প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ‘গণতন্ত্রের দাফন কাফন ও- চল্লিশা...

‘গণতন্ত্রের দাফন কাফন ও- চল্লিশা হয়ে গেছে’

২৫ মে ২০১৫ ১২:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

(কাজী আবদাল্লাহ আল মাহফুজ)
গণতন্ত্র গণতন্ত্র করে চেঁচাতে চেঁচাতে মানুষের কণ্ঠনালী আজ শুকিয়ে গেছে। শুধু আমাদের দেশ নয়, পৃথিবীর উন্নত, অনুন্নত, উন্নয়নশীল প্রতিটি দেশেরই একই অবস্থা। এই দুরবস্থার মাত্রা এক এক দেশে এক এক রকম। কল্পনাতীত সুখ ও সমৃদ্ধির স্বপ্ন দেখালেও প্রকৃতপক্ষে গণতন্ত্র এক স্বপ্নবিলাসী জীবনব্যবস্থা ছাড়া আর কিছু নয়। এর তাত্ত্বিক সুখ পৃথিবীর কোথাও শতশত বছরেও বাস্তব রূপে আসতে পারেনি। কোন দেশের গণতন্ত্র এখন পর্যন্ত যৌবনপ্রাপ্ত হয়নি। শিশু, কিশোর অপ্রাপ্তবয়স্ক গণতন্ত্রের ভয়ানক ছেলেখেলার কাছে, প্রাপ্তবয়স্ক মানুষগুলো অসহায়ের মত। গত শনিবার চ্যানেল আই’র ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে স্বাধীনবাংলা ছাত্রসংগ্রাম পরিষদের অন্যতম নেতা ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বেশ ক্ষোভের সাথেই বলেন- “এখনকার গণতন্ত্র হচ্ছে- তোমার সব অধিকার আমি ধ্বংস করে দেব।… বিজয়ের এই মাসে পুরো জাতির যখন বিজয়ের আনন্দে উদ্বেলিত হওয়ার কথা সেখানে আজ একটি হৃদয়ও নিঃশংঙ্কচিত্ত নয়। কেউ জানেন না ঘর থেকে বের হলে নিরাপদে আবার ফিরতে পারবেন কিনা। লাশের পর লাশ পড়ছে। এ পর্যন্ত দুইশ’র বেশি মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন।… …আজকে যে ধ্বংসলীলা চলছে, যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে তাতে পুরো জাতি উদ্বিগ্ন, বেদনা ভারাক্রান্ত। দুঃখের বিষয়, যাদের অসম্ভব দাম্ভিকতা, সীমাহীন ক্ষমতার প্রলোভন, তারা শুধু নির্বাক দর্শকের মতই এ অবস্থা পরিদর্শন করছেন না, ব্যঙ্গ-বিদ্রুপ-কৌতুকও করছেন। দেখেও না দেখার ভান করছেন। ডা: মিলনের বুকের রক্তের মধ্য দিয়ে ক্ষমতায় এলেন তাদের দাম্ভিকতা, প্রতিহিংসাপরায়ণতা, ক্ষমতার প্রতি নির্লজ্জ লোভ দেশকে আজ রাজতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। একটা মানুষ নিঃশংঙ্কচিত্ত না যে, এ দেশ সোমালিয়া বা আফগানিস্তান হতে যাচ্ছে কিনা? আজ গণতন্ত্রের জানাজা, দাফন, কাফন, চল্লিশা সব হয়ে গেছে।
গণতন্ত্রের নৃশংসতা ও ভয়াবহতার রূপ দেখে শুধু নূরে আলম সিদ্দিকীই নয়, যারা এদেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন আজ তারাও আক্ষেপের সুরে অশ্র“সিক্ত নয়নে বলে ফেলেন- আগে জানলে জীবনবাজী রেখে যুদ্ধ করতাম না (মৃত্যুর আগে প্রয়াত মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম)। গণতন্ত্রের নামে দেশ যে কিম্ভুতকিমাকার বিষধর একটা জীবনব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে, যার দংশনে আজ মৃত্যুর কিনারায় এসে দাঁড়িয়েছে বঙ্গ জননী, যার ছোবলে নিঃশেষ হয়ে যাচ্ছে তার সন্তানেরা।
গতকাল দৈনিক যুগান্তরে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা অরবিন্দু রায় “দেশে কি মহাপ্রলয় আসন্ন?” শিরোনামে ছোট্ট একটি প্রবন্ধ লিখেছেন। তার লেখার মধ্যেও স্পষ্ট হয়ে উঠেছে গণতন্ত্র নামক এই জীবনব্যবস্থা সাধারণ মানুষের জন্য কেমন বিষবাস্প ছড়িয়ে দিয়েছে। তিনি লিখেছেন “একে সংসদীয় গণতন্ত্র না বলে ‘সংঘাতীয় গণতন্ত্র’ বলা যেতে পারে। বাস্তবে রাষ্ট্রীয় ব্যবস্থা কেবল সংঘাতীয় গণতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নেই। এর বাস্তব চিত্র আরও ভয়াবহ। মূলতঃ দেশে এখন নামে গণতন্ত্র, কাজে রাজতন্ত্র, বাস্তবে নাইতন্ত্র চলছে।… …মজার বিষয় হচ্ছে, এসব অপকর্ম করার লাইসেন্স জনগণই তাদের হাতে তুলে দেয়। আর প্রতি পাঁচ বছর পর পর লাইসেন্স নবায়নের যখন সময় আসে, তখন ঝগড়া-বিবাদের প্রদর্শনী বসে। এ বায়োস্কোপ না দেখলে বিশ্বাস করার উপায় থাকে না যে বিবাদ কাকে বলে, কত প্রকার ও কি কি। আশ্চর্যের বিষয় হচ্ছে, এসব বিবাদের ফলাফল যাই হোক, তার ভাগিদার যারা তাদের কখনোই এসব ফ্যাসাদে প্রাণ হারাতে দেখা যায় না।” সত্যই বাবু অরবিন্দু রায়- এ কথাগুলোই আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে। এই জীবনব্যস্থা একটা কালসাপের মত। যে সাপকে দেবতা ভেবে আমরা সাধারণ জনগণ দুধ-কলা দিয়ে লালন পালন করে আসছি। আর আমাদের এই বোকামীর ফলে জীবন যাচ্ছে আমাদের মতই সাধারণ মানুষের। আদর্শহীন, নীতি-নৈতিকতাহীন, আত্মাহীন এই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাক্স ভরে ব্যালট পেপার দিয়ে আমরা আমাদের ভাগ্যে নৃশংস মৃত্যু পরোয়ানাই জারী করে চলেছি প্রতি পাঁচ বছর অন্তর অন্তর। তাই সাধারণ মানুষ হিসাবে এখনো কি আমাদের ভেবে দেখার সময় আসেনি? এখনো কি এই ব্যর্থ পথ পরিহার করার সময় আসেনি? যারা আমাদের উপর গণতন্ত্র নামের জীবনব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে তারাও কিন্তু একদিনের জন্যও এ ব্যবস্থা মানেনি। তাদের কোন লাট নির্বাচনে দাঁড়াননি, এমনকি এখন পর্যন্ত তারা তাদের দেশের রাজতন্ত্র বা কিংডম চালু রেখেছে। সুতরাং তাদের গেলনো এই জীবনব্যস্থাকে কেন আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি অবিরত?
নূরে আলম সিদ্দিকী অথবা অরবিন্দু রায়ের মত অনেকেই হয়তো বুঝতে পারছেন একটা বিধ্বংসী, ব্যর্থ সিস্টেম এদেশের মানুষকে গ্রাস করে চলেছে কিন্তু এখান থেকে বের হয়ে আসার মত কোন বিকল্প পথ তাদের জানা নেই। কারণ মানুষের তৈরি সকল প্রকার তন্ত্রমন্ত্রই আজ চূড়ান্তভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর স্রষ্টার তৈরি জীবনব্যবস্থা হিসাবে তারা যে এসলামটাকে সামনে দেখতে পাচ্ছেন সেটাও ধর্মব্যবসায়ী মোল্লাশ্রেণি ও কিছু ধর্মীয় রাজনীতিকদের খপ্পরে পড়ে বিকৃতির শেষ সীমানায় পৌঁছে গেছে, এখন তা কূপমণ্ডূকতায় পরিপূর্ণ। তাহলে উপায় কি? এই চরম সংকট থেকে কি মানুষের বাঁচার কোন রাস্তাই খোলা নেই? তাহলে কি আমাদের মহাপ্রলয়ে ধ্বংস হয়ে যেতে হবে? না, মনের দরজা খুলে প্রশস্ত নয়নে অবলোকন করলেই আপনাদের সামনে একটা সত্য উদ্ভাসিত হবে? সেই উদ্ভাসিত মহসত্যের বার্তা নিয়ে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন যামানার এমামের অনুসারীগণ। সুতরাং বাঁচতে হলে প্রকৃত এসলামের ছায়াতলে না এসে আর কোন উপায় নেই। এ জাতিকে আল্লাহ প্রদত্ত ও রসুলের প্রতিষ্ঠা করা সত্য দীন ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য

শিশু রামিসাকে নৃশংস হত্যার ঘটনায় বেরিয়ে এলো নতুন তথ্য
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল। এই নৃশংস অপরাধে মূল অভিযুক্ত সোহেল রানার সঙ্গে আরও একজন জড়িত ছিলেন বলে…
 ২০ মে ২০২৬    জাতীয়

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স
চলতি বছরের মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩০…
 ২০ মে ২০২৬    অর্থনীতি

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা

গাইবান্ধা শহরে সন্ধ্যার পর বাড়ছে অপরাধ, আতঙ্কে সাধারণ পথচারীরা
গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মদপান, ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে শহরের প্রধান…
 ২০ মে ২০২৬    রংপুর

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু

সালথায় মরণফাঁদে পরিণত হয়েছে তিন যুগের পুরোনো সেতু
ফরিদপুরের সালথায় প্রায় এক দশকের বেশি সময় ধরে একটি ভাঙাচোরা সেতুর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন…
 ২০ মে ২০২৬    ঢাকা

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১৫ বার সতর্ক করেছিল ইউনিসেফ
দেশে সম্ভাব্য টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দিয়ে সতর্ক করেছিল ইউনিসেফ। এছাড়া ১০টি পৃথক বৈঠকেও সরকারের কর্মকর্তাদের এই বিষয়ে সচেতন…
 ২০ মে ২০২৬    আন্তর্জাতিক

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

গাজীপুরে অনলাইন ক্যাসিনো চালানোর অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে শাহিদুজ্জামান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে মহানগরীর পশ্চিম…
 ১৯ মে ২০২৬    রাজধানী

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান

চৌদ্দগ্রামে ফার্নিচারের দোকানে মিলল ১৪৮ কেজি গাঁজা, বিজিবির অভিযান
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে উপজেলার সপুয়া বাজার এলাকা থেকে এই মাদক…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে তৃতীয় লিঙ্গের এনামুল হক শিশিরকে (২৯) পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি জহির ইসলামকে গ্রেফতার…
 ১৯ মে ২০২৬    চট্টগ্রাম

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে হেযবুত তওহীদের এক সদস্যের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটির গাজীপুর জেলা শাখা। মঙ্গলবার (১২…
 ১২ মে ২০২৬    জাতীয়
পারমাণবিক উত্তেজনা কমাতে মস্কোর বিশেষ উদ্যোগ

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় রাখার প্রস্তাব দিলেন পুতিন
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাশিয়ায় নিয়ে গিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মস্কোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা…
 ১০ মে ২০২৬    আন্তর্জাতিক

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৈধ নথিবিহীন চীনা নাগরিকদের ফেরত নিতে গড়িমসি করায় চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক…
 ৫ মে ২০২৬    আন্তর্জাতিক

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি

কলাবাগান থানার এসআই নিখোঁজের ৮ দিন, শ্রীপুরের বাড়িতে পরিবারের আহাজারি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।…
 ৪ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ

শ্রীপুরে সরকারি জায়গায় নির্মিত বিএনপির সব কার্যালয় উচ্ছেদের নির্দেশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে তৈরি করা বিএনপির সব অস্থায়ী কার্যালয় এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ…
 ৩ মে ২০২৬    ঢাকা

শ্রীপুরে স্কুলের অফিস কক্ষে চুরি

শ্রীপুরে স্কুলের  অফিস কক্ষে চুরি
গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক  বিদ্যালয়ে অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত শুক্রবার  (১মে) রাতে  উপজেলার  তেলিহাটি ইউনিয়নের…
 ২ মে ২০২৬    ঢাকা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা

মানবাধিকার ও বাক-স্বাধীনতা প্রতিষ্ঠার পথনকশা
বর্তমানে উন্নত কি অনুন্নত- সমগ্র পৃথিবীতেই এক চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্বল রাষ্ট্রগুলোর উপর শক্তিশালী রাষ্ট্রগুলো আধিপত্য বিস্তার করছে, হামলা করছে, দখল করছে; আর রাষ্ট্রগুলোর…
 ২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ