বিয়ের আগে সম্ভাব্য জীবনসঙ্গী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা। বিয়ের আগে একটি বিশেষ বিষয় যাচাই করার পরামর্শ দিয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি। পরে মন্তব্যের ঘরে ‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’ লিখে নতুন করে আলোচনার জন্ম দেন এই নেত্রী।
রোববার (৮ নভেম্বর) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টটি প্রকাশ করেন ফাতিমা তাসনিম জুমা। সেখানে তিনি লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।’

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অনেকেই তাঁর বক্তব্যের অর্থ ও উদ্দেশ্য নিয়ে কৌতূহল প্রকাশ করেন।
অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন ১৩ হাজার এমপিও শিক্ষক-কর্মচারী!

এদিকে, পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান স্পষ্ট করেন জুমা। সেখানে তিনি লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’
তাঁর এমন মন্তব্য ও শব্দচয়ন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে জীবনসঙ্গী নির্বাচনে নিজের পছন্দ ও প্রত্যাশার বিষয়টি সরাসরি তুলে ধরায় পোস্টটি আলোচনায় এসেছে।
তবে নিজের পোস্টে সম্ভাব্য জীবনসঙ্গী কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি ফাতিমা তাসনিম জুমা। তাঁর বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও পোস্টে পাওয়া যায়নি।

















