প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অদৃশ্য ধনভাণ্ডারের মালিক ছিলেন মাননীয়...

অদৃশ্য ধনভাণ্ডারের মালিক ছিলেন মাননীয় এমামুযযামান

২২ মে ২০১৫ ১১:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ রিয়াদুল হাসান:

সম্পদ দুই প্রকার। জাগতিক সম্পদ, আধ্যাত্মিক সম্পদ। জাগতিক সম্পদ যার আছে সে দান কোরতে পারে, না থাকলে দান কোরতে পারে না। তেমনি আত্মিক সম্পদ যার আছে সে দান কোরতে পারে, যার নেই সে দিতেও পারে না, তার কাছ থেকে কেউ নিতেও পারে না। মাননীয় এমামুযযামান তাঁর জাগতিক সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে বোলতে গেলে নিঃস্ব অবস্থায় আল্লাহর সাক্ষাতে চোলে গেছেন। তাঁকে আল্লাহ দান কোরেছিলেন এক অদৃশ্য ধনভাণ্ডার, আধ্যাত্মিক সম্পদের ধনভাণ্ডার। এমামুযযামানের  সততা, ওয়াদা, আমানতদারী, আতিথেয়তা, সত্যবাদিতা, ন্যায়নিষ্ঠতা, একাগ্রতা, মানুষের প্রতি সহমর্মিতা, উদারতা, দানশীলতা, সাহসিকতা, আল্লাহর প্রতি তাওয়াক্কল, পাহাড়ের মতো অটলতা সবকিছু মিলিয়ে তিনি ছিলেন এমন এক মহামানব যাঁর সংস্পর্শে যেই এসেছে, সেই জান্নাতের শান্তি লাভ কোরেছে। কিন্তু তাদের ক’জন সেই ধনভাণ্ডার থেকে অমূল্য সম্পদ আহরণ কোরতে পেরেছে?এমামুযযামানের  কাছে গচ্ছিত অদৃশ্য ধনভাণ্ডার থেকে যে সম্পদগুলি আমরা নিতে পারি নি, কিন্তু দেখেছি সেগুলির পরিচয় দেওয়ার চেষ্টা কোরব।

দু’টি পাথর
২০০১ সনের কোন এক সময়। নারায়ণগঞ্জে আল্লাহর তওহীদের বালাগ দেওয়ার সময় স্থানীয় ধর্মব্যবসায়ী মোল্লাদের অপপ্রচারে প্ররোচিত কতিপয় সন্ত্রাসীর আক্রমণের শিকার হই। আহত অবস্থায় আমরা কয়েকজন ঢাকা চোলে আসি। তখন আমি এমামুযযামানের বাসায় বেশ কিছুদিন ছিলাম। তাঁর চিকিৎসায় আমি যখন একটু সুস্থ হোয়ে উঠেছি, একদিন সকালে কোন একজন মোজাহেদের সঙ্গে হাঁটতে হাঁটতে ৭ নম্বর সেক্টরের ভেতরের দিকে চোলে গিয়েছি। সেখানে একটি বাড়ি তৈরি হোচ্ছিল, বাড়ির সামনে ইট বালি পাথর রাখা। ছোট বেলা থেকেই আমার গোল পাথর খুব ভালো লাগে। কোথাও সুন্দর পাথর দেখলেই আমি সংগ্রহ কোরতাম, জমিয়ে রাখতাম, পকেটে নিয়ে ঘুরতাম। আমাদের বাড়িতে গেলে হয়তো এখনও দু’একটি পাথর পাওয়া যাবে। তো সেই বাড়ির সামনে আমি কয়েকটি সুন্দর সুন্দর আকৃতির মসৃণ পাথর দেখতে পেলাম এবং নিয়ে আসলাম।
ঐ দিন বা তার পরদিন আমি এমামুযযামানের  সঙ্গে ক্লিনিকে গিয়েছি। বিকাল বেলায় যখন চেম্বার শেষে এমামুযযামান আমাদের সঙ্গে কথা বোলছেন, তখন দেখলাম এমামুযযামানের টেবিলে পেপার ওয়েট নেই, কাগজপত্র উড়ে যাচ্ছে। এমামুযযামান তাঁর সহকারী রাশেদ ভাইকে বোললেন পেপার ওয়েট কেনার জন্য। তখন আমি আমার পকেট থেকে দুইটা পাথর বের কোরে এমামুযযামানকে দিয়ে বোললাম, ‘এইগুলি দিয়ে পেপার ওয়েটের কাজ চালানো যাবে।’ এমামুযযামান মনোযোগ দিয়ে সেগুলি দেখলেন, তারপর জিজ্ঞেস কোরলেন, ‘কোথায় পেয়েছ এগুলি?’ আমি বোললাম, ‘একটি বাড়ির কন্সট্রাকশানের কাজ চোলছিল। তার সামনে ইট বালি পাথর রেখেছে, সেখান থেকে এনেছি’। এমাম বোললেন, ‘তারমানে তো এগুলির মালিক আছে। তুমি কি জিজ্ঞেস কোরে এনেছো?’ এমন প্রশ্নও যে উঠতে পারে তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রাস্তার পাশ থেকে প্রায় মূল্যহীন দু’টো পাথর শখ কোরে এনেছি তাও জিজ্ঞেস কোরে আনতে হবে, আমি এতটা ভাবিই নি। আমি বোললাম, ‘না, কাউকে বোলে আনি নাই তো।’
তখন তিনি আব্দুল কাদের জিলানী (র:) এর বাবার একটি ঘটনা বোললেন। ভদ্রলোক একদিন অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায় একটি নদীর তীর দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন। একসময় তিনি দেখতে পেলেন একটি সুস্বাদু ফল নদীর পানিতে ভেসে ভেসে আসছে। তিনি আল্লাহর শোকর আদায় কোরে সেটাকে পানি থেকে তুলে আহার কোরলেন। অর্দ্ধেকটা খাওয়ার পরই তার মনে চিন্তার উদয় হোল, আচ্ছা আমি যে এই ফলটা খেলাম, এই ফলতো কোন বাগানে হোয়েছে, সুতরাং এর মালিক আছে। আমি তো তার কাছে অনুমতি না নিয়েই খেয়ে ফেলছি। এটা তো আমার খাওয়া অনুচিৎ হোচ্ছে। এই ভেবে তিনি সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ কোরে দিলেন এবং নদীর উজানের দিকে হাঁটতে লাগলেন। যেহেতু ফলটি গাছ থেকে নদীতে পড়েছে, সুতরাং অবশ্যই নদীর তীর ধোরে এগুলেই সেই বাগানের সন্ধান মিলবে। বহু পথ হেঁটে তিনি সেই বাগানের সন্ধান লাভ কোরলেন এবং বাগানের মালিকের সঙ্গে সাক্ষাৎ কোরে বিনা অনুমতিতে তার বাগানের ফল ভক্ষণ করার জন্য ক্ষমা চাইলেন।
এই উদাহরণ দিয়ে এমামুযযামান আমাকে বোললেন, ‘পাথরগুলি তুমি যেখান থেকে এনেছো, সেইখানে রেখে আসবে।’ আমি খুবই লজ্জিত হোলাম এবং বোললাম, ‘জ্বি এমামুযযামান’।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

ভিক্ষুক
আমি এমামুযযামানের চোখের সমস্যা হওয়ার পর থেকে লেখালিখির কাজে সাহায্য কোরতাম। লিখতে বোসলে বাইরে থেকে যখন কোন ভিক্ষুকের ভিক্ষা চাওয়ার আওয়াজ আসতো, আমি অনেক সময় খেয়াল কোরতাম না। কিন্তু এমামুযযামান ঠিকই খেয়াল কোরতেন এবং আলমগীর ভাইকে (চিকিৎসা কাজে এমামের সহকারী) ডাকতেন, “আলমগীর”। আলমগীর ভাই ছুটে আসতেন। এমামুযযামান বোলতেন, “রাস্তায় ভিক্ষা কোরছে ঐ লোকটাকে পাঁচটা টাকা দিয়ে এসো।” আলমগীর ভাই সঙ্গে সঙ্গে চোলে যেতেন। এভাবে অনেকবার হোয়েছে। এমামুযযামান বোলতেন, “ওরা আল্লাহর নামে সাহায্য চায়।”
অনেক ঘটনার মতো এটাও আমি ভুলেই গিয়েছিলাম। কিছুদিন আগে এমামুযযামান চোলে যাওয়ার পর একদিন একটু বেশি সকালে দরজায় প্রচণ্ড জোরে নক করার শব্দ হোল। একের পর এক নক চোলতেই থাকলো। আমি ঘুমিয়ে ছিলাম। আমার ঘুম ভেঙ্গে গেল। আমি বুঝতে পারলাম, বোধ হয় কোন ভিক্ষুক এসেছে। আমি দরজা খুলে দেখলাম সত্যিই তাই। ভিক্ষুকটা আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে বিরক্ত সুরে বোললাম, এখন যান, মাফ করেন। তারপরে দরজা লাগিয়ে ফিরে এলাম। একটু পরেই আমার মনে পোড়ল, এমামুযযামান কিভাবে রাস্তায় ভিক্ষুকের আওয়াজ শুনে টাকা পাঠিয়ে দিতেন। আমার খুব মন খারাপ হোয়ে গেল। ভাবলাম, এমামের সঙ্গে এতকাল থেকে তাঁর কাছ থেকে আমি কী নিতে পারলাম। আমরা তো এখনও ভিক্ষুকদের ছদ্মবেশী, ভণ্ড, তাগুত ইত্যাদি মনে কোরে কিছু দিতে দ্বিধা কোরি, খেয়াল কোরি না যে তারা আমাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চায়। নিজের চোখে এমামের এই কাজটি দিনের পর দিন দেখে আমি কতটুকু নিতে পারলাম সেটাই বৃহৎ একটি প্রশ্ন আমার কাছে।

স্বনির্ভরতা
এমামুযযামান নিজের ঘরের লোক ছাড়া অন্য কোন মোজাহেদ মোজাহেদাকে দিয়ে পারতপক্ষে কোন ব্যক্তিগত কাজ করাতেন না। তাঁর এ বৈশিষ্ট্য সবাই জানতো। কোন মিটিং-এ বোসলে ফ্যানের রেগুলেটর বাড়ানো কমানোর জন্যও তিনি নিজেই উঠে যেতেন এবং এমনভাবে সেট কোরতেন যে বাতাসের কোন আওয়াজ না হয়, কিন্তু ঘরও ঠাণ্ডা হয়। তিনি যখন অত্যন্ত অসুস্থ, আমি গিয়েছি কাজ কোরতে। বিছানায় শুয়ে থাকেন, বাথরুমে যেতেও ধোরে নিয়ে যাওয়া লাগে। এমন অবস্থায় তিনি আশে পাশে ঘরের কাউকে খুঁজলেন। আমি জিজ্ঞেস কোরলাম, ‘এমামুযযামান, আপনার কী লাগবে আমাকে বলেন।’ তিনি বোললেন, ‘ফ্যানটা একটু কমিয়ে দাও।’ আমি ফ্যানের রেগুলেটর ঘুরালাম। তিনি যখন বোললেন ঠিক আছে, তখন রাখলাম। এমামুযযামান বোললেন, ‘যাজাকাল্লাহ (আল্লাহ তোমাকে প্রতিদান দিন)’। আমি ‘শুকরিয়াহ’ বোললাম। এন্তেকালের কিছুদিন আগে, তাঁর শারীরিক অবস্থা তখন আরও খারাপ। তখনও তিনি চাইতেন না অন্যের সাহায্য নিতে। আমি গিয়েছি। তাঁর ভীষণ কাশি, খাওয়া দাওয়া প্রায় বন্ধ। এমামুযযামানের  কাশি আসলে শ্লেষা ফেলার জন্য একটি পাত্র খাটের নিচে রাখা ছিল। তাঁর কাশি দেখে আমি সেটা এগিয়ে দিলাম। তিনি খুবই বিব্রত হোলেন আর এদিক ওদিক তাকাতে লাগলেন ঘরের কেউ আছে কি না দেখার জন্য। এমামের এই অবস্থা দেখে আমার ভীষণ কষ্ট হল। ব্যক্তিগত কাজে অন্যের সাহায্য নিতে গেলে এখনও আমার সেই দৃশ্য মনে পড়ে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা