প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দাজ্জাল একটি সভ্যতা: একে কীভাবে...

দাজ্জাল একটি সভ্যতা: একে কীভাবে চিনবেন?

১৫ এপ্রিল ২০২৫ ০৭:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শামীমা অবন্তী:
আমরা সকলেই জানি যে, আল্লাহর রসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন যে আখেরি যামানায় বিরাট বাহনে চড়ে এক চক্ষুবিশিষ্ট মহাশক্তিধর দানব (দাজ্জাল) পৃথিবীতে আবির্ভূত হয়ে নিজেকে মানবজাতির ‘রব’ বা প্রভু বলে দাবি করবে। সে সমগ্র মুসলিম বিশ্বকে পদদলিত করবে। এই দাজ্জাল শব্দটি ইংরেজি শব্দ ‘উধুুষব’ থেকে এসেছে, যার অর্থ হলো চোখ ধাঁধানো, চমকপ্রদ প্রতারণা। রসুলাল্লাহর সময়ের নিরক্ষর আরবদের যান্ত্রিক সভ্যতার প্রযুক্তিগত কৌশলের ওপর ভিত্তি করা মহাশক্তিশালী সভ্যতা সম্বন্ধে বোঝাবার চেষ্টা অবশ্যই অর্থহীন হতো, তাদের পক্ষে তা বোঝা মোটেই সম্ভব ছিলো না। তাই আল্লাহর নবী এটাকে তাদের কাছে রূপকভাবে (Allegorically) বর্ণনা করেছেন। চৌদ্দশ’ বছর আগের নিরক্ষর আরবদের পক্ষে সম্ভব না হলেও বর্তমানে দাজ্জাল সম্বন্ধে মহানবীর ভবিষ্যদ্বাণীগুলি যাচাই করলে সন্দেহের কোন স্থান থাকে না যে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতাই হচ্ছে আল্লাহর রসুল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল। যেমন:

১. আল্লাহর রসুল বলেছেন, দাজ্জালের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি (ভূ-ভাগ ও সমুদ্র) আচ্ছন্ন করবে। সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মতো তার করায়ত্ত হবে (মুসনাদে আহমদ, হাকীম, দারউন নশুর)। বর্তমানের ইহুদি-খ্রিস্টান যান্ত্রিক সভ্যতাই যে দাজ্জাল, এটি সিদ্ধান্ত যারা অস্বীকার করবেন বা এতে সন্দেহ করবেন, তারা দয়া করে আমাদের বলে দেবেন, তাহলে রাসুলাল্লাহ এই হাদিসে কাকে বা কী বোঝাচ্ছেন? সমস্ত পৃথিবীর মাটি ও পানি, অর্থাৎ পুরো পৃথিবীকে আজ কোন মহাশক্তি আচ্ছন্ন করে রেখেছে? তারা একটু চিন্তা করলেই দেখতে পাবেন যে, সেই শক্তি অবশ্যই পাশ্চাত্যের ইহুদি-খ্রিষ্টান যান্ত্রিক সভ্যতা। সমগ্র পৃথিবীতে আজ এর শক্তি অপ্রতিরোধ্য।

২. আল্লাহর রসুল (সা.) বলেছেন- দাজ্জালের কাছে রেযেকের বিশাল ভাণ্ডার থাকবে। সেখান থেকে সে যাকে ইচ্ছা তাকে দেবে। যারা তার বিরোধিতা করবে তাদের সে ঐ ভাণ্ডার থেকে রেযেক দেবে না। এইভাবে সে মুসলিমদের অত্যন্ত কষ্ট দেবে। যারা দাজ্জালকে অনুসরণ করবে তারা আরামে থাকবে আর যারা তা করবে না তারা কষ্টে থাকবে। [বুখারী ও মুসলিম]

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পৃথিবীর সম্পদের সিংহভাগই বর্তমানে পাশ্চাত্যের ইহুদী-খ্রিষ্টান যান্ত্রিক সভ্যতার দখলে। এই সম্পদ থেকে দাজ্জাল শুধু তাদেরকেই দেয় যারা তাকে মেনে নিয়েছে, তাকে স্বীকার করেছে, স্রষ্টার দেয়া জীবন-বিধান ত্যাগ করে দাজ্জালের সৃষ্ট তন্ত্রমন্ত্র, বাদ, নীতি গ্রহণ করেছে। পৃথিবীর যে কোন দেশ বা জাতি দাজ্জালের একটু অবাধ্যতা করলেই তাকে সব রকম সাহায্য দেয়া বন্ধ (ঊপড়হড়সরপ ঝধহপঃরড়হ) করে দেয়, তার ওপর অর্থনৈতিক, বাণিজ্যিক অবরোধ (Embargo) স্থাপন করে। জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক সাহায্য তহবিল (Consortium) ইত্যাদি, এক কথায় দাজ্জালের অধীনে যত কিছু আছে তার কোন কিছু থেকেই কোন সাহায্য পাওয়া যায় না।

৩. দাজ্জালের ডান চোখ অন্ধ হবে (আব্দুলাহ বিন ওমর (রা.) থেকে বোখারী ও মুসলিম)। পশ্চিমা বস্তুবাদী সভ্যতার ডান চোখ অন্ধ, অর্থাৎ এ সভ্যতায় কেবল বস্তুকেই চূড়ান্ত সত্য বলে মানা হয়, আধ্যাত্মিক জগত, পরকাল, স্রষ্টা, মালায়েক ইত্যাদির অস্তিত্ব স্বীকার করা হয় না।

৪. রসুলাল্লাহ (সা.) বলেছেন, দাজ্জাল এত দ্রুতগতির হবে যে জুমার সালাত আদায়ের সময়ের মধ্যেই পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে। আজকের যুগে উপগ্রহ (satellite) প্রযুক্তি এবং মহাকাশ অভিযানের অগ্রগতি এই হাদিসের তাৎপর্য বুঝতে সাহায্য করে। বর্তমানে বিভিন্ন উপগ্রহ ঘণ্টায় ১৮,০০০ মাইল গতিতে পৃথিবী প্রদক্ষিণ করে এবং মানুষেরা দীর্ঘ সময় ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করতে পারে।

৫. রসুলাল্লাহ বলেছেন, দাজ্জালের গতি হবে অতি দ্রুত। সে বায়ুতাড়িত মেঘের মতো আকাশ দিয়ে উড়ে চলবে [নাওয়াস বিন সা’মান (রা.) থেকে মুসলিম, তিরমিযি]। দাজ্জাল, অর্থাৎ পাশ্চাত্য যান্ত্রিক সভ্যতার তৈরি অ্যারোপ্লেন যখন আকাশ দিয়ে উড়ে যায়, তখন সেটাকে বায়ুতাড়িত, অর্থাৎ জোর বাতাসে চালিত মেঘের টুকরোর মতো দেখায় – তা কেউ অস্বীকার করতে পারবেন কি?

৬. আল্লাহর রসুল আরও বলেছেন, দাজ্জাল পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কী হচ্ছে তা শুনতে ও দেখতে পাবে। আধুনিক ইলেকট্রানিক ও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে এখন পুরো বিশ্বকে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।

৭. রসুলাল্লাহ বলেছেন, দাজ্জালের আদেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে (মুসলিম, তিরমিযি)। ইহুদি-খ্রিষ্টান সভ্যতার বৈজ্ঞানিক প্রযুক্তি আকাশে হালকা মেঘের ওপর অ্যারোপ্লেন দিয়ে রাসায়নিক পদার্থ ছিটিয়ে (ঈষড়ঁফ ংববফরহম) বৃষ্টি নামাতে পারে। চীন, ইন্দোনেশিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়াসহ পৃথিবীর বিভিন্ন স্থানে ঐ প্রক্রিয়ায় কৃষি কাজের জন্য বৃষ্টি নামানো হচ্ছে।

৮. দাজ্জালের গবাদি পশু আকারে বড় হবে এবং প্রচুর পরিমাণে দুধ দেবে (মুসলিম, তিরমিযি)। আধুনিক genetic engineering Ges selective breeding প্রযুক্তি ব্যবহারের ফলে পশ্চিমা বিশ্বে গবাদি পশুর আকার বড় হচ্ছে এবং তারা চার-পাঁচগুণ বেশি দুধ উৎপাদন করছে।

৯. রসুলাল্লাহ দাজ্জালের আরেকটি বৈশিষ্ট্য বলেছেন যে, তার আদেশে মাটির নিচের সম্পদ উঠে আসবে এবং সেগুলো তাকে অনুসরণ করবে (মুসলিম, তিরমিযি)। আজকের যুগে Oil drilling ও Mineral extraction প্রযুক্তির মাধ্যমে মাটির নিচের সম্পদ আহরণ করা হচ্ছে এবং পশ্চিমারা এটি নিজেদের স্বার্থে ব্যবহার করছে।

এই হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, রসুল (সা.) যে এক ভয়ঙ্কর শক্তির আবির্ভাবের ভবিষ্যদ্বাণী করেছেন, সেটি বর্তমান পশ্চিমা বস্তুবাদী সভ্যতার সাথে হুবহু মিলে যায়। আজ মুসলিমসহ সমগ্র মানবজাতি দাজ্জালকে (পশ্চিমা বস্তুবাদী সভ্যতা) প্রভুর (রব) আসনে স্থান দিয়েছে এবং তার আদেশ-নিষেধ মেনে চলছে, অর্থাৎ তাকে সেজদাহ (আনুগত্য) করছে। এই সভ্যতার সামরিক শক্তি, শক্তিশালী মিডিয়া এবং অর্থনৈতিক শক্তি এত ব্যাপক এবং শক্তিশালী যে, মুসলিম বিশ্বের কেউ পশ্চিমা জীবনদর্শন থেকে বেরিয়ে বিকল্প ঐশী বা আল্লাহ প্রদত্ত বিধান গ্রহণ করার হিম্মত করছে না। ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসাবে জানা সত্ত্বেও একে ব্যক্তিগত বিশ্বাসের পর্যায়ে সীমাবদ্ধ রাখছে। সুতরাং, মুসলিম জাতির মধ্যে আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতাসমূহ হচ্ছে:

  • আল্লাহর সার্বভৌমত্ব তথা তওহীদের উপর জাতির আস্থা ও বিশ্বাস না থাকা। 
  • ইসলাম সম্পর্কে সঠিক ও সম্যক ধারণার (আকিদা) অভাব। বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থায় কীভাবে ইসলাম প্রতিষ্ঠিত ও প্রযুক্ত হবে তা না জানা।
  • ইসলাম ও এর ইতিহাস সম্পর্কে পশ্চিমা সভ্যতার অপপ্রচার। 
  • ইসলামের নামে বিভিন্ন উগ্র সংগঠনের বাড়াবাড়ি এবং ভুল ব্যাখ্যা।
  • মুসলমানদের অভ্যন্তরীণ অনৈক্য ও দ্বন্দ্ব। 
  • পশ্চিমা শক্তির দমন নীতি, অবরোধ ও আগ্রাসন।

এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মুসলিম বিশ্বকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে, আমরা দাজ্জালের অনুসরণ করব, নাকি নিজেদেরকে দাজ্জালের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ স্বতন্ত্র করব? যদি আমরা মানুষের তৈরি জীবনব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চাই, তবে আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং একটি বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। অনেকে মনে করেন, এই যুগে আধুনিক পাশ্চাত্য সভ্যতার প্রভাব বলয়ের বাইরে টিকে থাকা সম্ভব নয়। বস্তুত, এটি এক প্রকার মানসিক দাসত্ব, যা বিগত কয়েক শতাব্দী থেকে অন্ধভাবে তাদেরকে অনুসরণ-অনুকরণ করার ফলে আমাদের চিন্তা-চেতনায় ঠাঁই গেড়ে বসেছে। এখন আল্লাহর উপর ভরসা করে এই অকারণ পরনির্ভরতা কাটিয়ে উঠে ইসলামের মৌলিক আদর্শের ভিত্তিতে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সময় এসেছে।

[লেখক: শামীমা অবন্তী, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক