প্রচ্ছদ    জাতীয়   ‘মনে রেখো, আমি বাংলাদেশ’: হুমকির...

‘মনে রেখো, আমি বাংলাদেশ’: হুমকির মুখে বডিবিল্ডার রুমি

২৪ অক্টোবর ২০২৬ ১২:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বডিবিল্ডার শাহজালাল রুমি। তবে এসব হুমকিতে দমে না যাওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘ভয় আমার অভিধানে নেই! আমাকে হুমকি দিয়ে দমিয়ে রাখার স্বপ্ন দেখো না। মনে রেখো, আমি বাংলাদেশ।’

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রুমি। এর আগে প্রায় ছয় মিনিটের এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, মামলা তুলে নেওয়ার পাশাপাশি ফেসবুক লাইভে এসে ক্ষমা চাইতে তাকে চাপ দেওয়া হচ্ছে।

রুমি দাবি করেন, সকাল থেকে তাকে ধারাবাহিকভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তবে কোনোভাবেই মামলা তুলে নেবেন না বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনার শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অভিযুক্ত শিক্ষককে চড় মারার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রুমি বলেন, তিনি কোনো আলেম বা শিক্ষককে অপমান করেননি; বরং অভিযুক্ত ব্যক্তির আচরণের প্রতিবাদ জানাতেই এমনটি করেছেন। তার দাবি, ওই শিক্ষক শিশুটির সঙ্গে অশালীন আচরণের কথা স্বীকার করেছিলেন এবং পরে শিশুটির নানার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। তবে এসব বক্তব্য রুমির অভিযোগ ও দাবি হিসেবে এসেছে।

মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলে রুমি বলেন, প্রতিষ্ঠানের ভাবমূর্তির আড়ালে অভিযুক্ত ব্যক্তিকে রক্ষার চেষ্টা চলছে। নিজেকে ধর্মপ্রাণ মুসলিম পরিবারের সন্তান উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত ও ভালো আলেমদের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। তবে কিছু ব্যক্তির কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজের সম্মান ক্ষুণ্ন হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের উদ্দেশে গালিগালাজেরও প্রতিবাদ জানান তিনি। পাশাপাশি আইনের প্রতি শ্রদ্ধা রেখে অভিযুক্ত শিক্ষক যাতে জামিন না পান, সে জন্য কাজ করার কথা বলেন। ভিডিওর শেষ দিকে দেশবাসীর উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে রুমি বলেন, ‘আমাকে হারায়ে যাইতে দিয়েন না।’

গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়ায় অবস্থিত ক্বরিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোসলেম আহম্মদের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিশুটির পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ওই সময় শিক্ষক অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করা হয়। পরে শাহজালাল রুমি তাকে চড় মারেন এবং উপস্থিত জনতা ওই শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষও পাল্টা অভিযোগ দায়ের করেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম…
 ২৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

গণমাধ্যমে প্রচারের জন্যই ট্রাম্প ইরানকে হুমকি দেন: আইআরজিসি!

গণমাধ্যমে প্রচারের জন্যই ট্রাম্প ইরানকে হুমকি দেন: আইআরজিসি!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমে প্রচার পাওয়া এবং ইরানের জনগণের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যেই বারবার ইরানকে সামরিক হামলার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির…
 ২৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গলাচিপায় মা ইলিশ ধরার দায়ে ৩ জেলের এক মাসের কারাদণ্ড

গলাচিপায় মা ইলিশ ধরার দায়ে ৩ জেলের এক মাসের কারাদণ্ড
পটুয়াখালীর গলাচিপায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে চারজন জেলেকে আটক করা হয়েছে। পরে আদালত তিনজনকে এক…
 ২৪ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর (কুটিরপাড়) এলাকায় একটি হত্যা মামলায় স্থানীয় ইউপি সদস্য হায়দার আলীকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭৫
কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী বিশেষ অভিযানে ২৭৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার ১৮টি…
 ২৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

বগুড়ায় হেযবুত তওহীদ ওলামা ফোরামের আলোচনা সভা ও ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ায় হেযবুত তওহীদ ওলামা ফোরামের আলোচনা সভা ও ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
বগুড়া প্রতিনিধি:বগুড়ায় হেযবুত তওহীদ ওলামা ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তওহীদের প্রকৃত শিক্ষা ও আদর্শের ওপর ভিত্তি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান…
 ২৪ অক্টোবর ২০২৬    রাজশাহী

কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা

কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের নবাগত সদস্য ও কুড়িগ্রামের কৃতী সন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতসূচক নোটে পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ!

গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ!
বিশ্বজুড়ে যুদ্ধ, রাজনৈতিক বিরোধ, বাজেট সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো নানা চ্যালেঞ্জে কার্যকারিতা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জাতিসংঘ। এর সঙ্গে যুক্ত হয়েছে সংস্থাটির সংস্কার, নতুন…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই বোঝেন না মানুষের কষ্ট: পাটোয়ারী

মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই বোঝেন না মানুষের কষ্ট: পাটোয়ারী
বাজারে নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষ কষ্টে থাকলেও অনেক রাজনৈতিক নেতা সেই দুর্ভোগ উপলব্ধি করতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র…
 ২৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ভারত থেকে অবৈধ টাকা-অস্ত্র এলে সরকারের লাভ কী, প্রশ্ন জামায়াত আমিরের!

ভারত থেকে অবৈধ টাকা-অস্ত্র এলে সরকারের লাভ কী, প্রশ্ন জামায়াত আমিরের!
সরকারের ভালো উদ্যোগে সমর্থন এবং ভুল ও অনিয়মের সমালোচনা করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন,…
 ২৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘মনে রেখো, আমি বাংলাদেশ’: হুমকির মুখে বডিবিল্ডার রুমি

‘মনে রেখো, আমি বাংলাদেশ’: হুমকির মুখে বডিবিল্ডার রুমি
শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বডিবিল্ডার শাহজালাল রুমি। তবে এসব হুমকিতে…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

‘চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়’: রাশেদ খাঁন

‘চুমু দেওয়া শিক্ষক ও রাজনৈতিক নেতার কাজ নয়’: রাশেদ খাঁন
শিক্ষক ও রাজনৈতিক নেতাদের শিশুদের চুমু দেওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী শিশুকে চুমু দেওয়ার…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী

মাদ্রাসায় বলাৎকার বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী
মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। একই সঙ্গে মাদ্রাসার মতো পবিত্র…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’, বললেন তারেক রহমান!

এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’, বললেন তারেক রহমান!
সন্তানের সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান। বডিবিল্ডার এক বাবার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, এমন…
 ২৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত