প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   কত নেকি হলে জান্নাত মিলবে?

কত নেকি হলে জান্নাত মিলবে?

১৫ জানুয়ারি ২০১৮ ১১:৫০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:

একজন ব্যক্তি যদি ইসলামে প্রবেশ করতে চায় তাহলে তাকে আপনি সর্বপ্রথম কী করতে বলবেন? আমল করতে বলবেন নাকি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই তওহীদের ঘোষণা দিয়ে ঈমান আনতে বলবেন? অবশ্যই আগে তওহীদে ঈমান, তারপর আমল। অথচ বাস্তবে আমরা ঠিক উল্টোটি করে চলেছি। আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি আমলকে কীভাবে আরও নিখুঁত, অতি নিখুঁত করা যায়, কিন্তু তা ঈমানের দাবি অর্থাৎ তওহীদ থেকে হাজার মাইল দূরে সরে গিয়ে। তার চেয়েও হাস্যকর বিষয় হচ্ছে- এই আমলগুলো করা হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে। যেমন- আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, তাই আমরা প্রাণপণে নামাজ পড়ে যাচ্ছি, নামাজ কতটা নিয়মমাফিক সহিহ-শুদ্ধভাবে করা যায় তা নিয়ে আমাদের হাজারো চিন্তা। কিন্তু একটিবারও ভাবছি না যে, আল্লাহ নামাজ কাদেরকে পড়তে বলেছেন এবং কী উদ্দেশ্যে বলেছেন?

আল্লাহর রসুল বলেছেন- ‘ইসলামের পাঁচটি স্তম্ভ, যথা কলেমা, নামাজ, রোজা, হজ্ব, যাকাত।’ এর মধ্যে কলেমা হচ্ছে ঈমান, আর বাকিগুলো আমল। যিনি কলেমায় ঈমান আনবেন তিনি নামাজ পড়বেন, হজ্ব করবেন, যাকাত দিবেন ইত্যাদি অন্যান্য আমলগুলো করবেন। কিন্তু যিনি ঈমানেই নেই তার জন্য কি নামাজ রোজা আগে দরকার নাকি ঈমান আনয়ন আগে দরকার? ঈমান হচ্ছে হেদায়াহ, সঠিক পথ, যে পথে চললে মানুষ ইহকালে পাবে শান্তির ঠিকানা, পরকালে পাবে জান্নাত। আর সেই হেদায়াতের পথে ন্যায়-অন্যায় পার্থক্য করে সাবধানে চলার নাম তাকওয়া। আপনার আমল যত নিখুঁত হবে, পথ যত সাবধানে চলবেন অর্থাৎ আপনি যত তাকওয়াবান হবেন তত আপনার জান্নাতের স্তর বাড়বে, আপনি উচ্চ থেকে উচ্চতর মর্যাদার অধিকারী হবেন। কিন্তু যদি হেদায়াতেই না থাকেন, আপনার পথটাই যদি সেরাতুল মোস্তাকীম না হয় তাহলে সেই পথ তো আপনাকে জান্নাতেই নিতে পারবে না, আপনার তাকওয়া হলো অর্থহীন!

আরও পড়ুন

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

Screenshot 1

উদাহরণস্বরূপ একজন পরীক্ষার্থী যতক্ষণ তেত্রিশ নম্বর না পান ততক্ষণ তিনি কৃতকার্য নন, তার গ্রেডের প্রশ্নই ওঠে না। তেত্রিশ নম্বর পাওয়ার মাধ্যমে তিনি পাশ করেন, অতঃপর বাকি নম্বর দিয়ে নির্ধারিত হয় তার পাশের গ্রেড বা স্তর। এই তেত্রিশ মার্ক হচ্ছে তওহীদে ঈমান অর্থাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এই ঘোষণা দেওয়া। এরপর যত আমল করবেন তত মর্যাদার অধিকারী হবেন, কিন্তু তওহীদেই যদি না থাকেন কোনো আমলই আল্লাহর কাছে গৃহীত হবে না, অর্থহীন হয়ে যাবে, যেমনটা বর্তমানে হচ্ছে।

বর্তমানের বিকৃত আকিদায় ঈমান ও আমলের গুরুত্ব ওলটপালট হয়ে যাওয়ায় মনে করা হয় মানুষ সওয়াবের বিনিময়ে জান্নাতে যাবে। তাই বেশি বেশি আমল করে সওয়াব কামাই করার উপর আলেম-ওলামারা জোর দিয়ে থাকেন। অমুক কাজে এত নেকি, অমুক দোয়ায় এত সওয়াব ইত্যাদি বলে মানুষকে আমলের দিকে আকৃষ্ট করেন। কিন্তু কেউ জানে না কী পরিমাণ সওয়াব কামাতে পারলে বা নেকী করলে জান্নাতে যাওয়া যাবে। আসলে সওয়াব দিয়ে কারো জান্নাত-জাহান্নাম নির্ধারণ হয় না, জান্নাত-জাহান্নাম নির্ধারিত হয় ঈমান দিয়ে। অনেকে যুক্তি দেখিয়ে বলবেন ঈমান তো আমাদের আছে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদ-মাদ্রাসা বানাই, মিলাদ মাহফিল করি, লক্ষ লক্ষ টাকা খরচা করে মক্কায় হজ্ব করতে যাই, ঈমান না থাকলে কি এসব করতাম? এই প্রশ্নের পরিষ্কার উত্তর হচ্ছে, আমাদের এই ঈমান আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি ঈমান নয়। এই ঈমান যে আল্লাহর কাছে গৃহীত হবে না সে কথা আল্লাহর রসুল নিজেই বলে গেছেন। আমাদের ব্যাপারেই রসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন মানুষ রোজা রাখবে কিন্তু না খেয়ে থাকা হবে (অর্থাৎ উপবাস), তাহাজ্জুদ পড়বে কিন্তু ঘুম নষ্ট করা হবে (অর্থাৎ নামাজ কবুল হবে না)। বর্তমানে আমরা সেই সময়টিই অতিক্রম করছি। আজকের আমাদের যত আমল সব তওহীদহীন আমল, আমাদের তাকওয়া হেদায়াহহীন তাকওয়া, যার সাথে অন্যান্য ধর্মের মানুষের উপাসনা, আরাধনার বিশেষ পার্থক্য নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য