প্রচ্ছদ    আন্তর্জাতিক   মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী...

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!

১৭ অক্টোবর ২০২৬ ০৭:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে নেতা সি. জোসেফ বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনে যোগ দিয়েছে তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। শুধু রাজ্য পর্যায়েই নয়, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের আন্দোলনেও অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।

শুক্রবার (১৬ অক্টোবর) বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) নেতা থোল থিরুমাভালাভান এ তথ্য জানান। গত ১৫ অক্টোবর চেন্নাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে টিভিকের অংশগ্রহণের প্রসঙ্গে তিনি বলেন, দলটি ইতোমধ্যে তামিলনাড়ুতে ইন্ডিয়া জোটের রাজ্য শাখায় যুক্ত হয়েছে।

সংবাদ সংস্থা এএনআইকে থিরুমাভালাভান বলেন, টিভিকে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে এবং নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করছে। বৃহস্পতিবার জোটের বিক্ষোভে অংশ নেওয়ার পর ভবিষ্যতে জাতীয় পর্যায়ের কর্মসূচিতেও দলটি অংশ নেবে।

আরও পড়ুন

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

অভিজিতের পর এবার নেহা বোরাকে আটক করল দিল্লি পুলিশ!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করা হয়। বিরোধী দলগুলোর আশঙ্কা, সংশোধনের নামে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই ভোটাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও তুলেছে তারা। নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা।

টিভিকের এই অংশগ্রহণের মধ্য দিয়ে তামিলনাড়ুতে বিরোধী দলগুলোর সঙ্গে দলটির রাজনৈতিক যোগাযোগ আরও স্পষ্ট হয়েছে। গত ৩ অক্টোবর ইন্ডিয়া জোটের রাজ্য পর্যায়ের এক বৈঠকে টিভিকের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে কংগ্রেস, সিপিআই, সিপিএম, ভিসিকে, এমডিএমকে ও আইইউএমএলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমন্বিত বিরোধিতা এবং এসআইআর প্রক্রিয়া নিয়ে সেখানে আলোচনা হয়। ওই বৈঠকে টিভিকেকে রাজ্য পর্যায়ের বিরোধী জোটে স্বাগত জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়।

এরপর ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই বৈঠকের পর কংগ্রেস ও টিভিকের মধ্যে রাজনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

অভিনেতা বিজয় ২০২৪ সালে টিভিকে প্রতিষ্ঠা করেন। তামিলনাড়ুর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে দলটির আত্মপ্রকাশ ঘটে। সম্প্রতি চেন্নাইয়ে মেট্রো রেলের নতুন রুট উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বিভিন্ন প্রকল্পের দ্রুত অনুমোদনও চান বিজয়। তবে সেই সাক্ষাতের পরও তার দলের বিরোধী জোটের আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা ও সমর্থকেরা নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করেন। যোগ্য ভোটারদের নাম বাদ পড়া ঠেকাতে সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে ইন্ডিয়া জোট প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে।

এসআইআর নিয়ে বিরোধীদের আপত্তি আদালতেও গড়িয়েছে। গত ১৫ অক্টোবর একটি আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন। পাশাপাশি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!

মোদির সঙ্গে সাক্ষাতের পরও সরকারবিরোধী আন্দোলনে বিজয়ের দল!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে নেতা সি. জোসেফ বিজয় সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার নির্বাচন কমিশন ও ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেফতার!
রংপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ। সরকারবিরোধী অপতৎপরতা ও গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর অভিযোগে শুক্রবার দুপুরে নগরীর নিউ…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫: পালিয়েছে কর্তৃপক্ষ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত ‘টুপটুপ’ নামের রিসোর্টটিতে আগুন লাগার পর…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!

আজারবাইজানের সঙ্গে সম্পর্ক জোরদারে বৈঠক হুমায়ুন কবিরের!
বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?

চমক-শুভর ছবি ঘিরে রহস্য, সত্যিই কি বিয়ে করলেন অভিনেত্রী?
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক কি আবারও বিয়ে করেছেন? ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে এমনই প্রশ্নের জন্ম দিয়েছেন এই…
 ১৭ অক্টোবর ২০২৬    বিনোদন

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!

‘ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার’, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রধানমন্ত্রীর!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়সহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সবার নিরাপত্তা নিশ্চিত…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!

বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী, বললেন ‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে!
‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’—প্রচলিত এই প্রবাদ উল্লেখ করে ক্ষমতার দম্ভ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের…
 ১৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর!
ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নগরীতে সবুজায়ন বাড়াতে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!

কক্সবাজারে রিসোর্ট আগুন, প্রাণ গেল ৫ জনের!
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রিসোর্টটি। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!

আজ বাউলসম্রাট লালনের ১৩৬তম তিরোধান দিবস!
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’—মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে আজ শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।…
 ১৭ অক্টোবর ২০২৬    খুলনা

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ

ভারত থেকে দর্শনা দিয়ে বাংলাদেশে এলো ১৮ নতুন রেলকোচ
চুয়াডাঙ্গা প্রতিনিধি:বাংলাদেশ রেলওয়ের জন্য চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত প্রথম চালানের ১৮টি লিংক হফম্যান বুশ (LHB) ব্রডগেজ রেলকোচ দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে জংশন দিয়ে বাংলাদেশে প্রবেশ…
 ১৬ অক্টোবর ২০২৬    খুলনা

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

তালতলীতে ১১টি পূজামণ্ডপে ৬৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরগুনার তালতলী উপজেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার ১১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও…
 ১৬ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

কুড়িগ্রামে প্রস্তাবিত বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!
শাহ আলম, কুড়িগ্রাম:বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং কুড়িগ্রাম প্রশাসনের পাল্টাপাল্টি মতামতের কারণে দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন নিয়ে…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন

গাইবান্ধায় বাড়ির সীমানা নিয়ে বিরোধ, বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই খুন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আজিজুল মিয়া (৫৪) নিহত হয়েছেন। এ ঘটনায়…
 ১৬ অক্টোবর ২০২৬    রংপুর

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী

ধর্মীয় পরিচয় যা-ই হোক, সব নাগরিকের অধিকার সমান: কুমিল্লায় কৃষিমন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি:ধর্মীয় পরিচয় যা-ই হোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, হিন্দু,…
 ১৬ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম