প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুমিন ও কাফেরের সংজ্ঞা

মুমিন ও কাফেরের সংজ্ঞা

১৮ জুন ২০১৫ ০৩:১৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ সাঈদ বিন তারিক

আল কোর’আনে মহান আল্লাহ বলেছেন- “তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকর্তৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের দীনকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করবেন (সুরা নুর- ৫৫)।”
এই আয়াতে মুমিনদের প্রতি আল্লাহর ওয়াদা হচ্ছে: (১) তাদেরকে অবশ্যই পৃথিবীতে খেলাফত, কর্তৃত্ব (চড়বিৎ) দান করা হবে। (২) তাদের দীনকে সু-প্রতিষ্ঠিত করা হবে। (৩) ভয়-ভীতির পরিবর্তে নিরাপত্তা (Security & Peace) প্রদান করা হবে। সে আলোকে আজকের মুমিন, মুসলিম ও উম্মতে মোহাম্মদী দাবিদার জাতিটির অবস্থান কোথায়? তাদের হাতে কি এই পৃথিবীর কর্তৃত্ব আছে? রূঢ় বাস্তবতা হচ্ছে এই যে, পৃথিবীর কর্তৃত্ব তো দূরের কথা বর্তমান মুসলিম নামধারী জাতিটি পৃথিবীর সর্বত্র অন্য সব জাতি দ্বারা পরাজিত, অপমানিত, অবহেলিত, নিগৃহিত এবং প্রতিটি জাতির লাথি খাচ্ছে, সব জাতি তাদেরকে ঘৃণার চোখে দেখছে, তাদের রাষ্ট্রগুলো আক্রমণ কোরে দখল কোরে নিচ্ছে (যদিও প্রকৃত ইসলামে ভৌগোলিক জাতি রাষ্ট্রের কোন ধারণা নেই, সুতরাং তা শিরক)। ইহুদি খ্রিস্টান ‘সভ্যতা’র ভয়ে ভীত সন্ত্রস্ত্র পুরো মুসলিম নামক এই জাতি, আরব অনারব নির্বিশেষে সকলে ভয়ে তাদের পায়ে গড়াগড়ি খাচ্ছে। মুমিন এর প্রতি আল্লাহর উল্লেখিত অঙ্গীকার থেকে বাস্তবতার দূরত্ব লক্ষ যোজন। সুতরাং যদি আল্লাহ সত্যি অঙ্গীকার রক্ষাকারী হয়ে থাকেন, তাহলে এই জাতি মুমিন হতে পারে না, এবং মুমিন না হওয়ার মানেই মুশরিক এবং কাফের হওয়া। কারণ আল্লাহ মানুষ সৃষ্টিই করেছেন দুই রকম: মুমিন ও কাফের (সুরা তাগাবুন ২)। আর যদি তাদের দাবি অনুযায়ী তারা মুমিন ও মুসলিম হয়ে থাকে, তাহলে অনিবার্যভাবে আল্লাহই ওয়াদা খেলাফকারী সাব্যস্ত হন (নাউযুবেল্লাহ)। কিন্তু আল্লাহর ওয়াদা যে অনিবার্য সত্য তার প্রমাণ- ইতিহাস এবং আল্লাহর ঐ কথা, “যেমন খেলাফত দান করেছিলাম তোমাদের পূর্ববর্তীদেরকে”। একটি নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন, বাইরের দুনিয়া সম্পর্কে অজ্ঞ এবং বিশ্বের মধ্যে দরিদ্রতম আরব জাতি যখন আখেরী নবী মোহাম্মদ (দ:) এর অনুসারী হয়ে মো’মেনে রূপান্তরিত হলো, আল্লাহ ছাড়া সকল কর্তৃত্ব, সকল সার্বভৌমত্বের দাবিদারদের অস্বীকার করলো, ওয়াদা রক্ষাকারী আল্লাহ তাদেরকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জাতি বানিয়ে দিলেন, তাদের সামনে সারা দুনিয়া সভয়-সম্ভ্রমে লুটিয়ে পড়লো। জ্ঞানে-বিজ্ঞানে, শিক্ষায়, নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে, সামরিক শক্তিতে এক কথায় সর্বদিক দিয়ে সে জাতি পৃথিবীর সকল জাতির শিক্ষকের আসনে আসীন হয়েছিল। আর আজ ঐ অবস্থার ঠিক বিপরীত। এখন এই জাতিই সিদ্ধান্ত নিক যে, কোনটি সত্য, তাদের দাবি নাকি আল্লাহর ওয়াদা? তারা মুমিন হবার অর্থই হচ্ছে আল্লাহ তাঁর প্রতিশ্র“তি ভঙ্গ করেছেন অথবা তিনি তা পূরণ করতে অক্ষম (নাউযুবেল্লাহ)। নতুবা তারা মুমিন নয়, মুসলিম নয়, অন্য কোন সিদ্ধান্ত অসম্ভব।
পূর্বেই বলেছি- মুমিন না হওয়ার অর্থই হলো কাফের। কিন্তু শুধু এই যুক্তিতেই নয়, আরও অকাট্য যুক্তি-প্রমাণ রয়েছে যা দ্বারা বর্তমানের মুসলিম নামধারী জাতি যে কার্যত কাফেরে পরিণত হয়েছে তা প্রমাণিত হয়। সে জন্য প্রথমেই আল কোর’আনে উদ্ধৃত কাফেরের সংজ্ঞা মোতাবেক এই জাতির অবস্থান যাচাই করা যাক। আল্লাহ বলেছেন, ‘আল্লাহ যা নাযেল করেছেন সে অনুযায়ী যারা হুকুম (বিচার ফায়সালা) করে না তারা কাফের, জালেম, ফাসেক (সুরা মায়েদা ৪৪, ৪৫, ৪৭)। এই আয়াতগুলোতে ‘হুকুম’ শব্দটি দিয়ে কেবল আদালতের বিচারকার্যই বোঝায় না, ব্যক্তিগত ও সামষ্টিক অর্থাৎ সামগ্রিক জীবনে তাঁর নাযেল করা বিধান অর্থাৎ কোর’আন (এবং সুন্নাহ) মোতাবেক পরিচালনা করাকেও বোঝায়। মুমিন মুসলিম হবার দাবিদারগণ এখন আর একটি সু-সংহত উম্মাহরূপে নেই, তারা ভৌগোলিকভাবে পঞ্চাশটিরও বেশি জাতিরাষ্ট্রে বিভক্ত হয়ে ইউরোপিয় খ্রিস্টান, ইহুদি ও পৌত্তলিকদের দাসে পরিণত হয়েছে, তাই তারা তাদের সামষ্টিক কার্যাবলী আল্লাহর নাযেলকৃত বিধান দিয়ে ফায়সালা করে না। ফলশ্র“তিতে তারা ফাসেক (অবাধ্য), জালেম (অন্যায়কারী) এবং কাফেরে (প্রত্যাখ্যানকারী) পরিণত হয়েছে। আল্লাহ প্রদত্ত বিধানগুলোকে অপাংক্তেয় কোরে রেখে তারা ইহুদি-খ্রিস্টানদের আইন-কানুনগুলি নিজেদের দেশে প্রবর্তন কোরে তা দিয়ে সামষ্টিক কার্যাবলী পরিচালনা করছে।
পৃথিবীর কোথাও, একটি রাষ্ট্রেও আল্লাহর বিধান দিয়ে শাসনকার্য করা হয় না অর্থাৎ আল্লাহর আনুগত্য করা হয় না। তবে পশ্চিম এশিয়ার সৌদী আরবে কিছু অপরাধের সাজা শরিয়াহ্র আইন দিয়ে করা হয়। কিন্তু যতদূর জানা যায় সেখানেও আইন সকলের জন্য সমান নয় এবং তাদের রাজা-বাদশাহ-আমীররা পশ্চিমা সভ্যতার নিকৃষ্ট গোলামিতে নিয়োজিত এবং তাদের কথায় ওঠে আর বসে। মুমিন হওয়ার জন্য যে পূর্বশর্ত আল্লাহ দিয়েছেন সেই শর্ত তাদের মধ্যেও অনুপস্থিত। সুতরাং বর্তমানের এই মুমিন দাবিদার জাতিটি প্রকৃতপক্ষে মুমিন হওয়া তো দূরের কথা কার্যত কাফেরে পরিণত হয়েছে- এটা আল কোর’আন দ্বারা স্বীকৃত ও প্রমাণিত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর