প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এপস্টেইন ফাইলস: দাজ্জালীয় সভ্যতার নগ্ন...

এপস্টেইন ফাইলস: দাজ্জালীয় সভ্যতার নগ্ন রূপ

২২ মার্চ ২০২৬ ০৫:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

শাহাদৎ হোসেন:
বর্তমান বিশ্ব এক অদ্ভুত বৈপরীত্যের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে পশ্চিমা তথাকথিত ‘সভ্য’ জগত মানবাধিকার, নারী স্বাধীনতা এবং শিশু সুরক্ষার বুলি কপচায়, অন্যদিকে তাদেরই শীর্ষস্থানীয় নেতা ও নীতি-নির্ধারকদের ব্যক্তিগত জীবন চরম কদর্যতা ও বিকৃতিতে পূর্ণ। এই স্বঘোষিত মানবতাবাদীরাই নবী হযরত মুহাম্মদ (সা.) -কে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য করে এবং আম্মা আয়েশা (রা.) এর সাথে তার বিয়ে নিয়ে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়। তারা আম্মা আয়েশা (রা.)-এর বিয়ের বিষয়টিকে ‘শিশু নির্যাতনের’ সাথে তুলনা করার দুঃসাহস দেখায়, অথচ এই বিয়ে ছিল তৎকালীন আরবের সামাজিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত সম্মানজনক ও পবিত্র বিষয়।

মজার ব্যাপার হলো, যারা রসূল (সা.)-এর পবিত্র চরিত্র নিয়ে অপবাদ দেয়, তাদের নিজেদের থলের বিড়াল আজ বেরিয়ে পড়েছে ‘এপস্টেইন ফাইলস’-এর মাধ্যমে। বিশ্ববাসী আজ দেখছে, যারা দিনের আলোয় নারী অধিকারের সবক দেয়, রাতের অন্ধকারে তারা ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপে গিয়ে কী ধরনের পাশবিক ও পৈশাচিক কর্মকাণ্ডে লিপ্ত হয়। আম্মা আয়েশা (রা.)-এর বিয়ের বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং এটি একটি স্বচ্ছ পারিবারিক ও ঐশী নির্দেশনার অংশ। বিশ্লেষকদের মতে, তাঁর বিয়ের বয়স নিয়ে প্রচলিত ধারণাটি অনেক ক্ষেত্রে ভুল উপস্থাপিত হয়েছে।

ইসলামবিদ্বেষীদের জবাব: আম্মা আয়েশার (রা.) বিয়ের বয়স কত ছিল?
১৯০৫ সালের আগ পর্যন্ত মোহাম্মদ (সা.) এর সাথে আয়েশা (রা.) এর বিয়ের বয়স কোনো ইস্যুই ছিল না। ১৯০৫ সালে আমেরিকান স্কলার জোনাথন ব্রাউন সর্বপ্রথম এটা নিয়ে জল ঘোলা করেন। আম্মা আয়েশা (রা.)-এর বিয়ের বয়স নিয়ে ইসলামবিদ্বেষীরা বুখারী শরীফের একটি হাদিসকে ঢাল হিসেবে ব্যবহার করে, যেখানে ৬ ও ৯ বছরের কথা উল্লেখ আছে। অথচ আধুনিক ঐতিহাসিক ও হাদিস বিশারদগণ তথ্য-প্রমাণের ভিত্তিতে দেখিয়েছেন যে, বিয়ের সময় তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। এ ব্যাপারে প্রামাণ্য বিশ্লেষণ হলো- “ঐতিহাসিক ইবনে কাছিরের মতে আয়েশা (রা.) তার বড় বোন আসমার (৫৯৫-৬৯২ খ্রিষ্টাব্দ) চেয়ে বয়সে ১০ বছরের ছোট ছিলেন। আসমার (রা.) জন্ম ৫৯৫ খ্রিস্টাব্দ হলে মা আয়েশার জন্ম এর ১০ বছর পর ৬০৫ খ্রিস্টাব্দে। এ হিসবে মা খাদিজার ইন্তেকালের (৬১৯) দুই বছর পর রসুলের সাথে মা আয়েশার বিবাহের (৬২১ খ্রি.) সময় বয়স ছিল ১৬/১৭ বছর এবং এর ৩ বছর পর মদিনায় রসুলের সাথে রুসমত বা পারিবারিক জীবন শুরু (৬২৩ খ্রি.) হয় ১৮/১৯ বছর বয়সে। সুতরাং আমরা দেখতে পেলাম বিয়ে একটি মজবুত চুক্তি। আর এই চুক্তিতে আবদ্ধ হতে হলে একজনকে প্রাপ্তবয়স্ক হতে হবে, তার জ্ঞানবুদ্ধির বিকাশ হতে হবে, সম্পদ ব্যবস্থাপনার সক্ষমতা অর্জন করতে হবে। এমন একটি বয়সেই রসুলাল্লাহ (সা.) আম্মা আয়েশাকে (রা.) বিবাহ করবেন, কারণ তিনি কোর’আনের নীতি লংঘন করতেই পারেন না।”

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

এপস্টেইন ফাইলস: দাজ্জালীয় সভ্যতার নগ্ন রূপ
জেফরি এপস্টেইন নামটি এখন আর কেবল একজন ব্যক্তির নয়। বরং এটি আধুনিক বিশ্বের তথাকথিত উন্নত সভ্যতার পচে যাওয়া বিবেকের প্রতিচ্ছবি। একজন সাধারণ গণিত শিক্ষক থেকে ওয়াল স্ট্রিটের ধনকুবের এবং সেখান থেকে ইতিহাসের অন্যতম ঘৃণ্য শিশু পাচারকারী ও যৌন অপরাধী হয়ে ওঠার গল্পটি কেবল এপস্টেইনের একার নয়। এটি এমন এক বিশ্বব্যবস্থার গল্প, যা বাহ্যিক চাকচিক্য আর প্রযুক্তির মোড়কে নিজের আত্মাহীন কদর্য রূপটি এতদিন ঢেকে রেখেছিল। সম্প্রতি উন্মোচিত এপস্টেইন ফাইলস সেই মুখোশটিই নির্মমভাবে টেনে ছিঁড়ে ফেলেছে।

২০২৬ সালে এসে মার্কিন আদালতের নির্দেশে যখন হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ হতে শুরু করল, তখন বিশ্ববাসী শিউরে উঠল। অভিযোগের তীর যাদের দিকে তারা কেউ রাস্তার সাধারণ অপরাধী নন। তারা বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনায়ক, অভিজাত রাজপরিবারের সদস্য, বিশ্বখ্যাত বিজ্ঞানী এবং বিনোদন জগতের মহাতারকা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, কার নাম নেই সেই তালিকায়? ভার্জিন আইল্যান্ডসের ‘লিটল সেন্ট জেমস’ দ্বীপটি যেন হয়ে উঠেছিল এই ধনাঢ্য ও ক্ষমতাধরদের পাপের অভয়ারণ্য। অথচ এই মানুষগুলোই বিশ্বকে গণতন্ত্র, মানবাধিকার আর নারী স্বাধীনতার ছবক দিয়ে বেড়ান।

প্রশ্ন জাগে, কীভাবে একজন স্কুলশিক্ষক এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন? উত্তরটি লুকিয়ে আছে আমাদের বর্তমান সমাজব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে। এই সভ্যতা মানুষকে শিখিয়েছে অর্থই সব। যেখানে অর্থ এবং ক্ষমতা আছে, সেখানে নীতি-নৈতিকতা তুচ্ছ। এপস্টেইন তার বিপুল অর্থ দিয়ে আইন, বিচারব্যবস্থা এবং প্রশাসনকে নিজের পকেটে পুরে রেখেছিলেন। ২০০৮ সালে যখন তিনি প্রথমবার ধরা পড়েন, তখন তাকে নামমাত্র শাস্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়। একে বলা হয়েছিল ‘শতাব্দীর সেরা সমঝোতা’। এটি কি প্রমাণ করে না যে, মানবরচিত এই বিচারব্যবস্থা আসলে মাকড়সার জালের মতো যেখানে ছোটরা আটকা পড়ে, আর বড়রা জাল ছিঁড়ে বেরিয়ে যায়?

এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, আমরা যে পশ্চিমা সভ্যতাকে অন্ধের মতো অনুকরণ করছি, তার ভিত্তি কতটা নড়বড়ে। এটি এমন এক ভোগবাদী সভ্যতা, যা মানুষকে তার স্রষ্টার দেওয়া পবিত্র সত্তা থেকে বিচ্যুত করে কেবল প্রবৃত্তি বা ‘নফস’ এর গোলামে পরিণত করেছে। যখন কোনো সমাজে আল্লাহর ভয় বা পরকালীন জবাবদিহিতা থাকে না, তখন মানুষ পশুত্বেরও নিচে নেমে যায়। তখন তাদের কাছে নারী বা শিশু কেবল ভোগের সামগ্রী হয়ে দাঁড়ায়। এপস্টেইন এবং তার হাই-প্রোফাইল বন্ধুরা সেই সত্যটিই প্রমাণ করেছেন। তারা শিক্ষায়, প্রযুক্তিতে বা ক্ষমতায় শীর্ষে থাকতে পারেন, কিন্তু মানবিকতা ও আত্মিক পবিত্রতায় তারা দেউলিয়া।

আজকের এই যান্ত্রিক সভ্যতা মানুষকে দেহসর্বস্ব প্রাণীতে রূপান্তর করেছে। এখানে সুখ মানেই ইন্দ্রিয়তৃপ্তি। এই দর্শনের ফলেই তৈরি হয় এপস্টেইনের মতো পিশাচরা এবং গিসলাইন ম্যাক্সওয়েলের মতো সহযোগীরা, যারা শিশু ও কিশোরী মেয়েদের পণ্য হিসেবে ব্যবহার করতে দ্বিধা করে না। ট্রাম্প বা ক্লিনটনের মতো বিশ্বনেতাদের নাম যখন এমন নোংরা কেলেঙ্কারিতে জড়িয়ে যায়, তখন বুঝতে বাকি থাকে না যে, এই ‘সিস্টেম’ বা ব্যবস্থাটি আগাগোড়াই পচা। এরা মুখে মানবতার বুলি আওড়ালেও গোপনে শয়তানের উপাসনাই করে চলেছে। এদের হাতে মানবতার মুক্তি তো দূরের কথা, নিরাপত্তা পর্যন্ত নেই।

তাহলে মুক্তির পথ কী? মুক্তির পথ কোনো নতুন আইন প্রণয়ন বা নেতা পরিবর্তনে নেই। মুক্তির একমাত্র পথ হলো মানুষের হারিয়ে যাওয়া নৈতিক সত্তার পুনরুত্থান। স্রষ্টার দেওয়া শাশ্বত সত্য ও তওহীদের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার ফলেই আজ মানবজাতি এই অন্ধকারের অতল গহ্বরে নিপতিত হয়েছে। প্রকৃত সত্য বা হক মানুষকে শেখায় জীবনের উদ্দেশ্য কেবল ভোগ-বিলাস নয়, বরং ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা। এক স্রষ্টার প্রতি অবিচল বিশ্বাস এবং তার দেওয়া জীবনব্যবস্থাই কেবল মানুষকে প্রবৃত্তি বা নফসের দাসত্ব থেকে মুক্তি দিতে পারে।

যে সমাজে স্রষ্টার সার্বভৌমত্ব নেই, আছে কেবল মানুষের মনগড়া আইন আর অর্থের দাপট, সেখানে হাজারটা আইন করেও এপস্টেইনদের থামানো যাবে না। আজ প্রয়োজন এমন এক আমূল পরিবর্তনের, যেখানে মানুষ মানুষকে বিচার করবে না অর্থের মানদণ্ডে, বরং বিচার করবে নৈতিকতার ভিত্তিতে। আমাদের বুঝতে হবে, দালানকোঠা আর প্রযুক্তির নাম সভ্যতা নয়; প্রকৃত সভ্যতা হলো সেটি, যা মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শেখায় এবং পশুপ্রবৃত্তি থেকে রক্ষা করে।

‘এপস্টেইন ফাইল’ হয়তো আইনি প্রক্রিয়ায় একদিন ধামাচাপা পড়ে যাবে, কিংবা নতুন কোনো কেলেঙ্কারিতে মানুষ এটি ভুলে যাবে। কিন্তু ইতিহাসের পাতায় এটি একটি দগদগে ঘা হয়ে থাকবে। এটি আমাদের সতর্কবার্তা দিচ্ছে- সময় এসেছে ফিরে আসার। ভোগবাদ আর বস্তুবাদী এই মরীচিকার পেছনে না ছুটে, আমাদের আঁকড়ে ধরতে হবে সেই শাশ্বত সত্যের রজ্জু, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। নতুবা এই চাকচিক্যময় সভ্যতার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েই আমাদের বিনাশ ঘটবে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দেশে…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!
বর্ণাঢ্য কর্মজীবন ও ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিয়েছেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের পর…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত