পটুয়াখালীর গলাচিপায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে চারজন জেলেকে আটক করা হয়েছে। পরে আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন নাবালক শিশু হওয়ায় তাকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বুড়াগৌরাঙ্গ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মো. বাহাদুর হোসাইন (৩০), মো. মতি খলিফার ছেলে মো. আলাউদ্দিন (৩২) এবং ইসাহাক হাওলাদারের ছেলে মো. সোহাগ (৩২)। তারা নিষেধাজ্ঞা অমান্য করে বুড়াগৌরাঙ্গ নদীতে ইলিশ শিকার করছিলেন।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















