প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   তওহীদ কেন এত জরুরি?

তওহীদ কেন এত জরুরি?

২০ আগস্ট ২০১৭ ১০:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
ধরুন আপনি ঢাকা থেকে সিলেট যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলেন। আপনি জানেন কোন রাস্তা ধরে সিলেট পৌঁছনো যায়। সেই মোতাবেক ভাঙ্গাচোরা কোনো বাসের ছাদে বসেও সিলেট পৌঁছে যেতে পারবেন। কিন্তু মনে করুন আপনি সিলেট পৌঁছনোর সঠিক রাস্তাটাই জানেন না, তাহলে আপনাকে নির্ভর করতে হবে কেবলই অনুমানের উপর। দেখা গেল যদিও আপনি একটি বিলাসবহুল বাসের আরামের আসন পেয়ে গেলেন কিন্তু দিনশেষে বাসটি আপনাকে সিলেট নয়, খুলনায় নিয়ে গেল। তাহলে এই বিলাসবহুল বাস ও আরামের আসন পেয়ে কী লাভ হলো? এ কারণে সঠিক রাস্তা জানা দরকার সবার আগে, তারপর আসে যাত্রাপথের কষ্ট কীভাবে লাঘব হতে পারে সেই বিষয়। ইসলামের বেলায় এই সঠিক রাস্তাটিই হচ্ছে ‘হেদায়াহ’, আর ‘তাকওয়া’ সেই রাস্তায় আরামে ভ্রমণ করা অথবা কষ্টে ভ্রমণ করা।
আপনি বেশি তাকওয়াবান হলে আপনার যাত্রা কম কষ্টদায়ক হবে, আর কম তাকওয়াবান হলে বেশি কষ্টদায়ক হবে, কিন্তু রাস্তা যদি ঠিক থাকে অর্থাৎ হেদায়াতে থাকেন তাহলে শেষ পর্যন্ত হতাশ হতে হবে না। ঠিকই আপনি জান্নাতে পৌঁছতে পারবেন। তাই আল্লাহ যুগে যুগে নবী-রসুলদের মাধ্যমে মানুষকে হেদায়াহ অর্থাৎ সঠিক রাস্তা দেখিয়েছেন। সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই এই সাক্ষ্য দেওয়া। যিনি এই সাক্ষ্য দিলেন তিনি জান্নাতের রাস্তায় উঠলেন, এই রাস্তা তাকে পৃথিবীতে শান্তি ও পরকালে জান্নাতে নিয়ে যাবে।  আর যিনি এই সাক্ষ্য দিলেন না বা প্রত্যাখ্যান করলেন তিনি ভুল রাস্তায় উঠলেন। তার দুনিয়া হবে অশান্তিময় আর পরকালে অপেক্ষা করছে যন্ত্রণাময় জাহান্নাম। এখানে হেদায়াত অর্থাৎ সঠিক রাস্তাটাই হচ্ছে প্রধান, তাকওয়া তো তাদের জন্য যারা হেদায়াতে বা সঠিক রাস্তায় চলতে চায়।
একদিন আল্লাহর রসুল বললেন, ‘যে ব্যক্তি বলল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সে জান্নাতে যাবে।’ একজন সাহাবী আবু যার (রা.) বললেন, যদি সে চুরি ও ব্যভিচার করে তবুও? আল্লাহর রসুল বললেন তবুও জান্নাতে যাবে। এ কথায় সাহাবী কতটা বিস্মিত হলেন তা বোঝা যায় এ থেকে যে, তিনি বারবার রসুলকে জিজ্ঞেস করতে লাগলেন- চুরি ও ব্যভিচার করার পরও? তখন আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, সে চুরি করলেও, ব্যাভিচার করলেও, এমনকি আবু যরের নাক কেটে দিলেও। (হাদীস: বোখারী ও মুসলিম) এই হাদীসে আল্লাহর রসুল একজন চোর ও ব্যাভিচারীকেও জান্নাতের নিশ্চয়তা দিচ্ছেন কারণ সেই ব্যক্তি তওহীদের ঘোষণা দিয়েছে। যতক্ষণ সেই ব্যক্তি তওহীদের স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ সেই ব্যক্তি ‘হেদায়াতে’ আছে, অর্থাৎ সঠিক রাস্তায় আছে। রিপুর তাড়নায় তার অপরাধে জড়িয়ে পড়াটা হচ্ছে তাকওয়ার ঘাটতি, যা তার মর্যাদার স্তর কমিয়ে দেয়, কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হয় না।
বর্তমানে আমাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও আকীদা না বোঝার কারণে এই হাদীসটির প্রকৃত মর্মার্থ অনেকেই বুঝি না। আমরা ইলাহ শব্দের অর্থ করি মাবুদ শব্দ দিয়ে, অর্থাৎ আরবির অনুবাদ আরবি দিয়ে। মাবুদ মানে উপাস্য, ইলাহ মানে যদি উপাস্যই হত তাহলে ইসলামের কলেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ না হয়ে ‘লা মাবুদ ইল্লাল্লাহ’ হত। প্রকৃতপক্ষে ইলাহ অর্থ হুকুমদাতা, সার্বভৌমত্বের মালিক, যার হুকুম-বিধান ছাড়া অন্য কারো হুকুম-বিধান মানা যাবে না। সে অর্থে যে ব্যক্তি এই সাক্ষ্য দিল যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তার দ্বারা সে কার্যত আল্লাহর দেওয়া দ্বীন, বিধানের পরিপন্থী অন্য সমস্ত হুকুম, বিধান (দ্বীন) অস্বীকার করল। এই ব্যক্তির জন্যই আল্লাহর রসুল বললেন সে জেনা করলেও চুরি করলেও আল্লাহ তাকে জান্নাত দিবেন।
যদি কোনো সমাজে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়া হয় তার অর্থ ঐ সমাজের মানুষগুলো যাবতীয় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেল। ফলে তাদের জাতীয়, সামাজিক, পরিবারিক ও ব্যক্তিজীবন থেকে অন্যায়, অবিচার, অশান্তি ইত্যাদি প্রায় নির্মূল হয়ে যাবে। মানুষ সুযোগ থাকার পরও দুর্নীতি করবে না, অন্যের অধিকার নষ্ট করবে না, আত্মকেন্দ্রিক স্বার্থপর হবে না। কেননা তাদের চিন্তাধারাতেই পরিবর্তন এসে যাবে। রাস্তা সোজা হলে যেমন গাড়ি বাঁকা হয়ে চলতে পারে না, তেমনি জাতীয় জীবনে ন্যায়-সুবিচার প্রতিষ্ঠিত হওয়ায় ব্যক্তিজীবন স্রোতের বিপরীতে খুব বেশিদিন অন্যায় চালিয়ে যেতে পারে না। তাই চুরি, ব্যাভিচার ইত্যাদি নিয়ে মাথা ঘামানো পরে, তওহীদ বা আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে মাথা ঘামানো আগে। যে জনগোষ্ঠী অত্যন্ত উৎসাহের সাথে জাহান্নামের রাস্তা ধরে হেঁটে চলেছে আগে তাদেরকে জান্নাতের রাস্তা দেখানো দরকার, তারপর ভাবা যাবে ঐ জান্নাতের রাস্তা ধরে তারা হেঁটে যাবে নাকি দৌড়ে যাবে নাকি ঘোড়ায় চেপে যাবে।
আমাদের চোখে ব্যভিচারীর অপরাধটাই বড় আকারে ধরা দেয়, কিন্তু আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা যে তারচেয়েও বড় অপরাধ তা অনেকেই ভেবে দেখেন না। ধরুন দুইজন প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ রিপুর কাছে পরাজিত হয়ে ব্যাভিচারে প্রবৃত্ত হলো। এতে সমাজের লাভ-লোকসান খুব বেশি জড়িত নেই। মূল ক্ষতিটা হলো ঐ দু’জনেরই। তাদেরই আত্মা অপবিত্র হলো, নৈতিক পদস্খলন ঘটল। কিন্তু যখন অন্যান্যদের মত ঐ দুইটি মানুষও আল্লাহর তওহীদের ঘোষণা দিল তখন তা থেকে কেবল ওরা নিজেরাই উপকৃত হলো না, পুরো জাতি উপকৃত হলো। যেমন- আল্লাহর সার্বভৌমত্বের উপর ভিত্তি করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হওয়ায় সেখানকার মানুষগুলোর অন্তরাত্মাও পরিবর্তিত হয়ে গেল। যে চুরি-ব্যভিচার নিয়ে এতকিছু, সেই অপরাধগুলোও শূন্যের কোঠায় নেমে গেল। আমরা ইসলামের ইতিহাসেই এ কথার প্রমাণ পাই। বিশ্বনবী বললেন, চুরি ও ব্যাভিচার করলেও সে জান্নাতে যাবে যদি সে এই সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। এ কথা শুনে কিন্তু লোকজন চুরি ও ব্যাভিচারে মত্ত হয়ে গেল না। বরং ইতিহাস উল্টো কথাটিই বলে, দেখা গেল সমাজ থেকে যাবতীয় অন্যায়, অপরাধ ইত্যাদি নির্ম‚ল হয়ে গেল। মানুষ রাতে ঘরের দরজা বন্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করত না। স্বর্ণের দোকান খোলা রেখে নামাজে যেত। যাকাত দেওয়ার জন্য পথে পথে ঘুরত গ্রহণ করার মত কাউকে পেত না। আদালতে মাসের পর মাস অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসত না। এমনকি মানুষের মানসিক ও আত্মিক পরিবর্তন এই পর্যন্ত হয়েছিল যে, কেউ যদি রিপুর তাড়নায় জেনা/ব্যাভিচার করেও ফেলত এবং তা কারো দৃষ্টিগোচরও হত না, তবু সে ভুল বুঝতে পেরে এতই অনুতপ্ত হত যে, নিজেই নিজের বিচার দাবি করত। এমনই একজন ব্যাভিচারীকে আল্লাহর রসুল ক্ষমা করে দিতে চেয়েছিলেন, কিন্তু সে এতই নাছোড়বান্দা ছিল যে, বারবার নিজের বিচার দাবি করতে লাগল। ফলে তাকে দÐ প্রদান করা হলো। এই হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার ফল- মানুষের চরিত্র থেকেই অন্যায় ও পাপ নির্মূল হয়ে যাওয়া, যে পরিবেশ আজকে আমরা হাজারো আইন-কানুন, দণ্ডবিধি প্রনয়ণ করেও তৈরি করতে পারছি না।
আজ কোথাও আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি নেই, তওহীদ প্রতিষ্ঠিত নেই, ফলে ন্যায়, শান্তি, সুবিচারও নেই। মানুষের আত্মিক পরিশুদ্ধিও নেই। কিন্তু লক্ষ লক্ষ মসজিদ আছে, কোটি কোটি নামাজী আছেন, রোযাদার আছেন, হাজ্বী আছেন। তারা নিরন্তর চেষ্টা করে চলেছেন কীভাবে আরও তাকওয়াবান হওয়া যায়, আরও বড় পরহেজগার হওয়া যায়। এভাবে তলাবিহীন ঝুড়ি ভরার মত তওহীদহীন আমল করা হবে বলেই হয়ত আল্লাহর রসুল ঐ কথাগুলো বলেছিলেন। আমরা কবে বুঝব যে, আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি না দিয়ে, আল্লাহকে কেবল ব্যক্তিজীবনের ইলাহ মনে করে, আর জাতীয় জীবনে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে ইলাহ (হুমকুম-বিধানদাতা) মনে করে আমরা বহু পূর্বেই চুরি ও ব্যভিচারের চাইতেও বড় গুনাহ, ক্ষমার অযোগ্য গুনাহ করে বসে আছি এবং সেই গুনাহের ভারেই আমাদের মুসলিমপ্রধান দেশগুলো একের পর এক মুখ থুবড়ে পড়ছে ঐ পশ্চিমা অপশক্তিগুলোর পায়ের কাছে?

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়