প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কী জবাব দেব আল্লাহ-রসুলের কাছে?

কী জবাব দেব আল্লাহ-রসুলের কাছে?

১৬ আগস্ট ২০১৭ ১০:৩৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
এক হাজার বছর আগের পৃথিবী আর একবিংশ শতাব্দীর পৃথিবী এক নয়। এক হাজার বছর আগের পৃথিবীর সমস্যা ছিল একরকম, বর্তমান যুগের সমস্যা অন্যরকম। তখনকার মানুষের চিন্তাধারার সাথেও বর্তমান যুগের মানুষের চিন্তাধারার বিস্তর তফাৎ হয়ে গেছে। সবকিছুই পরিবর্তিত হয়েছে, শুধু ইসলামকে আমরা আটকে রেখেছি হাজার বছর আগের ফহিহ-মুফাসসির-মুহাদ্দিসদের লেখা কিতাব-কালামের মধ্যে। চিন্তাশীলতা ও যুক্তিশীলতার এই যুগে আমাদের দায়িত্ব ছিল ইসলামকেও যুক্তিনির্ভর যুগোপযোগী দ্বীন হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা, কিন্তু আমরা যুগের এই চাহিদা অনুধাবনে ব্যর্থ হয়েছি। পৃথিবীতে যখন তথ্য-প্রযুক্তির জোয়ার বয়ে যায় আমরা তখন ছবি তোলা জায়েজ কিনা তা নিয়ে বিতর্ক করি। পৃথিবী যখন সাম্রাজ্যবাদে জর্জরিত আমরা তখন ফেরকাবাজে লিপ্ত। পৃথিবী যখন তৃতীয় বিশ্বযুদ্ধ নামক অস্তিত্ব-অনস্তিত্বের সঙ্কটে নিমজ্জিত আমরা তখন মানুষের দাড়ি আর টাখনুর কাপড় মাপতে ব্যস্ত। এভাবে ধর্মকে আমরা ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ করে ফেলেছি।
আজ আমাদের সমাজব্যবস্থা বিপর্যস্ত কিন্তু ধর্ম তা নিয়ে কথা বলে না। আমাদের রাষ্ট্রব্যবস্থা ভঙ্গুর কিন্তু ধর্ম তা নিয়ে মাথা ঘামায় না। আমাদের অর্থব্যবস্থা শোষণবান্ধব কিন্তু ধর্মের তা নিয়ে মাথাব্যথা নেই। আমাদের শিক্ষাব্যবস্থা মানুষকে পশু বানাচ্ছে কিন্তু ধর্মের সেদিকে নজর নেই। আমাদের বিশ্ব উত্তপ্ত হয়ে আছে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাতে কিন্তু ধর্ম আছে চোখ বন্ধ করে। বাস্তব সমস্যার কোনো সমাধান মানুষ ধর্ম থেকে পাচ্ছে না।  অন্যান্য ধর্মের মত ইসলামকেও নিছক পরকালমুখী আচার-অনুষ্ঠানে পরিণত করা হয়েছে। তাহলে মানুষ কেন সেই ধর্মের দিকে আকৃষ্ট হবে?
যে মানুষ ক্ষুধার জ্বালায় কষ্ট পাচ্ছে তার খাদ্য দরকার। যে তাকে খাদ্য দিবে সে-ই তার কাছে অবতার। মানুষ তাকেই আলিঙ্গন করে নিবে। সে কোন ধর্মের কোন জাতের তা দেখবে না। আমরা আল্লাহর রসুলকে বিশ্বের রহমত বলে গর্ববোধ করি, কিন্তু আমাদের ধর্ম যদি ঐ ক্ষুধার্ত মানুষের কষ্ট দূর করতে না পারে, এমনকি এ নিয়ে ভাবনারও প্রয়োজনবোধ না করে তাহলে ঐ ক্ষুধার্ত মানুষগুলো কোন কারণে আমার ধর্মের দিকে আকৃষ্ট হবে? তারা সেই মতবাদের দিকেই আকৃষ্ট হবে যে মতবাদ তাদের জীবন বাঁচাতে এগিয়ে আসবে। যেমন রাশিয়া, চীন, কিউবা, ভিয়েতনামের অনাহারী মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সমাজতন্ত্র এগিয়ে এসেছিল, তাই তারা সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে। যদি ইসলাম এগিয়ে আসত তাহলে ইসলামকেই তারা আলিঙ্গন করে নিত আর আল্লাহ-রসুলকে নিজেদের প্রাণের চেয়ে প্রিয় মনে করত।
একইভাবে যে মানুষের থাকার জায়গা নেই, ফুটপাতে রাত কাটাচ্ছে, দেশে দেশে বিতাড়িত হচ্ছে, তার নিরাপদ আশ্রয় দরকার। যে তাকে আশ্রয় দিবে সে-ই তার ভক্তিস্থানীয় হবে। আমাদের ধর্ম তো ওসব নিয়ে মাথা ঘামাচ্ছে না। ওগুলোকে দুনিয়াদারী মনে করা হচ্ছে। মানুষ রোদ বৃষ্টিতে কষ্ট পাচ্ছে কিন্তু আমরা কোটি কোটি টাকা ব্যয় করে আলীশান মসজিদ বানাচ্ছি, সোনার গম্বুজ বসাচ্ছি। তাহলে ঐ আশ্রয়হীন মানুষ কেন ধর্মের দিকে আকৃষ্ট হবে? আলীশান মসজিদের পাশে ভিক্ষারত অনাহারী ছিন্নমূল মানুষটির কাছে আল্লাহর ঘর মসজিদের দুনিয়াবী কোনো মাহাত্ম্য আছে কি?
প্রকৃতপক্ষে মানুষের এসব বাস্তব সমস্যা থেকে মুখ ফিরিয়ে রাখা অর্থাৎ যুগের চাহিদা পুরন করতে ব্যর্থ হওয়ার পরিণতি এই হয়েছে যে, যারা সমাজ নিয়ে একটু হলেও চিন্তা করে, পৃথিবীর সঙ্কটগুলোকে উপলব্ধি করে এবং তার সমাধান খোঁজার চেষ্টা করে, তারা ধর্ম থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। ধর্ম তাদের কাছে প্রাচীন ঐতিহ্যের নামমাত্র। বাস্তব সমস্যার সমাধান হিসেবে তারা গণতন্ত্র, সমাজতন্ত্র, সাম্যবাদ ইত্যাদি ব্যবস্থা বেছে নিচ্ছে। এই ব্যবস্থাগুলো প্রতিষ্ঠার জন্য তারা জান-মাল দিয়ে সংগ্রাম করছে, প্রয়োজনে জীবন দিচ্ছে, যেভাবে উম্মতে মোহাম্মদী জাতি এক সময় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। কিন্তু উম্মতে মোহাম্মদীর সাথে এই গণতন্ত্রী-সমাজতন্ত্রীদের পার্থক্য হচ্ছে, এদের এই আত্মত্যাগ শেষাবধি মানুষকে ন্যায়, শান্তি ও সুবিচার এনে দিতে পারছে না, কারণ এগুলো মানবসৃষ্ট মতবাদ, ত্রুটিযুক্ত ও ভারসাম্যহীন, শান্তি আসবে কেবল আল্লাহর দেওয়া ব্যবস্থায়, যেটা উম্মতে মোহাম্মদী করে দেখিয়েছি ইতিহাসে।
কিন্তু সেই আল্লাহর দেওয়া আকাশের মত বিশাল ইসলামকে আমরা যারা মসজিদ, মাদ্রাসা, খানকা, হুজরার মধ্যে আবদ্ধ করে রেখেছি এবং মানবজাতিকে দিনদিন ধ্বংসের দিকে এগিয়ে যেতে দেখেও দাড়ি, টুপি, মেসওয়াক, পাগড়ী, টাখনু, ঢিলা, কুলুখ ইত্যাদি নিয়ে ব্যস্ত রয়েছি তারা হাশরের দিনে কী জবাব দেব আল্লাহ ও রসুলের কাছে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর