্য…
 ২৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সমালোচনা, জামায়াত-এনসিপিকে পাল্টা জবাব তারেকের!

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে সমালোচনা, জামায়াত-এনসিপিকে পাল্টা জবাব তারেকের!
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হওয়া নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনার জবাব দিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।…
 ২৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা!

এতিমখানার ইলিশ বাড়িতে নেওয়ায় মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে ৮০ হাজার টাকা জরিমানা!
পটুয়াখালীর গলাচিপায় এতিমখানায় বিতরণের জন্য বরাদ্দ করা ইলিশ ও অন্যান্য মাছ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ঘটনায় এক মাদ্রাসাশিক্ষকসহ দুজনকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন…
 ২৮ অক্টোবর ২০২৬    বরিশাল

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের!

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের!
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে যাত্রীবাহী নৈশ কোচের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২৮…
 ২৮ অক্টোবর ২০২৬    রংপুর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: শেষ মুহূর্তের চোটে ছিটকে গেলেন মুশফিক

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: শেষ মুহূর্তের চোটে ছিটকে গেলেন মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে অনুশীলনে পাওয়া চোটের কারণে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছিটকে…
 ২৮ অক্টোবর ২০২৬    খেলাধুলা

‘নেতানিয়াহু হেরে গেছেন’, দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর!

‘নেতানিয়াহু হেরে গেছেন’, দাবি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর!
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে—এমন পূর্বাভাসের পর তাঁর পরাজয় ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি…
 ২৮ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক