প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন,...

ধর্মব্যবসায়ীদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হোন, ষড়যন্ত্র রুখে দিন

১৫ ডিসেম্বর ২০১৭ ০৫:৪৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

মসীহ উর রহমান:
প্রিয় দেশবাসী,
আস্সালামু আলাইকুম। কিছুদিন পর পরই মানবতার কল্যাণে নিবেদিত, অরাজনৈতিক ধর্মীয় আন্দোলন হেযবুত তওহীদের বিরুদ্ধে ধর্মব্যবসায়ী একটি চিহ্নিত গোষ্ঠী হাজারো মিথ্যা, বানোয়াট অপবাদ রটনা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো মানুষের ধর্মানুভূতিকে উস্কানি দিয়ে ধর্মীয় উন্মাদনা ও তাণ্ডব সৃষ্টি করে হেযবুত তওহীদের সদস্যদের উপরে হামলা চালানো। তাদের এই মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের সচেতন করার জন্য আমাদের মূল বক্তব্য কী তা তুলে ধরছি:
১. সমগ্র মানবজাতি বর্তমানে যে যুদ্ধ-রক্তপাত, অন্যায় অশান্তিতে নিমজ্জিত তা থেকে মানুষকে রক্ষা পেতে হলে তাদেরকে এক আল্লাহর সৃষ্টি ও এক পিতা-মাতার সন্তান হিসাবে আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আমরা হেযবুত তওহীদ ইসলামের সেই প্রকৃত শিক্ষাকেই সর্বসাধারণের সামনে তুলে ধরতে মাঠে ময়দানে কাজ করছি।
২. আমরা মুসলমান জাতি সংখ্যায় ১৬০ কোটি হয়েও পৃথিবীর সর্বত্র লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত ও উদ্বাস্তু। এর মূল কারণ আমরা নামাজ, রোজাসহ বহু আমল করে গেলেও জাতিগতভাবে ঐক্যবদ্ধ নেই। আমরা শিয়া সুন্নী, হানাফি, হাম্বলি, আহলে হাদিস, ওয়াহাবি, সালাফি, লা মাজহাবি ইত্যাদি হাজার হাজার ফেরকা-মাজহাব, তরিকা, দল-উপদলে বিভক্ত। ফলে পৃথিবীতে আমরা শক্তিহীন, প্রভাবহীন ও দুর্বল হয়ে পড়েছি। এ দুরবস্থা থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার একটাই পথ – তওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুলাল্লাহ (সা.) এই পাক কলেমার উপর দল-মত, ফেরকা-তরিকা নির্বিশেষ সকল মুসলমান ঐক্যবদ্ধ হওয়া।
৩. সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলো পৃথিবীময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদির বিস্তার ঘটিয়ে সেগুলোকে ইস্যু করে আগ্রাসন চালিয়ে একটার পর একটা দেশ ধ্বংস করে দিচ্ছে। আমাদের দেশেও জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে। এই মতবাতগত সন্ত্রাস কেবল শক্তি প্রয়োগে নির্মূল করা সম্ভব নয়, এজন্য প্রয়োজন এমন একটি আদর্শ যা দিয়ে ধর্মের নামে চলমান এই সকল জাতিবিনাশী মতবাদকে অসার ও ইসলামবিরোধী বলে প্রমাণ করা যায়। আমাদের দেশটিও সাম্রাজ্যবাদীদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হয় সে লক্ষ্যে আমরা সেই আদর্শটি তুলে ধরে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি।
৪. ইসলাম এসেছে মানবতার কল্যাণে। ইসলামের যে কোনো কাজ করে অর্থ গ্রহণ করা আল্লাহ হারাম করেছেন (সুরা বাকারা ১৭৪, সুরা ইয়াসিন ২১ সহ পবিত্র কোর’আনের বহু আয়াত)। আল্লাহর অভিপ্রায় হচ্ছে ইসলামের যে কোনো কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, এর বিনিময় (সওয়াব) গ্রহণ করবে আল্লাহর কাছ থেকে।
৫. আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যাবতীয় সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, মাদক, অপসংস্কৃতি, সামাজিক অপরাধ, অপরাজনীতি, ধর্মব্যবসা, সাম্রাজ্যবাদী আগ্রাসন সবকিছু থেকে নিরাপদ রাখতে হলে সমগ্র জাতিকে যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, হকের পক্ষে ইসপাতকঠিন ঐক্যবদ্ধ হতে হবে। এই অর্থেই আমরা বলেছি – একজাতি একদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। মাটি বাঁচলে মসজিদ-মাদ্রাসা বাঁচবে, স্কুল কলেজ ঘরবাড়ি থাকবে। আর মাটি না থাকলে উদ্বাস্তু শিবিরে বাস করতে হবে নয়তো মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও পার্শ্ববর্তী রোহিঙ্গাদের লক্ষ লক্ষ মানুষের মত করুণ মৃত্যুবরণ করতে হবে।
৬. হেযবুত তওহীদের এই যে সংগ্রাম এর পেছনে আমাদের কোনো জনপ্রিয়তার মোহ, অর্থনৈতিক স্বার্থ বা রাজনৈতিক অভিসন্ধি নেই। ঈমানী চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ এ আন্দোলনটির ব্যয়ভার বহন করে এর দরিদ্র খেটে খাওয়া সদস্যরা। বাইরের কারো থেকে আমরা একটি পয়সাও গ্রহণ করি না।
৭. আমাদের এক আল্লাহ, এক রসুল (সা.), এক কেতাব। কাজেই আমরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত থাকতে পারি না, হানাহানি করতে পারি না।  আমাদের জাতিও হওয়া উচিত অখণ্ড, লক্ষ্য হওয়া উচিত অভিন্ন। হাশরের দিন আমাদেরকে এই জীবন সম্পর্কে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। একটি শান্তিপূর্ণ সমাজ নির্মাণ করাই হচ্ছে একজন প্রকৃত মো’মেনের জীবনের লক্ষ্য আর সেই শান্তির নামই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছে এই ইসলামই হচ্ছে গ্রহণযোগ্য জীবনব্যবস্থা। আমাদের জাতি হবে একদিকে জ্ঞানে-বিজ্ঞানে, প্রগতিতে, নতুন নতুন আবিষ্কারে, আর্থিক ও সামরিক শক্তিতে বলীয়ান, অন্যদিকে ন্যায়, নীতি, আদর্শে শক্তিশালী, দেহ-আত্মার সমন্বয়ে এক ভারসাম্যপূর্ণ জাতি।
শেষ কথা হলো, আল্লাহ কোর’আনময় বলেছেন, পড়ো, জানো, শোনো- তারপর সিদ্ধান্ত নাও। তিনি বলেন, “হে মো’মেনগণ! যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তোমরা সেটার সত্যমিথ্যা পরীক্ষা করবে, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতিসাধনে প্রবৃত্ত না হও। এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও (সুরা হুজরাত ৬)। আমাদের নিয়েও বহু অপপ্রচার চলছে, সন্দেহ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। কিন্তু বিবেকবান মানুষেরা কখনও একপক্ষের কথা শুনেই কারো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন না। তারা উভয়পক্ষের বক্তব্য শোনেন। দেশের অধিকাংশ জেলাতেই আমাদের কার্যালয় রয়েছে, বই-পত্রিকা, অনলাইনের মাধ্যমে আমাদের বক্তব্য এখন সবার হাতের নাগালে। আমাদের একটাই চাওয়া, আমাদের বক্তব্য কী আপনারা জানুন। এটুকুই আমাদের জন্য যথেষ্ট।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর