প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মানবজাতির বড় ব্যর্থতা

মানবজাতির বড় ব্যর্থতা

১২ সেপ্টেম্বর ২০১৭ ১২:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুলতানা রাজিয়া:
যে জ্ঞান মানুষের কোনো কল্যাণে লাগে না, মানুষকে শান্তি আর নিরাপত্তা দিতে পারে না, মানবতাকে সমুন্নত করে না- সে জ্ঞান নিরর্থক, মূল্যহীন। যে মহামানবদের আবির্ভাবে মানবসভ্যতা ধন্য হয়েছে তাদের জীবন পর্যালোচনা করলে দেখা যায় যে তারা কেউই স্বার্থের পেছনে দৌঁড়ে এই অমরত্ব লাভ করেন নি। তারা শুধু মানবতার কল্যাণের জন্য, মানুষকে ন্যায়-শান্তি আর নিরাপত্তাপূর্ণ জীবন উপহার দেওয়ার জন্য নিজেদের সমস্ত জ্ঞান, মেধা, শ্রম এবং তাদের পার্থিব সম্পদ, এমন কি নিজেদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গেছেন।
মানবজাতি এখন একটি বিরাট সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সুস্থ মস্তিষ্কের মানুষ আজ অন্তরে দেউলিয়া, বাইরে দিশেহারা। কোথায় গেলে শান্তি পাওয়া যাবে, কি করলে শান্তি আসবে এসব চিন্তায় তারা দিগ্বিদিক ছুটোছুটি করছে। কোনো ব্যবস্থাতেই তারা কাক্সিক্ষত শান্তি পাচ্ছে না। বর্তমানে বিশ্বে অগণিত শান্তি-সংঘ শান্তি প্রতিষ্ঠার নিমিত্তে কোটি কোটি ডলার খরচ করে যাচ্ছে, তবুও বিশ্বজুড়ে এ অস্থিতিশীল পরিস্থিতির কারণ কি? এর কোনো সদুত্তর তারা খুঁজে পাচ্ছে না।
এই সংকট থেকে যারা পৃথিবীকে বাঁচাতে চেষ্টা করছেন বলে মনে করা হয় তারা তা সফলভাবে করতে  পারছেন না – এর কারণ তাদের মানবজাতি ও মানবজীবন সম্পর্কে আকীদার (সামগ্রিক ধারণা) ত্রুটি। একটি বস্তুর নির্মাতাই জানেন সে বস্তুটি তৈরির পেছনের রহস্য। বস্তুটি নষ্ট হলে কীভাবে ঠিক করতে হবে তাও তার জানা। অন্য কেউ যত জ্ঞানী বা বুদ্ধিমান হোক না কেন সেই বস্তুটির সম্পর্কে সঠিক ও পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারে না। ঠিক সেভাবে মানুষ স্রষ্টার সৃষ্টি। সুতরাং স্রষ্টাই ভাল জানেন তাঁর এই সৃষ্টি কীভাবে শান্তিতে আর নিরাপত্তায় থাকতে পারবে। এর জন্য তিনি যুগে যুগে তাঁর নির্ধারণ করা মহাপুরুষদের কাছে সেই শান্তিপূর্ণ জীবনবিধান পাঠিয়েছেন। যখনই স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা মানবজীবনে প্রতিষ্ঠা করা হয়েছে তখনই কেবল সমাজ-সংসার শান্তি আর নিরাপত্তায় পরিপূর্ণ হয়েছে। এটা কোনো কল্পকথা নয়, এটা ইতিহাস। নিকট অতীতের ইসলামের স্বর্ণযুগের উদাহরণ দেওয়া যেতে পারে। সনাতন ধর্মের রাম রাজত্বের কথা, দাউদ (আ.), সোলায়মান (আ.) এর শাসনামলের কথা বলা যেতে পারে। শেষ রসুলের সময়ে অর্ধপৃথিবীতে এমন অর্থনৈতিক সমৃদ্ধি এসেছিল যে, ধনীরা উটের পিঠে খাদ্য ও সম্পদ বোঝাই করে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরত কিন্তু গ্রহণ করার মতো লোক পাওয়া যেত না। এমন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে, একা একটা যুবতী মেয়ে, দামী অলঙ্কার পরিহিত অবস্থায় শত শত মাইল নির্ভয়ে পাড়ি দিতে পারতো। নামাজের সময় হলে স্বর্ণের দোকান খোলা রেখে মানুষ মসজিদে চলে যেত। এটা যদি শান্তি না হয় তবে শান্তি কাকে বলে? এই রকম একটা শান্তি আর নিরাপত্তাপূর্ণ সমাজ কি মানুষের মস্তিষ্কপ্রসূত ব্যবস্থা দিয়ে কখনও তৈরি করা গেছে? কখনও যায় নি, এবং যাবেও না। কারণ মানুষ নিজেই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়, সে কী করে স্রষ্টার ন্যায় ত্রুটিহীন দীন তৈরি করতে পারবে?
যখনই মানবজাতি স্রষ্টার তৈরি এই জীবনব্যবস্থাকে বাদ দিয়ে নিজেরা নিজেদের সুবিধামতো করে জীবনব্যবস্থা তৈরি করে নিয়েছে তখনই সেখানে স্বার্থেল মিশেল ঘটেছে এবং ক্রমে তারা অন্যায়-অশান্তিতে নিমজ্জিত হয়েছে।
মানবজাতি গত কয়েকশ’ বছরে একের পর এক বেশ কিছু জীবনপদ্ধতি পুঁজিবাদ, সাম্যবাদ, গণতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। কিন্তু শান্তি আসে নি বলেই নতুন নতুন ব্যবস্থার দিকে তারা ধাবিত হয়েছে। এইভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে করতে আমরা এখন একটি পারমাণবিক যুদ্ধের প্রান্তে এসে দাঁড়িয়েছি। আর কতদিন এভাবে বৃথা সময়ক্ষেপণ করবে মানবজাতি? মানুষের যদি সেই যোগ্যতা ও সক্ষমতা থাকতো যে সে নিজের জন্য এমন একটি জীবনব্যবস্থা প্রণয়ন করতে পারে যা অনুসরণ করলে সে একাধারে মানুষ হিসাবে উন্নত হবে এবং অন্যান্য জাগতিক সর্ববিষয়ে প্রগতির মধ্যে বাস করবে, তাহলে সে তা এতদিনে করতে পারত। গত কয়েক হাজার বছরে অগণিত উল্লেখযোগ্য জ্ঞানী-গুণী, বিজ্ঞানী, পদ্ধতি, বিশ্লেষক অতীত হয়ে গেছেন। মানবসভ্যতার অগ্রগতিতে তাদের বিপুল অবদান অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা একটা জায়গায় ব্যর্থ, সেটা হচ্ছে তারা মানুষকে শান্তি ও নিরাপত্তা উপহার দিতে পারেন নি। পুলিশি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করেও লাভ হয় নি। মানুষের নৈতিক অবক্ষয় তারা রোধ করতে পারেন নি বলে অপরাধগুলো প্রতিনিয়ত বেড়েছে। যখন মানুষ প্রযুক্তিগত দিক থেকে অকল্পনীয় উন্নতি সাধন করেছে, আকাশ-মহাকাশ তার হাতের মুঠোয়, তখন তারা পৃথিবীতে কী করে শান্তি আসবে সেটা কেন আবিষ্কার করতে পারছে না, কেন একটি নিখুঁত জীবনব্যবস্থা তারা প্রণয়ন করতে পারছে না?
কারণ একটাই। তারা আদৌ জানেই না মানুষ কিভাবে ভাল থাকতে পারে, কীসে সে সুখী হয়, কীসে বেদনাক্লিষ্ট হয়, কীসে মানুষের রিপু সংযত হয়। এটা সে জানে না কারণ মানুষের জটিল মনস্তত্বের কিয়দাংশও তার জ্ঞাত নয়। সেটা তিনিই জানেন যিনি এই মস্তিষ্কের স্রষ্টা, যিনি মানুষের অন্তরের খবরও রাখেন, যিনি অন্তরেরও স্রষ্টা। এই জন্যই তাঁর তৈরি জীবনব্যবস্থা, দীন চিরন্তন, শাশ্বত, সনাতন, সহজ-সরল, প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ। স্রষ্টার দেওয়া জীবনব্যবস্থা পৃথিবীর সকল স্থানে প্রয়োগযোগ্য, সকল জাতি, সকল নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, সকল ধর্মের মানুষের জন্য প্রযোজ্য, সকল আবহাওয়ার জন্য উপযুক্ত। মানুষের পক্ষে এমন একটি জীবনব্যবস্থা তৈরি করা  কখনই সম্ভব নয়। তার প্রমাণ মানুষের অতীত। এভাবে আরও কোটি বছর পার হয়ে গেলেও সমস্ত মানুষ মিলেও তাদের জন্য একটি পূর্ণাঙ্গ নিখুঁত জীবনব্যবস্থা তৈরি করতে পারবে না। এই ঘোষণা মহান আল্লাহ পবিত্র কোর’আনে বার বার দিয়েছেন। যেমন তিনি বলেছেন, হে রসুল! আপনি সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিন, যদি পৃথিবীর সকল মানুষ ও জিন একত্রিত হয়ে এই কোর’আনের মতো কিছু আনয়ন করতে চেষ্টা করে এবং পরস্পর-পরস্পরকে সহযোগিতা করে তারপরও কখনও তারা তা আনতে সক্ষম হবে না (সূরা বনী ইসরাঈল-৮৮)।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর