নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর শোকের মধ্যে একদিনের ব্যবধানে মারা গেছেন তাঁর পুত্রবধূ। শ্বশুরের মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রোববার (২৫ অক্টোবর) সকালে তাঁর মৃত্যু হয়। স্থানীয় এক ইউপি সদস্যের দাবি, শোক সইতে না পেরে স্ট্রোক করে মারা গেছেন ওই নারী।
শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা মো. মফিজুর রহমান মফিজ মিয়া মারা যান। তাঁর মৃত্যুর খবর শোনার পর অসুস্থ হয়ে পড়েন তাঁর ছেলে আলমগীর হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ হওয়ার পর ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, রোববার সকাল সাড়ে ১১টায় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে মফিজ মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, তাঁর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয় বাবার বাড়িতে।
একই পরিবারের দুজনের এমন মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

















