প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে

ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে

২৫ জুলাই ২০১৭ ১১:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
ইসলামকে পূর্ণাঙ্গভাবে এক নজরে দেখার ব্যর্থতার কারণে ইসলাম সম্পর্কে হাজার রকম ধারণা আমাদের মুসলিমদের মধ্যে বিরাজ করছে। কেউ ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ড করছে আবার কেউ তার সম্পূর্ণ উল্টো অর্থাৎ বিকৃত তাসাউফ চর্চা করে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করছে। যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে তাদের মধ্যেও রয়েছে বহু মত ও পথের বিরোধ। কেউ ধাপ্পাবাজির রাজনীতি করে রাষ্ট্রক্ষমতায় যেতে চাচ্ছে, কেউ চাচ্ছে সহিংস পন্থায় ক্ষমতা দখল করতে। এখন কোনোভাবে যদি তাদের সামনে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের পূর্ণাঙ্গ চিত্রটি অর্থাৎ ইসলামের প্রকৃত আকিদা তুলে ধরা যেত তাহলে তারা নিজেদের যার যার বিকৃত অবস্থান থেকে ফিরে প্রকৃত ইসলামের পথে ফিরে আসতে পারত।
ইসলামের পূর্ণাঙ্গ চিত্রটি এক নজরে না দেখতে পারায় আরেকটি বড় সমস্যা সৃষ্টি হয়েছে যে, ইসলামের কোন কাজটি বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটা আগে কোনটা পরে, কোন আমলের পূর্বশর্ত কী তা এলোমেলো হয়ে যাচ্ছে। এর পরিণাম এই হয়েছে যে ইসলামের নামে একেক জন একেক দিকে ডাকছেন, সাধারণ মানুষ দিশেহারা। এ জন্যই ফকিহরা, ইমামরা সকলেই একমত যে আকিদা ভুল হলে ঈমান অর্থহীন অর্থাৎ উদ্দেশ্য ও উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া সম্বন্ধে ধারণা সঠিক না হলে ঈমান ও সমস্ত আমল নিষ্ফল। আজকে ঈমানকে ভুল খাতে প্রবাহিত করেই বিভিন্ন জাতিবিনাশী কর্মকাণ্ড করা হচ্ছে এবং সবকিছুই করা হচ্ছে ইসলামের নাম দিয়ে, কোর’আনের আয়াত, হাদীস, রসুলের জীবন থেকে উল্লেখ করেই।
যেমন- পবিত্র কোর’আনে শত শত আয়াতে বলা হয়েছে জেহাদ করতে। সুতরাং জেহাদ মুসলিমদের জন্য ফরদ। কিন্তু এই জেহাদ কাকে বলে, এই জেহাদের আওতায় কী কী আসে, জেহাদ ও যুদ্ধের মধ্যে পার্থক্য কী, যুদ্ধ কখন বৈধ হবে, যুদ্ধ আর সন্ত্রাসের মধ্যে পার্থক্য কী এগুলো না জানা থাকলে কোর’আনের কিছু আয়াত বা হাদিস উল্লেখ করে সহজেই মানুষের ঈমানকে হাইজ্যাক করে ভুল পথে কাজে লাগানো যায়। আর এভাবেই একজনকে জঙ্গিবাদী কাজে সম্পৃক্ত করে ফেলা যাচ্ছে, তাকে দিয়ে মানুষ হত্যা করানো যাচ্ছে। ঈমান থেকে উদ্বুদ্ধ হয়েই তারা কিন্তু এই সহিংস কাজটি করছে। জেহাদ সম্পর্কে আকিদা সঠিক না হওয়ার কারণেই তার ঈমানকে ভুল খাতে প্রবাহিত করা হলো, জেহাদের মতো একটি পবিত্র আমলও সন্ত্রাসে পরিণত হলো। তারও কাজে আসল না, মানুষেরও উপকার হলো না। বরং অন্যায় আরো বৃদ্ধি পেল। আরো মানুষ ক্ষতিগ্রস্ত হলো। ইসলামের উপর সন্ত্রাসের কলঙ্ক লেপন করা হলো, মানুষের মধ্যে ইসলামে প্রতি অনাস্থা ও ঘৃণা বৃদ্ধি পেল।
এখন একটাই করণীয় আপামর সাধারণ জনতাকে ইসলাম সম্পর্কে সামগ্রিক ধারণা বা আকিদা সঠিক করে দেওয়া যেন তারা কারো দ্বারা প্ররোচিত হয়ে ভুল পথে না যায়। যেন তারা বুঝতে পারে যে, মানুষের ক্ষতি হয় এমন কোনো কথা কাজ বা চিন্তা সবই গোনাহের কাজ। আর মানুষের তথা মানবজাতির উপকার হয় বা কল্যাণ হয় এমন কথা কাজ বা চিন্তা সবই সওয়াবের কাজ। তাই একটি কাজের আগেই তারা নিজেদের বিবেক-বুদ্ধি ব্যবহার করে সঠিক পথ ও ভুল পথ নিজেরাই নির্ধারণ করতে পারবে। তারা এটাও বুঝতে সক্ষম হবে যে, কোনটা ইসলামের কাজ আর কোনটা ইসলামের কাজ নয়, ইসলামের কোন কাজটি অতি গুরুত্বপূর্ণ বা মুখ্য আর কোন কাজটি গৌণ বা কম গুরুত্বপূর্ণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক