শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মাদক সেবন ও ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছে এক প্রতিবেশী। এ ব্যাপারে আহত ব্যক্তির ছেলে বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
মঙ্গলবার(২৪ নভেম্বর) দিবাগত রাতে শ্রীপুরের আনসার টেপিরবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত এমদাদুল হকের ছেলে মোঃ সাগর (১৮) ওইদিন রাতেই চারজনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,অভিযুক্ত মো: পিন্টু (৩২) ও তার সহযোগীদের মাদক সেবনকারী ও মাদক ব্যবসার করে।তারা প্রায়ই সাগরদের বসতবাড়ি সংলগ্ন স্থানে মাদক সেবন এবং বিক্রি করত। অভিযোগ কারির পিতা এমদাদুল হক এসবের প্রতিবাদ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে ও তার ছেলেকে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দিয়ে আসছিল।
কালিয়াকৈরে ভোটারদের সঙ্গে মেয়র প্রার্থী সাইজুদ্দিনের মতবিনিময়

গত মঙ্গলবার ২৪ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এমদাদুল হকের ওপর অভিযুক্ত মো: পিন্টু (৩২), মো: তলিব (২২), হাফিজুল (৩৫) ও মো: দীপু (২০) একযোগে হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।
এতে এমদাদুল হক গুরুতর আহত হলে তাকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শ (এস আই) শাহিন আলম বলেন,অভিযুগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছি। পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

















