নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে এপেক্স শোরুমের সামনে এই কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক এক নম্বর সদস্য ও মোহাম্মদপুর থানা যুবদলের সদস্য শফিউল্লাহ সরকার লিটন বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে আমরা রাজপথে অবস্থান নিয়েছি।”
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী খান এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য ও মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানার সাংগঠনিক টিমের সদস্য মোহাম্মদ হাজী ফালান।
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত চক্রান্তের প্রতিবাদে পুটখালী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এছাড়াও মোহাম্মদপুর থানা যুবদলের অন্তর্গত পাঁচটি ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

















