প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বানানরীতি কোনটা ঠিক- ইসলাম, না...

বানানরীতি কোনটা ঠিক- ইসলাম, না এসলাম?

২৩ মে ২০১৫ ১২:২০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আসলে দুইটা বানানই অভিধানে আছে, বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত আরবি, ফারসি, তুির্ক, হিন্দি, ও উর্দু শব্দের বাংলা ভাষার অভিধানের ৪৬ পৃষ্ঠায় প্রচলিত বানান লেখা হয়েছে ‘ইসলাম’ এবং আভিধানিক বানান লেখা হয়েছে ‘এসলাম’। শব্দটা আমরা নতুন করে লিখছি না। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশিষ্ট এসলামী চিন্তাবিদ মওলানা আকরম খাঁ প্রমুখ লেখকগণও এসলাম, মোসলেম শব্দগুলি লিখেছেন। একটি স্থানের নাম এখনও লেখা হয় ‘এলাহাবাদ’। আরবি উচ্চারণের নিয়ম হচ্ছে- যের থাকলে

এ-কার এবং পেশ থাকলে ও-কারের উচ্চারণ করতে হয়, আর খাড়া যের বা যেরের পর ইয়া-সাকিন থাকলে ই-কারের উচ্চারণ করতে হয় এবং উল্টা পেশ বা পেশের পর ওয়া-সাকিন থাকলে উ-কারের উচ্চারণ করতে হয়। আর যবর থাকলে আ-কারের উচ্চারণ করতে হয়। অর্থাৎ অপরিহার্য পাঁচটি স্বরধ্বনির উচ্চারণ আরবি ভাষাতেও রয়েছে।
আলেম, হাফেজ, জামে মসজিদ, কাফের, জাহেল, ফাসেক, হেফাজত ইত্যাদি শব্দগুলি আমরা সকলেই বলে থাকি। নিশ্চয় হাফেজ সাহেবকে কেউ হাফিজ সাহেব কিংবা জামে মসজিদকে কেউ জামি মসজিদ বলেন না। অর্থাৎ আরবি শব্দে এ-কারের ()ে ব্যবহার সকলেই করে। একইভাবে মোবারক, মোসলেম উদ্দিন, মোশাররফ ইত্যাদি আরবি শব্দে ও-কারের (ে া) উচ্চারণও সকলেই করে। কাজেই যে কারণে হিফাজত না লিখে হেফাজত লেখা হয়, ইলহাম না লিখে এলহাম লেখা হয় সে কারণেই আমরা ইসলাম না লিখে এসলাম লিখছি। যা হোক, দু’টি শব্দই যেহেতু অভিধানে আছে সেহেতু এর যেকোনোটি ব্যবহারে বাধা আছে বলে মনে করার কোনো কারণ নেই।
বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফারসি, চাইনিজসহ সকল সমৃদ্ধ ভাষাতেই এ-কার এবং ও-কারের উচ্চারণ রয়েছে। এটা অতি সাধারণ জ্ঞান যে সমৃদ্ধ ভাষাতে অন্তত পাঁচটি স্বরধ্বনির ব্যবহার থাকতেই হবে, যথা- আ-কার, ই-কার, উ-কার, এ-কার এবং ও-কার। কোনো ভাষা থেকে যদি এর একটি ধ্বনিও বাদ দেওয়া হয় তবে ভাষাটি অত্যন্ত দরিদ্র হয়ে পড়ে। যেমন বাংলা ভাষা থেকে যদি এ-কারের এবং ও-কারের উচ্চারণ বাদ দেওয়া হয় তবে “বাংলাদেশকে ভালোবাসি” কথাটির উচ্চারণ করবেন কিভাবে? একটি বাক্য বলতেই যেখানে কষ্ট হচ্ছে সেখানে ধ্বনি দুটি বাদ দিয়ে একটি ভাষাকে কল্পনা করা নিতান্ত বোকামী। কেউ মানুক আর না মানুক সেটা তার ব্যাপার। কিন্তু সাধারণ মানুষদেরকে এই অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করার তো কোনো মানে নেই যে, হেযবুত তওহীদ এসলাম বিকৃত করে ফেলছে, তারা ইসলামকে এসলাম লিখছে ইত্যাদি। এতে আপনারাও যেমন প্রকৃত সত্য থেকে দূরে থাকছেন তেমনি সাধারণ মানুষগুলিও প্রকৃত সত্য জানতে পারছে না। সম্মানিত পাঠকদের উদ্দেশে আমাদের কথা হলো- আপনারা ইসলামও ব্যবহার করতে পারেন এসলামও ব্যবহার করতে পারেন। তবে অধিকতর যুক্তিসংগত হবে যদি এসলাম ব্যবহার করেন। আমরা আমাদের পত্রিকার লেখাগুলি আপাতত ইসলাম লিখছি, তবে এমামুযযামানের মূল লেখার মধ্যে এসলাম লিখছি। যাতে কেউ বানান নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তবে এ ব্যাপারে জনজরিপ চলছে, মতামত গ্রহণ চলছে, গবেষকদের, চিন্তাশীলদের, ভাষা বিজ্ঞানীদেরও মতামত গ্রহণ চলছে। মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্তে পৌঁছব। অচিরেই সত্য উদ্ভাসিত হবে সেদিন সবাই এসলামই লিখবেন এনশা’ল্লাহ, সেদিনের অপেক্ষায় আমরা থাকলাম। সেদিন এনশা’ল্লাহ স্বার্থান্বেষীরা অপপ্রচার করে আর সুবিধা করতে পারবে না। প্রকৃত শব্দটাই সেদিন সবাই লিখবে এনশাল্লাহ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট!

সামাজিক মাধ্যমে ২১ লাখ অনুসারী, নির্বাচনে পেলেন মাত্র ৩৩ ভোট!
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী ২১ লাখের বেশি, অথচ নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র ৩৩টি! ভারতের রাজস্থানে পঞ্চায়েত নির্বাচনে সরপঞ্চ পদে প্রতিদ্বন্দ্বিতা করে এমনই ফল পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের…
 ২৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, জামায়াত নেতার চার পদে অব্যাহতি!
চট্টগ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা মোহাম্মদ ইসমাইলকে সাংগঠনিক চারটি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় তদন্তে অভিযোগের সত্যতা…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’: শফিকুর রহমান

‘আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’: শফিকুর রহমান
আওয়ামী লীগের নির্দোষ কর্মীরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে অপরাধে জড়িত ব্যক্তিদের…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ভারতে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম!

ভারতে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ প্রায় ১ কোটি নাম!
ভারতের কর্ণাটক রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর খসড়া তালিকার তুলনায় ভোটারের সংখ্যা প্রায় ১ কোটি কমেছে। খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি…
 ২৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের প্রতারণায় যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: জাতিসংঘ

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের প্রতারণায় যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া: জাতিসংঘ
বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও চাপ প্রয়োগের মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। উচ্চ…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

দেশেই আছেন রুমি, পাল্টা মামলায় চাইলেন আগাম জামিন

দেশেই আছেন রুমি, পাল্টা মামলায় চাইলেন আগাম জামিন
দেশ ছেড়ে চলে যাওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে দেশেই রয়েছেন টঙ্গীর মাদরাসায় যৌন নিপীড়নের অভিযোগে আলোচিত শিশুটির বাবা শাহজালাল রুমি। তাঁর বিরুদ্ধে দায়ের করা মারধর, হত্যাচেষ্টা…
 ২৭ অক্টোবর ২০২৬    রাজধানী

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান!

বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদার আহ্বান!
বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। জাপানের টোকিওতে…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

যুবদলের কর্মসূচিতে রাজধানীজুড়ে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী!

যুবদলের কর্মসূচিতে রাজধানীজুড়ে যানজট, চরম ভোগান্তিতে নগরবাসী!
রাজধানীতে সকাল থেকে ধীরগতিতে চলেছে যানবাহন। দুপুরের দিকে যানজট তীব্র আকার ধারণ করায় বিভিন্ন সড়কে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর…
 ২৭ অক্টোবর ২০২৬    রাজধানী

৩৯৬টি কবর খুঁড়ে বিদায়, অপূর্ণ রয়ে গেল হাফেজ শিকদারের ৪০০ ছোঁয়ার স্বপ্ন!

৩৯৬টি কবর খুঁড়ে বিদায়, অপূর্ণ রয়ে গেল হাফেজ শিকদারের ৪০০ ছোঁয়ার স্বপ্ন!
অন্যের শেষ ঠিকানা তৈরি করতে জীবনের দীর্ঘ সময় পার করেছেন পটুয়াখালীর কুয়াকাটার হাফেজ শিকদার। বিনা পারিশ্রমিকে নিজ হাতে খনন করেছেন ৩৯৬টি কবর। স্বপ্ন ছিল ৪০০টি…
 ২৭ অক্টোবর ২০২৬    বরিশাল

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী

আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে, সরকারকে বিব্রত ও ভীত করবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, সস্তা বাহবা ও কৃতিত্ব নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী

ভোটের জন্য নয়, মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করে বিএনপি: সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি শুধু ভোট নেওয়ার জন্য রাজনীতি করে না, বরং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং শ্রেণি-ধর্ম নির্বিশেষে সবার পাশে…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে!

এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে!
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে তিনি একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা…
 ২৭ অক্টোবর ২০২৬    নির্বাচিত

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

জাপানে নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
জাপান সফরের অংশ হিসেবে দেশটির চিবা প্রিফেকচারের ইচিকাওয়া শহরে অবস্থিত নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৪টা…
 ২৭ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় পটকা বিস্ফোরণে তরুণের বাঁ হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন!

গলাচিপায় পটকা বিস্ফোরণে তরুণের বাঁ হাতের পাঁচ আঙুল বিচ্ছিন্ন!
পটুয়াখালীর গলাচিপায় লক্ষ্মীপূজা উপলক্ষে পটকা ফোটাতে গিয়ে বিস্ফোরণে অমিত হাজারি (১৮) নামে এক তরুণের বাঁ হাতের পাঁচটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁর হাতের টিস্যু ও…
 ২৭ অক্টোবর ২০২৬    বরিশাল

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি…
 ২৭ অক্টোবর ২০২৬    রংপুর