প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   জ্ঞান-বিজ্ঞান কারো নিজস্ব সম্পত্তি নয়

জ্ঞান-বিজ্ঞান কারো নিজস্ব সম্পত্তি নয়

১২ জানুয়ারি ২০১৮ ১২:৪৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:

বিজ্ঞান ও প্রযুক্তিতে পশ্চিমাদের উন্নতিসাধন দেখে অনেকে একটি ভুল ধারণা করে বসেন যে, ‘যেহেতু হালের অধিকাংশ প্রযুক্তিই পশ্চিমাদের তৈরি, সুতরাং বিজ্ঞান ও প্রযুক্তির যে অভিনব উৎকর্ষতা অর্জিত হয়েছে, তার কৃতিত্বের দাবিদার শুধু পশ্চিমারাই, অন্য কোনো জাতির বিশেষ কৃতিত্ব এখানে নেই।’ এমন মনোভাব পোষণ করেন যারা তাদেরকে বুঝতে হবে- মানবজাতির জ্ঞান বিজ্ঞান একটি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসে উপনীত হয়েছে, রাতারাতি কোনো নির্দিষ্ট জাতির একক প্রচেষ্টায় তা হয় নি।

উড়োজাহাজ, বৈদ্যুতিক বাল্ব, রেডিও-টেলিভিশন ইত্যাদি আবিষ্কৃত হয়েছে সেদিন, কিন্তু আবিষ্কারের পটভূমি রচিত হচ্ছিল পৃথিবীর প্রথম মানুষটি থেকেই। এর সাথে মিশে আছে হাজার হাজার বছরের লাখো মানুষের সঞ্চিত জ্ঞান, সাধনা, শ্রম, চিন্তা-ভাবনা ও কল্পনা। একজনের সফলতার পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে হাজারো মানুষের ব্যর্থতা। বিষয়টি একটি সিড়ির বিভিন্ন ধাপের মত। প্রথম ধাপ আছে বলেই আপনি দ্বিতীয় ধাপে পা রাখতে পারছেন। দ্বিতীয়টি আছে বলে তৃতীয়টিতে। এই একেকটি ধাপকে যদি একেকটি জাতি-গোষ্ঠী হিসেবে কল্পনা করা হয়, তাহলে অস্বীকার করার উপায় নেই যে, ইতিহাসের ভিন্ন ভিন্ন সময়ের ভিন্ন ভিন্ন অনেকগুলো জাতি, গোত্র, গোষ্ঠী ও দেশের মানুষের শ্রম ও সাধনার ভিত্তিতে বিজ্ঞানের যে সিড়িটি তৈরি হয়েছে, আজকের পাশ্চাত্য সভ্যতা সেই সিঁড়িটির সর্বোচ্চ ধাপটিতে অবস্থান করছে মাত্র, আর কিছু নয়।

আরও পড়ুন

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

ইসলামের দর্শন ও সংস্কৃতিচর্চার যোগসূত্র

উদাহরণস্বরূপ, কাঁচ আবিস্কৃত হয়েছে আজ থেকে হাজার বছর আগে। আর টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন উনবিংশ শতাব্দীতে এসে। এই দুইয়ে মিলে আজ আমাদের ঘর হয়েছে আলোকোজ্জ্বল, আমরা অতিক্রম করতে পেরেছি আরেকটি নতুন ধাপ। আসলে বর্তমানে আমরা এমন একটি বৃক্ষের ফল ভোগ করছি যে বৃক্ষটির পরিচর্যা শুরু হয়েছে পৃথিবীর সেই প্রথম মানুষটি থেকেই। তারপর বিভিন্ন সময় বিভিন্ন জাতি-গোত্রের মানুষ সে বৃক্ষের পরিচর্যা করে এসেছে। অতঃপর আজ বৃক্ষটি উপনীত হয়েছে পরিণত বয়সে। তাতে সুস্বাদু ফল ধরতে শুরু করেছে। আর পাশ্চাত্য সভ্যতা সেই ফলটাই পেড়ে খাওয়াচ্ছে আমাদের।

ইতিহাস সচেতন মানুষমাত্রই জানেন মাত্র কয়েক শতাব্দী আগেও পাশ্চাত্যের সমাজে জ্ঞান-বিজ্ঞানের চর্চা বলে কিছু ছিল না। বাইবেলবিরোধী সত্য বললে আগুনে পুড়িয়ে মারা হত। তখন আবার জ্ঞান-বিজ্ঞানে বিস্ময়কর উৎকর্ষ অর্জন করেছিল আরবরা। আরবদের কাছে বিজ্ঞান শিখত অন্যান্য জাতি-গোষ্ঠীগুলো। পরবর্তীতে ধর্মের উদ্দেশ্য হারিয়ে ফেলায় জ্ঞানকে কেবল ধর্মীয় শাস্ত্রের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ করে ফেললে আরব তথা সারা পৃথিবীর মুসলিমরা বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়ে। বিজ্ঞানের অসমাপ্ত ইমারত তখন লুফে নেয় পাশ্চাত্য। ফলে আজ তারা পৃথিবীর জ্ঞান-বিজ্ঞানের কর্ণধার, যার ভিত্তি মজবুত করেছিল মুসলমানরা।
কোনো সভ্যতাই চিরস্থায়ী হয় না। হয়ত একদিন পাশ্চাত্যও জ্ঞান-বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়বে। তাদের উৎকর্ষতাকে আরও বহুগুণে বৃদ্ধি করবে অন্য কোনো জাতি, গড়ে উঠবে অন্য কোনো সভ্যতা। তবে উত্থান-পতন যা-ই হোক, বিজ্ঞান থেমে থাকবে না। তাকে তার লক্ষ্যে পৌঁছতে হবে। একদিন জ্ঞান-বিজ্ঞানের সর্বোচ্চ ধাপটিতে পদার্পণ করবে মানুষ। পূর্ণতা পাবে বিজ্ঞান নামক ইমারতটি, যা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান-মুসলমানের একার সম্পদ নয়, পাশ্চাত্যের বা প্রাচ্যেরও নয়, মেরু বা মরু অঞ্চলের নয়, সেটা সমগ্র মানবজাতির সম্পদ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত