প্রচ্ছদ    আন্তর্জাতিক   স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা...

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

১৪ অক্টোবর ২০২৬ ০২:১০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত লাভানিয়া (৩১) নামের এক যুবক। সম্প্রতি সেঞ্চুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটির একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিয়ে করেছিলেন হার্ষিত। পারিবারিক বিরোধের জেরে গত ছয় মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন তিনি। এ সময় একটি ভাড়া ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

ঘটনার দিন হার্ষিতের স্ত্রী তাঁর ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। স্ত্রীর সঙ্গে আবারও তর্ক হতে পারে—এমন আশঙ্কায় তিনি দরজা খোলেননি বলে জানা গেছে। বাইরে থেকে কথা বলার চেষ্টা করেও সাড়া না পেয়ে স্ত্রী নিরাপত্তারক্ষীদের সহায়তা চান।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

এদিকে দরজা না খুলে বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন হার্ষিত। কিন্তু নামার সময় পা পিছলে ২১ তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আবাসিক এলাকার বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে মানসিক চাপে ছিলেন হার্ষিত। তবে এ বিষয়ে পুলিশের তদন্তে এখনো বিস্তারিত তথ্য সামনে আসেনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। হার্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে আবাসিক ভবনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

তদন্ত শেষ হলে এটি কীভাবে ঘটেছে এবং এর পেছনের ঘটনাপ্রবাহ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।

সূত্র: এনডিটিভি

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর দেশটির বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী
ঐতিহাসিক ৭ নভেম্বরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ‘ম্যাগনা কার্টা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ১৯৭৫ সালে দেশপ্রেমিক সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী

৭ নভেম্বরের মধ্য দিয়ে প্রকৃত স্বাধীনতা ফিরে পায় দেশের মানুষ: রিজভী
১৯৭৫ সালের ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুদৃঢ় করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ আর পথ হারাবে না: প্রধানমন্ত্রী
জাতীয়তাবাদী চেতনা ও জাতীয় ঐক্য বজায় রাখলে বাংলাদেশ ভবিষ্যতে আর পথ হারাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার রক্ষা,…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!

ধ্বংসস্তূপের মাঝেই নতুন জীবনের স্বপ্ন, গাজায় ২৫০ জুটির গণবিয়ে!
যুদ্ধের ক্ষত, স্বজন হারানোর বেদনা আর বাস্তুচ্যুত জীবনের কঠিন বাস্তবতার মধ্যেই নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন গাজার ২৫০ জোড়া তরুণ-তরুণী। চারপাশে ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা থাকলেও…
 ৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!

ছয় মেয়ের নামে জমি লিখে দেওয়ায় বৃদ্ধের ঘরে তালা, উঠানে খোলা আকাশের নিচে বসবাস!
নিজের মালিকানাধীন জমি ছয় মেয়ের নামে লিখে দেওয়ার পর বসতঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ভাই ও স্বজনদের বিরুদ্ধে। এতে চিকিৎসা শেষে বাড়ি ফিরেও…
 ৭ নভেম্বর ২০২৬    ঢাকা

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!

মুশফিক-লিটনের পর মিরাজের বিদায়, টেস্টে প্রথম ফিফটি হৃদয়ের!
সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চাপে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় একের পর এক উইকেট হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। মুশফিকুর রহিম ও লিটন দাসের পর…
 ৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান

ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশের লাঠিচার্জ, দেশে কি আদৌ কোনো সরকার আছে: ডা. শফিকুর রহমান
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!

শিক্ষাসফরে যাওয়ার পথে বাস খাদে, শিক্ষকসহ নিহত ২, আহত অন্তত ৩০!
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুমিল্লার একটি মাদরাসার সহকারী অধ্যাপকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোরে চট্টগ্রামের কেরানীহাট এলাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি…
 ৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

ডিসেম্বরে আ. লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন,…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

শাহজালাল বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে বিমানবন্দরের গোলচত্বরে এ বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর আরও চারটি…
 ৭ নভেম্বর ২০২৬    রাজধানী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ঢাকায় বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দিনটি…
 ৭ নভেম্বর ২০২৬    জাতীয়

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন

বাড়িতে নেই আমির হামজা, বন্ধ মুঠোফোন; খুঁজে পাচ্ছেন না সাংবাদিকেরা: রাশেদ খাঁন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সাংবাদিকেরা। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তিনি বাড়িতেও নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!
চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিস্তম্ভটির বেদির…
 ৬ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম