প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হায় দুর্গতি! জীবনের লক্ষ্য জানে...

হায় দুর্গতি! জীবনের লক্ষ্য জানে না ৬৩% তরুণ

৮ আগস্ট ২০১৭ ০৩:২২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
সম্প্রতি প্রকাশিত একটি পরিসংখ্যানে জানা গেল দেশের ৬৩% তরুণ জানেন না তাদের জীবনের লক্ষ্য কী? তাদের মধ্যে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবাই আছেন। একজন মানুষের নিজ অস্তিত্বের লক্ষ্য জানাটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আধুনিক পৃথিবী আমাদেরকে সেই লক্ষ্যটাই জানাতে পারছে না, এর চেয়ে নিদারুন হতাশার বিষয় আর কী হতে পারে?
একটি সভ্যতার অনুসারীরা চরিত্রগতভাবে কেমন হবে সেটা নির্ভর করে ঐ সভ্যতা তাদের সামনে জীবনের কোন লক্ষ্যটি স্থাপন করে দিয়েছে তার উপর। যদি জীবনের লক্ষ্য ঠিক করে দেওয়া হয় যে, যত বেশি টাকা থাকবে তত বেশি জীবন নিরাপদ ও সম্মানজনক হবে তখন সেখানকার মানুষগুলোর দিন রাতের চিন্তাই হবে আরো আরো টাকা কী করে পকেটে পোরা যায়। এই লক্ষ্য সামনে স্থির করে দেওয়ার পর আর তাদেরকে নৈতিক গুণাবলীস¤পন্ন হতে বলে লাভ নেই। তাদেরকে নিয়ন্ত্রণ করতে তখন পুলিশ লাগবে, লাঠি লাগবে। মার খাওয়ার ভয়ে তারা অন্যায় থেকে বিরত থাকতে পারে, অন্য কোনো কারণে নয়। সেটা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক কোনো বেশকম হবে না।
শিক্ষকগণ ক্লাসে কম পড়াবেন আর প্রাইভেটে বা কোচিং – এ গেলে সব পড়াবেন, প্রশ্ন-সাজেশন দিয়ে দেবেন, সেই সমাজে এটাই স্বাভাবিক পরিস্থিতি হবে। সরকার হাজারবার বলেও শিক্ষকদের নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ তাদের দরকার টাকা। টাকা থাকলেই সম্মান কেনা যাবে। এভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই স্বার্থের জন্য সবাই ইঁদুরের মতো দৌড়াবে। ডাক্তাররা বড় বড় টেস্ট দিয়ে গরীব রোগীদের গলা কাটবেন, কিছু না হতেই সার্জারি করে রোগীকে আজীবনের জন্য আতুড় বানিয়ে দেবেন। টাকা ছাড়া পুলিশ কোনো সহযোগিতাই করবে না, সরকার যতই বেতন বাড়াক না কেন, একেকজনকে এক কোটি টাকা বেতন দিলেও সে অন্যের সাথে দুর্নীতির প্রতিযোগিতায় লিপ্ত হবে। টাকা কারো খিদে মেটাতে পারবে না। হাজার উপদেশেও কেউ সত্যকে ধারণ করবে না। এটাই হচ্ছে একটি স্বার্থমুখী সভ্যতার চিত্র। এখানে শৈশবেই বলা হচ্ছে গাড়িঘোড়া চড়াটাই লেখাপড়ার উদ্দেশ্য। এই সভ্যতাটা প্রতিষ্ঠা করেছে পশ্চিমা বস্তুবাদী দর্শন। আমরা সেটার অনুসারী। আমরা তাদের তৈরি প্রযুক্তি দেখে বিস্ময়ে হা করে থাকি, লালায়িত হই, প্রশংসায় পঞ্চমুখ হই কিন্তু সে আমাদের জীবনের কী লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে সেটা বিচার করি না। আমরা অপরাধ দমনের জন্য আইন করি, দুর্নীতি দমন কমিশন করি তবু আমাদের মন্ত্রীরা বলেন, দেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতিগ্রস্ত, চোর। সুযোগের অভাবে সৎ। সামান্য অর্থাভাবেই চরিত্র বিকিয়ে দেবে। এই যে মানুষের চরিত্র লুট হয়ে গেল, অধঃপতিত হলো এটা কে ফিরিয়ে দেবে?
প্রযুক্তির উন্নতি প্রতিযুগেই হবে এটা স্বাভাবিক। স্বাধীন জাতিগুলো আবিষ্কার করবে আর গোলাম জাতি সেই আবিষ্কৃত পণ্য ক্রয় করে ডাঁট দেখাবে এটা স্বাভাবিক। কিন্তু মানুষের পারস্পারিক বিশ্বাসবোধ কে ফিরিয়ে দেবে? এখন কেউ কাউকে দশ টাকা দিয়েও বিশ্বাস করতে পারে না, রাস্তায় চলার সময় আতঙ্ক আর বিভীষিকা ভর করে পুরুষ নারী সবার ভিতরে। কে খুনী, কে ছিনতাইকারী, কে ধর্ষক চেহারা দেখে বোঝার উপায় নেই। সবচেয়ে সভ্য উন্নত আর পরাশক্তিধর রাষ্ট্রগুলো রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। আর তাদেরকেই আমরা সভ্য জাতি বলে বাহবা দিচ্ছি আর তাদের মনন ও জীবনাচরণ ধারণ করতে পারলে সেটাকেই সফলতা বলে মনে করছি। একবার বিচার করছি না গোটা জাতিকে চোর বানালো কে, অন্যায়ের কাছে অসহায় করে দিল কে? কে সেই প্রতারক, ভদ্রবেশী শয়তান?
এমন একটি সভ্যতা সম্ভব যেখানে মানুষের জীবনের মূল লক্ষ্যই হবে মানুষের উপকার করা, পরের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, নিজের স¤পদ হোক বা জ্ঞান হোক সব দিয়ে জাতিকে সমৃদ্ধ করে তোলা। তারা অর্থের পেছনে না ছুটে মানবকল্যাণের পানে ছুটবে, তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক হবে। এই চিন্তা করবে না যে অন্যায়ের নিরসন করবে বা মানুষের কল্যাণে কাজ করবে সরকার বা অন্য কেউ। সেই সমাজে রাস্তায় লাখো নিরাশ্রয় মানুষ পশুর জীবনযাপন করবে আর অন্যরা দালান কোঠায় বাস করবে এমন অন্ধ অমানবিকতা থাকবে না। সেই সভ্যতা নির্মাণের জন্য শুরুতেই প্রয়োজন জীবনের লক্ষ্যের পরিবর্তন। একটি শিক্ষা সবার মধ্যে সঞ্চারিত করতে হবে, আমরা জীবনের সর্বক্ষেত্রে ন্যায় ও সত্যের ধারক হবো, সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবো। নিজে অন্যায় করব না, অন্যকেও করতে দেব না। যে সমাজে অন্যায়কারী সম্মানিত হয়, সেই সমাজে মানুষগুলো ছুটে ছুটে যায় অন্যায়ের দিকে, বৈধভাবে অন্যায় করার পদ্ধতি আবিষ্কার করে। বর্তমানে সারা পৃথিবীর নেতৃত্বদানকারী রাষ্ট্রের প্রধান ব্যক্তি একজন স্বীকৃত দুশ্চরিত্রের লোক। সেই দুশ্চরিত্র এখন প্রশ্রয় ও প্রসংশার বস্তু। চরিত্র হারানোর শুরু সেখান থেকে যা শেষ হয়েছে আমাদের দেশের চৌকিদারের স্তরে এসে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়