প্রচ্ছদ    জাতীয়   মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয়...

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

১৮ নভেম্বর ২০২৬ ০১:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করার পাশাপাশি অভিবাসন ব্যয় সহনীয় পর্যায়ে রাখার বিষয়টিও মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও কর্মী পাঠানোর খরচ কমাতে কাজ করছে সরকার।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য যেসব বাংলাদেশি শ্রমিক যাবেন, তাদের যাতায়াতসহ সার্বিক অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বন্ধ প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা হয়েছে এবং সরকার তা চালু করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

তিনি জানান, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত করা হয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের বিদেশযাত্রার ব্যয় দুই লাখ টাকার মধ্যে বা সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট ও প্রতারণার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়ে এ সমস্যা প্রকট আকার ধারণ করেছিল। ওই সময় একটি চক্র বিদেশে নেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আত্মসাৎ করেছে। সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ বা স্থগিত করেছিল বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা ​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, রাতের…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রির অভিযোগ!
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে মোবাইল ফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এক সিম বিক্রেতাকে আটক করে…
 ১৮ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক ও জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সাত সদস্যের জেলা আহ্বায়ক…
 ১৮ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!

ইকোনমিস্টের প্রতিবেদন: দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বাংলাদেশের ব্যাংকিং খাত!
দুর্নীতি, ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে গভীর সংকটে পড়েছে বাংলাদেশের ব্যাংকিং খাত। দেশের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি হয়ে পড়েছে, আর ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতাও নেমেছে…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী

সরকারি সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতিচর্চা এবং…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় দুই লাখে সীমিত রাখার উদ্যোগ সরকারের: প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায়…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!

আগুনে পুড়ে ছাই বাড়ি, লুটপাটের চিহ্ন গোপালগঞ্জের এমপি জিলানীর বাড়িতে!
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একাধিক ঘর, আসবাবপত্র, গোয়ালঘর,…
 ১৮ নভেম্বর ২০২৬    বরিশাল

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!

বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে ইসলাম গ্রহণ করলেন চীনা দম্পতি!
চাকরি ছেড়ে বিশ্বভ্রমণে বেরিয়ে তুরস্কে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চীনের এক দম্পতি। তুরস্কের আনতালিয়া শহরে এক তুর্কি পরিবারের আতিথেয়তা, আন্তরিকতা এবং পবিত্র কোরআনের সংস্পর্শে…
 ১৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!

ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান গোলাম পরওয়ারের!
সহিংসতা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরুত্থান…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!

এমপিদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর!
দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!

গণভোটের রায় মানলেই সরকারকে সহযোগিতা করবে জামায়াত!
গণভোটের রায় মেনে নিলে বিরোধী দল হিসেবে সরকারের সব কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার…
 ১৮ নভেম্বর ২০২৬    নির্বাচিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সারাদেশে ​আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
মো: ​রায়হান হোসেন , বেনাপোল,শার্শা (যশোর): ​পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা