প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মুসলিম জাতির করুণ পরিণতির কারণ...

মুসলিম জাতির করুণ পরিণতির কারণ আল্লাহর রাস্তায় বের না হওয়া

১৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:২৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এম আমিনুল ইসলাম:
মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর খলিফা হিসাবে (সুরা বাকারা- ৩০)। এই খলিফার কাজ হলো সমগ্র পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়নের মাধ্যমে সত্য, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করা অর্থাৎ তাঁর খেলাফত করা। এই খেলাফত করার কাজ কখনই ঘরে বসে হয় না এটা সাধারণ জ্ঞান। তাই এই খেলাফতের কাজ করতে হলে  বর্হিগত হতে হবে। এখন এই বর্হিগত হওয়ার ক্ষেত্রে আমাদের আকীদা পরিষ্কার থাকতে হবে। তবেই আমাদের বর্হিগত হওয়া সার্থক হবে।
আল্লাহর রাস্তা কী?
রসুল (দ:) একদিন মাটিতে একটা সরল রেখা টানলেন। তারপর ঐ রেখা থেকে ডানে বামে আরো কয়েকটি রেখা টেনে বললেন, এই সরল রেখাটি হচ্ছে আল্লাহর রাস্তা। আর ডানে বামে এই সকল হচ্ছে শয়তানের রাস্তা। এই বলে তিনি কোর’আন শরীফ থেকে একটি আয়াত পড়লেন, “হাজা সেরাতুল মোস্তাকীম।” অর্থাৎ এটাই সোজা রাস্তা। এই রাস্তা বলতে আল্লাহ এবং রসুল পৃথিবীতে দাগ টানা কোনো রাস্তার কথা বুঝান নি, এ দিক থেকে ওদিকে যাওয়ার রাস্তার কথা বুঝান নি। বুঝিয়েছেন পৃথিবীতে মানুষের জীবন চলার পদ্ধতি। মানুষ পৃথিবীতে কিভাবে, কী পদ্ধতিতে জীবন অতিবাহিত করলে সুখে-শান্তিতে, নিরাপত্তায় বসবাস করতে পারবে, কোনো ধরনের অন্যায় জুলুম রক্তপাত হবে না, এক কথায় ফাসাদ ও সাফাকুদ্দিমা হবে না। এই পদ্ধতিকে আল্লাহ এবং রসুল সোজা রাস্তা হিসাবে বর্ণনা করেছেন।
পৃথিবীতে আদম (আ:) থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ (দ:) পর্যন্ত অসংখ্য নবী-রসুল আগমন করেছেন মানুষকে আল্লাহর এই সোজা রাস্তায় পরিচালনার জন্য। সকল নবী রসুল একই কলেমার দাওয়াত নিয়ে এসেছেন, “লা ইলাহা ইল্লাল্লাহ” অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নেই (সুরা আম্বিয়া- ২৫)। অর্থাৎ মানুষকে প্রথমে এই ঘোষণা দিতে হবে যে,  ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত অর্থাৎ সার্বিক জীবন চালাতে গিয়ে যেখানে আল্লাহর কোনো হুকুম আছে সেখানে আর কারো হুকুম মানব না। এই ঘোষণাই হচ্ছে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’র মূল কথা, এটাই তওহীদ, এটাই আল্লাহর সার্বভৌমত্ব, এটাই সহজ সরল রাস্তা। এখানে অন্য কোনো শর্ত নেই, অন্য কোনো কাজের কথা নেই, যে জন্য এটাকে সহজ সরল রাস্তা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে।
ইবলিস যখন অহংকারের বশে আদমকে সেজদা করল না তখন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তখনই ইবলিস ঘোষণা দিয়েছিল যে, তুমি আমাকে যার জন্য জান্নাত থেকে বের করে দিলে তাকে আমি তোমার রাস্তা থেকে সরিয়ে দিব, এ কাজে সফলতা লাভ করার জন্য সে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত হায়াত এবং আদমের শরীরের প্রতিটি ধমনীতে প্রবেশের অনুমতি প্রার্থনা করলে আল্লাহ তা মঞ্জুর করেন। আল্লাহ এটাও বললেন যে, আমি যুগে যুগে পথ প্রদর্শক (নবী-রসুল) পাঠিয়ে মানুষকে হেদায়াত দিব। যারা আমার পাঠানো পথ প্রদর্শকদের  কথামত জীবন চালাবে তুমি তাদের কিছুই করতে পারবে না। কিন্তু ইবলিস ঘোষণা দিলো যে, আমি তোমার অধিকাংশ বান্দাকেই নিয়ে নিব। তখন আল্লাহর সাথে ইবলিসের একটা স্পষ্ট চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল এবং মানুষের দুনিয়ার জীবন পরিচালনায় দু’টি পদ্ধতি তৈরি হয়ে গেল। একটা আল্লাহর দেওয়া আরেকটা ইবলিসের তৈরি করা। এখন আল্লাহ যুগে যুগে নবী রসুলদের মাধ্যমে যে হেদায়াত পাঠিয়েছেন সেই মর্মে জীবন চালানো মানেই আল্লাহর রাস্তায় জীবন চালানো। আর তার ব্যতিক্রম করা মানেই ইবলিসের রাস্তা। কেননা রসুল বলছেন যে, এই সোজা রাস্তা থেকে ডানে বামে ইবলিস তোমাদেরকে ডাকতে থাকবে। আর ইবলিস এও ঘোষণা দিয়েছিল যে, আমি তোমার বান্দাদেরকে তোমার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদের ডানে বামে উপরে নিচে ওঁৎ পেতে থাকব।
আল্লাহর রাস্তায় কেন বের হবে?
আল্লাহর নির্দেশ হলো, ‘হে নবী! কাফের ও মোনাফেকদের বিরদ্ধে জেহাদ কর ও উহাদের প্রতি কঠোর হও’ (তওবা- ৭৩, তাহরীম- ৯)। নিশ্চয়ই আল্লাহ মো’মেনদের নিকট হইতে জান্নাতের বিনিময়ে তাহাদের জীবন ও সম্পদ ক্রয় করিয়া লইয়াছেন (তওবা- ১১১)। হে মো’মেনগণ! আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সংবাদ দিব না যাহা তোমাদেরকে রক্ষা করিবে মর্মন্তুদ শাস্তি হইতে? উহা এই যে, তোমরা আল্লাহ ও তাঁহার রসুলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের জীবন সম্পদ দ্বারা আল্লাহর পথে জেহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে! আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করিয়া দিবেন এবং তোমাদেরকে দাখেল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ। ইহাই মহাসাফল্য। এবং তিনি দান করিবেন তোমাদের বাঞ্চিত আরও একটি অনুগ্রহ : আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়; মো’মেনদেরকে সুসংবাদ দাও। (সুরা সফ: ১০-১৩)।
আল্লাহর রাস্তায় বের হওয়া বলতে কী বুঝায়?
বিভিন্ন নবী রসুলের জীবন ইতিহাস পড়লে দেখা যায় যে, তাঁরা সবাই আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। তাঁদের উম্মাহগণও আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। আমাদের নবী যাকে আল্লাহ সকল নবী রসুলদের এমাম করে সৃষ্টি করেছেন, সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন তিনিও আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। আল্লাহর হুকুম এবং রসুলের সুন্নাহ পালন করতে যেয়ে তাঁর আসহাবগণও আল্লাহর রাস্তায় বের হয়েছিলেন। হালকা অথবা ভারী সকল অবস্থায় আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশও দিয়েছেন। এখন এই বের হওয়ার অর্থই হবে দুনিয়ার যেখানে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত নেই, মানুষের অধিকার প্রতিষ্ঠিত নেই, মানবতা প্রতিষ্ঠিত নেই সেখানে সত্য, ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য বের হওয়া। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে বের হলে তাকে আল্লাহর রাস্তায় বের হওয়া বুঝায় না। এখানে মনে রাখতে হবে, মানুষের মুক্তির জন্য, সমাজে ন্যায়, সুবিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য যাবতীয় প্রচেষ্টাই হলো জেহাদ।
আল্লাহর রাস্তায় কারা বের হবে?
সাধারণ জ্ঞানে একটি কথা আমরা সবাই বুঝি যে, যারা আল্লাহর রাস্তায় বের হবে তাদেরকে প্রথমেই আল্লাহর দলের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ প্রথমেই তওহীদ বা আল্লাহর হুকুম মানার প্রতিশ্রুতি দিতে হবে তারপর আল্লাহর হুকুম তথা ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ঘর-বাড়ি, আত্মীয়-পরিজন, সহায়-সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে। রসুল (সা.) এবং তাঁর আসহাবগণ যা করছেন, যেভাবে করেছেন সেভাবে করতে হবে। আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতিদানকারী ছাড়া অন্য কারো জন্য এ পথে বের হওয়ার নির্দেশনা নেই, সম্ভবও নয়। এ জন্যই আল্লাহর রাস্তায় বের হওয়ার নির্দেশনার আয়াতে আল্লাহ ‘হে মো’মেনগণ’ বলে সম্বোধন করছেন অর্থাৎ এ নির্দেশ শুধু মো’মেনদের জন্য।
আল্লাহর রাস্তায় বের হওয়া মানে মহাকল্যাণ:
মো’মেন জাতি যখন মানুষের মুক্তির জন্য, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দুনিয়ার উদ্দেশ্যে বের হয় তখন তারা এই কাজের ফলাফল ভোগ করবে দুনিয়া এবং আখেরাত অর্থাৎ উভয় জাহানে। আল্লাহর ঘোষণা, রসুল এবং যাহারা তাঁহার সঙ্গে ঈমান আনিয়াছিল তাহারা নিজ নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জেহাদ (সংগ্রাম) করিয়াছে; উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফলকাম (তওবা- ৮৮)। আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন সাহায্য ও বিজয় এবং আখেরাতে দিবেন ক্ষমা ও মহাসম্মানিত স্থান জান্নাত (সফ- ১২, ১৩)। আল্লাহর এই কথার দ্বারা আমরা বুঝতে পারি দুনিয়াতে উন্নতি, প্রগতি, সম্মান, ইজ্জত, গৌরব, রেযেক, ক্ষমতা সবই দান করবেন এবং আখেরাতে দিবেন জান্নাত।
আল্লাহর রাস্তায় বের না হওয়ার ফল: আল্লাহর রাস্তায় বের হওয়া যেমন মহাকল্যাণকর তেমনি বের না হওয়ার ফলও ভয়াবহ। পবিত্র কোর’আনে আল্লাহর ঘোষণা, ‘তোমরা যদি (সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য) অভিযানে বের না হও তবে তোমাদের কঠিন শাস্তি দেব এবং তোমাদের বদলে অন্য জাতিকে মনোনীত করব। তোমরা তাঁর (আল্লাহর) কোনও ক্ষতি করতে পারবে না (কারণ) আল্লাহ সর্বশক্তিধর (তওবা ৩৮-৩৯)। আল্লাহ যে মিথ্যা ভয় দেখান নি তার প্রমাণ ইতিহাস। আল্লাহ ও তাঁর রসুলের (দ:) অর্পিত দায়িত্ব সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছেড়ে দিয়ে ফতোয়াবাজী ও আত্মার ঘষা-মাজায় ব্যস্ত হবার শাস্তি হলো এই যে, এই জাতিকে ইহুদি-খ্রিস্টান জাতিগুলোর দাসে পরিণত করে দেয়া হলো। অভিযানে বের না হবার অর্থাৎ জেহাদ ছেড়ে দেবার শাস্তি আল্লাহ বলছেন কঠিন শাস্তি ও অন্য জাতিকে মনোনীত করা অর্থাৎ তাদের গোলাম করে দেয়া। ঐ কঠিন শাস্তিটা শুধু এই দুনিয়ায় নয় ঐ দুনিয়াতে, আখেরাতেও। দুনিয়ার শাস্তি অন্য জাতির দাসত্ব কতখানি হৃদয়বিদারক তা ইতিহাস পড়ে দেখুন। যারা এই দ্বীনের প্রকৃত আকিদা স্বয়ং আল্লাহর রসুলের (দ:) কাছে থেকে শিক্ষা করেছিলেন তাদের একজন, আবু বকর (রা:) জাতিকে লক্ষ্য করে বলেছিলেন- হে মুসলিম জাতি! তোমরা কখনও জেহাদ ছেড়ো না, জেহাদ ছাড়লে আল্লাহ তোমাদের অপমান অপদস্থ না করে ছাড়বেন না।
পরিশেষ:
আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য আল্লাহ এবং রসুলের নির্দেশ সুস্পষ্ট। এ কাজ এত কঠিন নয় যে, মানুষ করতে পারবে না আবার এত সহজও নয় যে, ইচ্ছা করলেই করা যায়। অবশ্য যাকে আল্লাহ মনোনীত করবেন, যার জীবন সম্পদ আল্লাহর পছন্দ হবে সেই শুধু এই মহা সৌভাগ্যের অধিকারী হবে। এ জন্য প্রয়োজন সুরা হুজরাতের ১৫ নং আয়াত মোতাবেক মো’মেন হওয়া এবং আল্লাহ প্রদত্ত পাঁচ দফা কর্মসূচী নিজের চরিত্রে গেঁথে নেওয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর