প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা নওগাঁর মাসুদ রানাকে তালাক দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী পূর্ণিমা। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ফেসবুকে তালাকনামার ছবি প্রকাশ করে বিষয়টি জানান মাসুদ নিজেই। পরে ফেসবুক লাইভে এসে এ ঘটনার জন্য সবার কাছে ক্ষমা চান তিনি।
লাইভে মাসুদ দাবি করেন, একই সময়ে দুই বোনকে বিয়ে করা ইসলামি শরিয়াহ অনুযায়ী বৈধ নয়—বিষয়টি তাঁদের জানা ছিল না। না বুঝেই তাঁরা ভুল করেছেন বলে জানান তিনি। সেই ভুল সংশোধনের অংশ হিসেবে পূর্ণিমার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বলেও উল্লেখ করেন মাসুদ।
তিনি বলেন, এ ঘটনার কারণে তাঁদের বিভিন্নভাবে অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। ভুল সংশোধন করা হয়েছে উল্লেখ করে ভবিষ্যতে বিষয়টি নিয়ে নতুন করে পোস্ট না করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানান তিনি।
আক্কেলপুরে হেযবুত তওহীদের অনুষ্ঠান ঘিরে মব, গ্রামজুড়ে উত্তেজনা!

মাসুদ আরও জানান, বর্তমানে তাঁর প্রথম স্ত্রী মৌসুমীই একমাত্র স্ত্রী। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুই পরিবারের সদস্যসহ সবার কাছে ক্ষমা চান তিনি এবং তাঁদের যেন আর হয়রানি বা অপমানের শিকার হতে না হয়, সে বিষয়ে সহযোগিতা কামনা করেন।
















