কুমিল্লার লাকসামে লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হলেও দুর্ঘটনাকবলিত এলাকায় এখনো রেললাইন মেরামতের কাজ চলছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে বেলা ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটি স্টেশন ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর থেকে ওই রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

এদিকে কর্ণফুলী ট্রেন লাইনচ্যুতির এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট এক প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। বর্তমানে উদ্ধারকাজ শেষ হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলমান রয়েছে। সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে।
















