প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   একটি ভ্রান্ত প্রশ্ন: কার এবাদত...

একটি ভ্রান্ত প্রশ্ন: কার এবাদত কবুল হয় কে জানে?

২৩ জানুয়ারি ২০১৬ ০৩:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক
কামাল হোসেন

আমরা যখন বলি বর্তমান প্রেক্ষাপটে মুসলিম দাবিদার এই জাতি আল্লাহর নির্দেশিত পথ থেকে যাওয়ায় তাদের কোনো নামাজ রোজা, হজ্ব, কোরবানি কিছুই আর আল্লাহর কাছে কবুল হয় না, তখন কিছু লোক বলেন- কার নামাজ রোজা হয় কার হয় না এটা আপনি কীভাবে বলেন? কোনো আমল কবুল হয় কি হয় না সেটা বোঝার সহজ পন্থা রয়েছে।
যেমন আল্লাহ বলেছেন সালাহ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখবে (সুরা আনকাবুত ৪৫)। একশত বছর আগে পৃথিবীতে মসজিদের সংখ্যা যা ছিল বর্তমানে তার থেকে কমপক্ষে একশত গুন বেড়েছে, নামাজির সংখ্যাও সে অনুপাতে বৃদ্ধি পেয়েছে। গ্রাম থেকে শহর পর্যন্ত অধিকাংশ মসজিদে জুমার দিন স্থান সংকুলান হয় না। কিন্তু সমাজে অন্যায় অবিচার চুরি ডাকাতি হত্যা সর্বপ্রকার অশ্লীলতা ধাই ধাই করে বেড়েছে। সুতরাং এই নামাজিদের নামাজ কবুল হচ্ছে না, অন্যথায় আল্লাহর বাণী মিথ্যা হয়ে যায়। তারা জামাতে নামাজ পড়ে। জামাত মানে ঐক্য, অথচ পুরো মুসলিম জনগোষ্ঠী বাদ দিলাম, আমাদের এই ষোল কোটি বাঙালি ধর্মীয় ও রাজনীতিকভাবে শত শত ভাগে বিভক্ত হয়ে আছে। অনেক সময় মসজিদ থেকেই অনৈক্যের আহ্বান জানানো হয়। জামাতে নামাজ পড়ে বাইরে গিয়ে তারা যার যার মতো সরকারি, বিরোধী জোট ইত্যাদি পরিচয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং একে অপরকে নিশ্চিহ্ন করার জন্য রক্তপাত ও সংঘাত করতে থাকে। সুতরাং নামাজের এই বৃহৎ জামাত তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছে না। সুতরাং নামাজ কবুল হচ্ছে না। তাছাড়া মহানবী বলে গেছেন, এমন সময় আসবে যখন মসজিদসমূহ লোকে লোকারণ্য হবে কিন্তু তাতে হেদায়াহ থাকবে না (আলী রা. থেকে বায়হাকী, মেশকাত)। সুতরাং হেদায়াহ্হীন পথভ্রষ্ট জাতির নামাজ কবুল হবে না, এটা তো বলারই অপেক্ষা রাখে না।
রোজা বা সওমের অর্থ হচ্ছে সংযম। রমজান মাসে আমাদের দেশে মানুষের খাওয়ার খরচ ও রসনা বিলাস বাড়ে না কমে? আমাদের ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন সেটা কি সংযমের পরিচয়? রমজান মাসে কি আমাদের দেশে অপরাধ কম সংঘটিত হয়? না। তাহলে এ জাতির রোজা যে কবুল হয় না সেটা বলার অপেক্ষা রাখে না।
তাদের হজ্বও হয় না, কারণ হজ্ব হল মুসলিম উম্মাহর বার্ষিক সম্মেলন। যেই সম্মেলনে মুসলিম উম্মাহর সমস্যা সঙ্কট নিয়ে আলোচনা করে এর প্রতিবিধানের জন্য উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে ধর্মবাণিজ্যের প্রতিই সবার ঝোঁক, আর হাজীদের ঝোঁক একটি আলহাজ্ব উপাধির প্রতি আর নিষ্পাপ হয়ে জান্নাতে যাওয়ার প্রতি। ফলে লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ হয় কিন্তু একটি সংকটেরও পরিত্রাণ হজ্বের আসরে মেলে না। প্রতি বছর সঙ্কট শুধু বেড়েই চলে। সুতরাং এই হজ্বের কোনো মূল্য আল্লাহর কাছে নেই।
একইভাবে কোরবানিও কবুল হচ্ছে না। কোরবানি কবুল হলো কি হলো না তা বোঝার জন্য পূর্বে একটি ব্যবস্থা ছিল। আদম (আ.)-এর সময় থেকেই কোরবানির জন্য নির্দিষ্ট বস্তু বা জন্তুকে কোনো একটি উঁচু স্থান বা পাহাড়ে রেখে আসা হতো। যার কোরবানি আল্লাহপাক কবুল করতেন, সেই বস্তু বা জন্তুটিকে আকাশ থেকে একটি আগুনের ফুলকি এসে জ্বালিয়ে দিত। আর কবুল না হলে যেভাবে জবেহ করেছে সেভাবেই পড়ে থাকতো। ইব্রাহীম (আ.) ও তার পরবর্তীতে কোরবানির পশুকে জবেহ করে কাবার সামনে অথবা উপসনালয়ের সামনে রেখে দিত। সেই রীতি এখনও থাকলে আজকের লোক দেখানো ধার্মিকদের সব জারিজুরি ফাঁস হয়ে যেত।
সেটা না হলেও কোরবানি হয় কি হয় না তা বোঝার আরো উপায় আছে, সেটা হচ্ছে সমাজে কোরবানির প্রভাব প্রকাশিত হবে। কোরবানি এসেছে ‘র্কুব’ শব্দ থেকে যার অর্থ নৈকট্য। জীবন ও সম্পদ ত্যাগের দ্বারাই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে তাই কোরবানি করার আদেশ করা হয়েছে। অর্থাৎ যাদের কোরবানি কবুল হবে তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হবে। পরিণামে তাদের সমাজে ও রাষ্ট্রে ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মমত্ববোধ, সুখ, শান্তি, সমৃদ্ধি থাকবে। আর সেটাই হবে পারস্পরিক ত্যাগ ও কোরবানির সামষ্টিক রূপ। এটাই হলো কোরবানি কবুল হওয়ার প্রমাণ। পক্ষান্তরে যাদের সামষ্টিক ও জাতীয় জীবনে অন্যায় অবিচার, হানাহানি, ষড়যন্ত্র, মিথ্যা, প্রতারণা, যুদ্ধ, রক্তপাত, এক কথায় ভয়াবহ অশান্তি বিরাজ করে তাদের কোনো কোরবানি হয় না, সেটা যে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতার চূড়ান্ত মহড়া (Displaying egotism) তা বুঝতে অধিক বিদ্যাবুদ্ধি লাগে না। এই অন্যায়পূর্ণ সমাজই বলে দেয় যে, তারা আল্লাহর নিকটে যেতে পারে নি, আল্লাহর কাছ থেকে সরে গেছে। উল্টো তারা শয়তানের নিকটবর্তী হয়ে গেছে।
ইসলামের অধিকাংশ এবাদতই সামষ্টিক জীবনের কল্যাণার্থে, তাই কোনো এবাদত সফল হলে সমাজে তার প্রভাব পড়বেই। তাই বিবেচনা করে দেখুন আমাদের সমাজে নামাজ, রোযা, হজ্বের প্রভাব কতটুকু আছে? এগুলোর সঙ্গে সমাজব্যবস্থার বা জীবনব্যবস্থার আদৌ কি কোনো যৌক্তিক সম্পর্ক অবশিষ্ট আছে?
শেষ কথা হচ্ছে, গাছ তোমার নাম কী? গাছ বলল, ফলেই পরিচয়। দুটো গাছের ডাল পালা, পাতা, কাণ্ড যতই একরকম দেখতে হোক না কেন, ফলেই তাদের পরিচয় প্রমাণ করে দেয়। তেমনি এই জাতির লোকেরা যতই আমল করুক, তাদের সমাজের অশান্তিময় বাস্তবতাই বলে দিচ্ছে যে তাদের সব আমলই অর্থহীন হচ্ছে। যাদের দুনিয়া সুন্দর তাদের আখেরাতও সুন্দর। যাদের দুনিয়া কুৎসিত তাদের আখেরাতও কুৎসিত। এ কথা শুনে আমার উপর ক্ষিপ্ত হয়ে লাভ নেই, বরং আত্মশুদ্ধি ও পরিত্রাণের পথ সন্ধান করা আমাদের প্রত্যেকের উচিত।

[মতামতের জন্য: ০১৭১১০০৫০২৫, ০১৯৩৩৭৬৭৭২৫, ০১৭৮২১৮৮২৩৭, ০১৬৭০১৭৪৬৪৩] 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর