প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হিজবুত তাওহীদের সদস্য সদস্যাদের দৈনন্দিন...

হিজবুত তাওহীদের সদস্য সদস্যাদের দৈনন্দিন আচরণবিধি

৫ জুন ২০১৬ ০৩:১১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 বিসমিল্লাহির রহমানির রাহিম

আচরণবিধি১. হিজবুত তাওহীদের সদস্য-সদস্যাদেরকে সম্বোধন করা হয় ‘মোজাহেদ-মোজাহেদা’ বলে। মোজাহেদ শব্দের সঠিক বাংলা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রামকারী। (সুরা মোহাম্মদ ৩১, সুরা নিসা ৯৫)
২. আমীর কোনো মোজাহেদ-মোজাহেদাকে কোনো কারণে ডাকলে ওই মোজাহেদ-মোজাহেদা ‘লাব্বায়েক’ বলে সালাতের মত মেরুদ- সোজা করে আমীরের সামনে দাঁড়াবে। লাব্বায়েক অর্থ আমি হাজির।
৩. আমীর কোনো হুকুম করলে সঙ্গে সঙ্গে ‘আসমাউ ওয়া আত্তাবিয়্যু’ বলে তা পালন করবে। আসমাউ ওয়া আত্তাবিয়্যু অর্থ শুনলাম এবং অবশ্যই মান্য করব। (সুরা নুর ৫১)
৪. কোনো মোজাহেদ-মোজাহেদা কাউকে কোনো সহযোগিতা বা উপকার করলে বা উপহার দিলে দাতাকে বলবে- ‘যাযাকাল্লাহ’, এর জবাবে দাতা বলবে- ‘শুকরিয়া’। (হাদীস)
৫. মিটিং-এ গোল হয়ে বসা যাবে না।
৬. নিয়মিত কর্মসুচির ধারাগুলো পাঠ করে তার প্রেক্ষিতে নিজের অবস্থান মূল্যায়ন করবে।
৭. দীন সংক্রান্ত কোন স্বপ্ন দেখলে তা নির্ধারিত কাগজে লিখে মাননীয় এমামকে প্রদান করবে।
৮. বেশি বেশি করে সুরা আল ইমরানের ৮ নম্বর আয়াতটি (রাব্বানা লা তুজিক কুলুবানা বাদাইজ হাদাইতানা, ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমা, ইন্নাকা আনতাল ওয়াহাব) পাঠ করে আল্লাহর কাছে হেদায়াতে অটল থাকার জন্য দোয়া করবে।
৯. নিয়মিতভাবে ২ রাকাত নফল সালাহ করে আল্লাহর কাছে সুলতানান নাসিরাহর জন্য কায়মনোবাক্যে দোয়া করবে।
১০. বালাগে যাওয়ার আগে বাসা থেকে দুই রাকাত নফল সালাহ কায়েম করবে এবং কাজের ক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে।
১১. নিম্নলিখিত প্রচলিত শব্দগুলির কোরানের পরিভাষা ব্যবহার করবে। যেমন:- নামাযের বদলে সালাহ্, রোযার বদলে সওম, খোদার বদলে আল্লাহ, ফেরেশতার বদলে মালায়েক, পয়গম্বরের বদলে নবী-রসুল ইত্যাদি।
১২. বিশেষ কোন জামাতে সালাহ কায়েম করতে হলে প্রত্যেকের সবচেয়ে ভালো পোশাকটি পরবে। তবে বাসায় সালাহ কায়েম করলে দ্বিতীয় ভালো পোশাকটি পরলেও চলবে। মোট কথা সালাতের জন্য বিশেষ পোশাক পরবে, কাজের পোশাক পরে সালাহ কায়েম করা যাবে না।
১৩. কোনো কারণে দিনের কোনো ওয়াক্তের সালাহ কাযা হয়ে গেলে তা রাতের মধ্যেই কায়েম করবে।
১৪. ফজরের সালাহ বিশেষ কারণ ব্যতীত ওয়াক্তমত কায়েম করা বাধ্যতামূলক। যদি কেউ কোনো কারণে সময়মত উঠতে না পারে তাহলে ওঠার সঙ্গে সঙ্গে ২ রাকাত সুন্নাহসহ সালাহ কায়েম করবে। (আবু হোরায়রা রা. থেকে মুসলিম)
১৫. প্রত্যেক সালাতের সময় হলে একে অপরকে জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান করবে।
১৬. হিজবুত তাওহীদের ছেলে মেয়েরা একই জামাতে সালাহ কায়েম করবে। মেয়েরা পেছনের সারিতে দাঁড়াবে।
১৭. যারা হিজবুত তাওহীদের সদস্য নয় তাদের কাছ থেকে আন্দোলনের কাজে খরচের জন্য কোন অর্থ গ্রহণ করা যাবে না।
১৮. নিজের অর্থ খরচ করে ক্রয় করা কোনো জিনিস মাননীয় এমামকে উপহার দেবে না। বরং ওই অর্থ অভাবী দরিদ্র ভাইবোনদেরকে প্রদান করাই উত্তম।
১৯. যারা তওহীদের স্বীকৃতি দেয় নাই, আল্লাহর দীনের বিরোধিতা করে তাদের কেউ ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে না।
২০. যারা সংগঠনে যোগ দেওয়ার পূর্বে সুদের সাথে সম্পৃক্ত ছিল এবং এখনও সুদ থেকে মুক্ত হোতে পারে নি, তাদেরকে যত দ্রুত সম্ভব সুদ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা সর্বসময়ে সুদের সাথে সম্পৃক্ত থাকতে চায় তাদের কোন অর্থ গ্রহণ করা হবে না।
২১. একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হলে ‘মোসাহফা’ করবে। মোসাহফার নিয়ম হলো- অত্যন্ত দৃঢ়ভাবে দুই হাত দিয়ে অপরের তালু ও কবজি ধারণ করা। এ সময় মনে মনে একে অপরের জন্য দোয়া করবে- ইয়াগফিরু লাহু লানা ওয়ালাকুম (আল্লাহ আমাকে ও আপনাকে (বা আপনাদেরকে) ক্ষমা করুন)। (হাদীস)
২২. কারও ঘরে প্রবেশের পূর্বে দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে সালাম দিবে। অতঃপর জবাবের জন্য অপেক্ষা করবে। সালামের জবাব পেলে অর্থাৎ অনুমতি পেলে প্রবেশ করবে, নতুবা ফিরে আসবে (সুরা নূর ২৭-২৮)
২৩. অনুমতি ছাড়া কারো ছবি তোলা বা কথা রেকর্ড করবে না। একজনের ছবি তার অনুমতি ব্যতিরেকে কেউ অন্যকে দিবে না।
২৪. আলোচনা সভায় প্রবেশের সময় উচ্চস্বরে সালাম দিবে না। তাতে সবার মনোযোগের বিচ্যুতি হয়।
২৫. আর্থিক লেনদেন করতে বা ব্যবসায়ের অংশীদার করতে সাক্ষী রাখবে এবং লিখিত চুক্তির ভিত্তিতে করবে। (সুরা বাকারা ২৮২)
২৬. মোশরেকদের সালামের জবাবে ওয়ালাইকুম ইয়াহ দিকুমুল্লাহ (আল্লাহ আপনাকে হেদায়াত করুন)বলবে। তবে তওহীদের পক্ষ অবলম্বনকারীদেরকে সালামু আলাইকুম বলবে।
২৭. কোনো আলোচনায় উপস্থিত কোনো মোজাহেদ মোজাহেদা কথা বলতে চাইলে ডান হাত তুলে অপেক্ষা করবে। আমীর বা দায়িত্বশীল অনুমতি দিলে তখন মতামত পেশ করবে।
২৮. সবাই তাদের পরিবারের প্রতি একটি অসিয়ত করবে যে, তাদের মৃত্যুর পর যেন তাদের জানাজা হিজবুত তাওহীদের সদস্যদের মাধ্যমে করা হয়।
২৯. মোজাহেদ-মোজাহেদারা যেখানেই যাবে, যদি দুইজনও থাকে, তাদের মধ্যে একজনকে আমীর মনোনীত করবে।
৩০. কোথাও পবিত্র কোর’আন থেকে তেলাওয়াত করা হলে, কিংবা সালাহ কায়েমের সময়ও উচ্চস্বরে কোর’আন তেলাওয়াত চলাকালে সবাই মনোযোগ সহকারে কোর’আন শুনবে, কেউ কোনো হৈ চৈ করবে না, কারও কথা বলার দরকার পড়লে দূরে সরে গিয়ে বলবে। (সুরা আরাফ ২০৪)
৩১. কোর’আন তেলাওয়াত করবে অর্থ বুঝে, সুন্দরভাবে, সুমধুর সুরে। তেলাওয়াতের সময় অন্তরে আল্লাহর প্রতি ভয় থাকবে (মেশকাত, আহমদ, আবু দাউদ, ইবনে মাজাহ, দারেমী)। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত কোর’আনের বাংলা অনুবাদটি অধিক গ্রহণযোগ্য।
৩২. আন্দোলনের কোনো আলোচনা-মিটিং শুরু করার প্রাক্কালে কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান’ গানটি মনোযোগ দিয়ে শুনবে।
৩৩. কোনো কাজ শুরুর পূর্বে অবশ্যই ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ বলতে হবে।
৩৪. নবী করিম (সা.) যেভাবে ঘুমাতেন, যেভাবে অজু করতেন, যেভাবে খানা খেতেন, তা ভালোভাবে জেনে তাঁকে যথাসাধ্য অনুসরণ করার চেষ্টা করতে হবে। কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ।
৩৫. নিয়মিত গোসল করবে। অন্তত সাতদিনে একবার গোসল করতেই হবে। তবে স্থান-কাল-পাত্রভেদে এর ব্যত্যয় ঘটতে পারে। (মেশকাত, বোখারী ও মুসলিম)
৩৬. গোসল ফরদ অবস্থায় কোর’আন তেলাওয়াত, সালাহ কায়েম করবে না।
৩৭. ছেড়া স্যান্ডেল ব্যবহার করবে না।
৩৮. খাবারের পূর্বে ভালোভাবে হাত ধুবে।
৩৯. প্লেট, পানি, গ্লাস, লবণ, ঝুটা ফেলার পাত্র ইত্যাদি প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে নিয়ে খাবার খেতে বসবে।
৪০. খাওয়ার পাত্র বা পানপাত্র যেমন গ্লাস, খাদ্যভর্তি হাড়ি-পাতিল ইত্যাদি ঢেকে রাখবে (হাদীস)
৪১. ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা ছাড়া খাবে না। পেটের তিন ভাগের একভাগ পরিমাণ খাবে। প্লেটে অল্প পরিমাণ খাবার নেবে। ক্ষুধা বাকি থাকতেই খাওয়া শেষ করবে।
৪২. কেউ খাবার নষ্ট করলে বিশৃঙ্খলা হিসেবে গণ্য করা হবে। আল্লাহ বলেছেন অপচয়কারী শয়তানের ভাই (সুরা বনী ইসরাইল ২৭)
৪৩. গাড়ি চালানোর সময় বা রাস্তা পার হওয়ার সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকবে।
৪৪. রসুলাল্লাহ (সা.) বলেছেন- আল্লাহ হাঁচি ভালোবাসেন এবং হাই ঘৃণা করেন। তাই তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে এবং যে মো’মেনগণ আলহামদুলিল্লাহ শুনবে তারা যেন জবাবে ইয়ার হামুকাল্লাহ বলে। হাই শয়তান থেকে আসে। যখন তোমাদের কেউ হাই তোলে সে যেন তা যথাসাধ্য রোধ করার চেষ্টা করে। (আবু হোরায়রা রা. থেকে মেশকাত)। হিজবুত তাওহীদের মোজাহেদ-মোজাহেদারা রসুলাল্লাহর (সা.) এ নির্দেশ মান্য করবে।
৪৫. হাঁচির সময় রুমাল দিয়ে মুখম-ল আবৃত করবে যেন রোগজীবাণু সংক্রামিত না হয়। (আবু হোরায়রা (রা.) থেকে তিরমিযি)
৪৬. কারো কোনো ভালো কাজ বা ভালো বৈশিষ্ট্য দেখলে মাশাআল্লাহ বলবে। আর ভবিষ্যতে কোনো কাজ করা হবে বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবে।
৪৭. নারী, বৃদ্ধ বা শারীরিকভাবে অক্ষম ব্যাতীত সক্ষম কোনো মোজাহেদ বেকার থাকতে পারবে না। তাকে জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো বৈধ কাজ করবে। তবে বাবা-মায়ের উপর নির্ভরশীল সন্তানের কথা ভিন্ন।
৪৮. নিয়মিত মিসওয়াক/ব্রাশ করা। (মেশকাত, বোখারী ও মুসলিম)
৪৯. ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র অন্য কেউ অনুমতি ছাড়া ব্যবহার করবে না।
৫০. প্রত্যেক কাজ শুরু করা উচিত ডান দিক থেকে। (মেশকাত)
৫১. প্রতিদিন সুস্থ শরীরের মোজাহেদ-মোজাহেদারা কিছুক্ষণের জন্য হলেও খেলাধুলা, ব্যায়াম, সাঁতার ইত্যাদি করবে।
৫২. বিয়ের জন্য কোনো মোজাহেদ বা মোজাহেদা কাউকে পছন্দ করলে সেটা নিজের অভিভাবককে জানাবে, আন্দোলনের কাছে অনুমতি চাইবে।
৫৩. বিয়ের ক্ষেত্রে তিনটি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। ১) পারস্পরিক সম্মতি, ২) নগদ দেন মোহর পরিশোধ করবে ৩) সাক্ষী থাকবে। বিয়ের পর স্থানীয় কাজী অফিসে গিয়ে সরকারী নিয়ম মোতাবেক রেজিস্ট্রেশান করিয়ে নিবে।
৫৪. কারও কোনো বিপদ-আপদ আসলে, কোনো চিন্তার কারণ ঘটলে কিছু সাদকা দিবে।
৫৫. নবজাতকের নাম রাখবে নবী-রসুল ও সাহাবাদের নামের সাথে মিল রেখে সুন্দর ও অর্থবোধক।
৫৬. হাফেজে কোর’আন যারা আছেন তাদেরকে নিয়মিত হিফজ চর্চা অব্যাহত রাখবে।
৫৭. কেউ আন্দোলন সম্পর্কিত-ঈমান-আকীদা-দীন সম্পর্কিত স্বপ্ন দেখলে নাম-ঠিকানাসহ আন্দোলনের কেন্দ্রে পাঠাতে হয়। রসুলাল্লাহ (সা.) সাহাবাদের স্বপ্ন শুনতেন (হাদীস)।
৫৮. কেউ কোনো ভুল করলে তার কাছেই সেটা বলবে অর্থাৎ ভুল ধরিয়ে দেবে। কেউ কারও পেছনে গীবত করতে পারবে না। কারণ গীবত ঐক্য ধ্বংস করে।
৫৯. হারাম রোজগারের সাথে কেউ সম্পৃক্ত থাকবে না, কেননা পবিত্র উপার্জন এবাদত কবুলের পূর্বশর্ত।
৬০. নবী করিম (সা.) এর নাম শোনার সঙ্গে সঙ্গে তাজিমের সঙ্গে বিগলিতচিত্তে দরুদ পড়বে।
৬১. নবী-করিম (সা.) এর স্ত্রীগণের ব্যাপারে কথা আসলে নামের আগে অবশ্যই ভক্তি-শ্রদ্ধাসহকারে ‘মা’ বা ‘আম্মা’ বলবে। যেমন আম্মা খাদিজা, মা আয়েশা (রা.)।
৬২. কোনো সাহাবীদের ব্যাপারে কেউ কোনো সমালোচনা করবে না।
৬৩. হিজবুত তাওহীদ আন্দোলনকে সমর্থন ও সহযোগিতা করেন, ভালোবাসেন এমন লোকদের সাথে অবশ্যই বন্ধুসুলভ আচরণ করবে, তিনি যেই হোন না কেন।
৬৪. অন্য ধর্মের দেব-দেবী, উপাসক ও ধর্ম প্রবর্তকদের বিষয়ে অসম্মানসূচক শব্দ ব্যবহার করবে না। (সুরা আনআম ১০৮)
৬৫. রাস্তায় পথ চলার সময় মেরুদ- সোজা ও মাথা উচু করে বীরত্বপূর্ণভাবে হাটবে। (সুরা মুলক ২২)
৬৬. পবিত্র কোর’আন, হাদীসগ্রন্থ বাসস্থানের উচ্চস্থানে রাখার চেষ্টা করবে।
৬৭. কেবলার দিকে ফিরে ইসতেঞ্জা করা যাবে না।
৬৮. কারও সামনে আল্লাহ, রসুল, কোর’আন, রসুলের আসহাবগণ, মহামান্য এমামুযযামান ও হিজবুত তাওহীদকে গালাগালি করলে কেউ উত্তেজিত হয়ে পাল্টা গালাগালি করবে না, অশোভন আচরণ করবে না, বরং যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করবে। প্রয়োজনে নিজের আমীরকে জানাবে।
৬৯. কোনোরূপ অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাওয়া যাবে না, দেশের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করা যাবে না।
৭০. দীনের কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। দীনের কাজ করে কোনো বিনিময় গ্রহণ করবে না। যারা পার্থিব মূল্যের বিনিময়ে দীনের কাজ করে তাদেরকে অনুসরণও করা যাবে না। (সুরা বাকারা ১৭৪, সুরা ইয়াসীন ২১)
৭১. কোর’আনের কোনো আয়াত নিয়ে মতবিরোধ করা যাবে না। এছাড়াও কোনো বিষয়ে মোজাহেদ-মোজাহেদাদের মধ্যে মতভেদ হবার সম্ভাবনা সৃষ্টি হলে তখন সবাই চুপ হয়ে যাবে এবং সেটা আল্লাহর উপর সোপর্দ করবে।
৭২. সর্বাত্মক চেষ্টা করবে যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকতে, কারণ অশ্লীলতা পাপের দিকে নিয়ে যায়।
সকল মোজাহেদ/মোজাহেদাকে অবশ্যই শরীয়াহ নির্ধারিত পর্দা রক্ষা করার অভ্যাস গড়ে তুলবে। আমরা যথাসাধ্য চেষ্টা করি উপরোক্ত শৃঙ্খলাগুলোকে মেনে চলতে। আল্লাহ আমাদেরকে উপরোক্ত শৃঙ্খলা-সংস্কৃতিকে সঠিকভাবে মেনে চলার তওফিক দান করুন। আমরা যেন প্রকৃত মো’মেন হতে পারি এবং পৃথিবীময় আল্লাহর সত্যদীন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের সেই চরিত্র দান করুন।
Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী
ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সমান অধিকার ও মর্যাদার কথা তুলে ধরে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!

বাংলাদেশকে ৩৪ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত!
বেগম খালেদা জিয়া নারী আইএইচএফ নেশনস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ৪৭–১৩ গোলের বিশাল জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী…
 ১৯ অক্টোবর ২০২৬    খেলাধুলা

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!

এআই দিয়ে হয়রানি বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান পরীমনির!
ঢালিউড অভিনেত্রী পরীমনির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ও বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এ নিয়ে বিব্রতকর…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!

‘পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি’, জানালেন রুমিন ফারহানা!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এক মাস ধরে শাড়ি জমিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পূজার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর জন্য আলাদা শাড়ি…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ

এক দিনে তিন বিভাগে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন পূজামণ্ডপ
শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ পরিদর্শনে এক দিনে দেশের তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে গিয়ে…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!

ভারত বাংলাদেশ নয়, ফ্রান্সও নয়, রিজিজুকে জবাব থারুরের!
ভারতের সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের তুলনা টেনে রাজনৈতিক বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী

সৌদির পবিত্র স্থান রক্ষায় কোনো আপস নয়: পাকিস্তান সেনাবাহিনী
সৌদি আরবের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)…
 ১৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক

দুর্গোৎসবের নিরাপত্তায় আনসার-ভিডিপির তৎপরতা: ফার্মগেট মণ্ডপ পরিদর্শন করলেন মহাপরিচালক
শারদীয় দুর্গাপূজা উদযাপন নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর রাখতে বাহিনীর সদস্যদের নিরাপত্তা দায়িত্ব সরেজমিনে তদারকি করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত

প্রতিষ্ঠান অকার্যকর বলেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়: হাসনাত
মাদক নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে বেপরোয়া পার্কিংয়ে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা প্রতিনিধি:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে প্রতিদিন দীর্ঘ ও তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। নির্দিষ্ট কিছু পরিবহন কোম্পানির দায়িত্বহীনতা এবং মহাসড়কে দীর্ঘ সময়…
 ১৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!

নারায়ণগঞ্জে দুর্গাপূজার আয়োজনে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত!
বাংলাদেশে প্রথমবার দুর্গাপূজার আয়োজন দেখতে এসে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করে নৃত্যশিল্পী,…
 ১৯ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’

জামায়াত নেতার বক্তব্যে ব্যথিত ইশরাক, বললেন ‘জীবন বাজি রেখে গিয়েছি’
জামায়াতে ইসলামীর এক নেতার বক্তব্যে ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, নিজের রাজনৈতিক দল থেকে কোনো ষড়যন্ত্রের শিকার…
 ১৯ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!

সৌদিতে নিহত প্রবাসীর পরিবারকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা!
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সোমবার (১৯…
 ১৯ অক্টোবর ২০২৬    জাতীয়

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!

এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম!
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল হোসেন আলম ওরফে…
 ১৯ অক্টোবর ২০২৬    বিনোদন