ডেস্ক রিপোর্ট:
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- সোয়াইব মোল্যা, বায়েজিদ মোল্যা, মো. সাব মিয়া, মো. হুমায়ুন কবির ওরফে প্রিন্স ও মো.সাইফুল ইসলাম সজল। এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি গুলশান বিভাগ।
আজ(২৪ জুলাই) ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তিনি জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
















