প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   দুনিয়াকে শান্তিময় করার সকল কাজই...

দুনিয়াকে শান্তিময় করার সকল কাজই দীনের কাজ

২০ জানুয়ারি ২০১৮ ১২:০৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
রসুলাল্লাহ (সা.) বলেছেন- ‘ইসলামে বৈরাগ্য নেই’, ইসলামের বৈরাগ্য-সন্ন্যাস হচ্ছে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম ও হজ্ব। মুসলিম যখন সংগ্রামে যায় তখন অবশ্যই তার ঘর-বাড়ি, সম্পদ, স্ত্রী-পুত্র, পরিজন, সংসার ছেড়ে যায় অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করে। শুধু এই একমাত্র সন্ন্যাসই ইসলাম অনুমতি দেয়, শুধু অনুমতি নয় উৎসাহিত করে। অন্য যে সন্ন্যাসটি হাদিসে পাচ্ছি অর্থাৎ হজ্ব, ওটা এক সময়ে সন্ন্যাসই ছিল, কারণ তখনকার দিনে দূরদেশ থেকে হজ্বে গেলে বাড়ি ফিরে আসার নিশ্চয়তা ছিল না। বর্তমানে হজ্ব আর সে রকম পূর্ণভাবে সন্ন্যাসের পর্যায়ে পড়ে না। মুসলিম যখন সংগ্রামে যায় তখন সে আর ফিরে আসার আশা করে না, কারণ তার সামনে তখন লক্ষ্য হয় এই জাতির সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সর্বশ্রেষ্ঠ সম্মান শাহাদাত। বিশ্বনবী (সা.) নিজ হাতে যে জাতি সৃষ্টি করেছিলেন, নিজে যাদের শিক্ষা-ট্রেনিং দিয়েছিলেন সেই সম্পূর্ণ জাতিটিই ঐ দৃষ্টিকোণ থেকে একটি সন্ন্যাসীর জাতি হয়ে গিয়েছিল। অন্যান্য ধর্মের ও বর্তমানের বিকৃত সুফিদের সন্ন্যাসের সঙ্গে ঐ উম্মাহর সন্ন্যাসের তফাৎ হলো এই যে- এরা নিজেদের ব্যক্তিগত আত্মার উন্নতির জন্য বৈরাগ্য-সন্ন্যাস গ্রহণ করেন, আর এই উম্মাহর সন্ন্যাসীরা সমস্ত মানব জাতির কল্যাণ ও শান্তির জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। এরা সন্ন্যাস গ্রহণ করে তসবিহ, বদনা, জপমালা, কমণ্ডলু হাতে সংসার ত্যাগ করেন বা হুজরায় ঢুকেন আর উম্মতে মোহাম্মদী সংসার ত্যাগ করেন সমাজে শন্তি প্রতিষ্ঠার সংগ্রাম করার জন্য। আজ ‘মুসলিম’ জাতির কাছে ‘দুনিয়া’ শব্দের অর্থ আর অন্যান্য বিকৃত ধর্মগুলির সংসার শব্দের অর্থ একই অর্থ। প্রকৃত মুসলিমের আকিদায় দুনিয়া হলো- যা তাকে সমস্ত পৃথিবীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়াবে- সেটা যাই হোক, সম্পদই হোক, স্ত্রী-পুত্র-পরিজনই হোক, এমন কি নিজের প্রাণের মায়াই হোক সেটা। ঐ বাধা না হলে পৃথিবীর সব কিছু সে ভোগ করবে। আরও একভাবে প্রচলিত সন্ন্যাস ও ইসলামের সন্ন্যাসে প্রকট তফাৎ রয়েছে। প্রচলিত বৈরাগ্য স্বার্থপর; নিজের আত্মার উন্নতির জন্য। কাজেই সংসারের ঝামেলা ত্যাগ করলেও নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি নয়, কারণ প্রাণ গেলে তো আর উন্নতির প্রশ্ন থাকে না। আর ইসলামের বৈরাগ্য-সন্ন্যাস অন্যের জন্য, সমস্ত মানব জাতির জন্য, আল্লাহর জন্য এবং শুধু সংসার নয় নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করে। কাজেই ঐ দুনিয়া ত্যাগ নিষিদ্ধ, পরকালে এর কোনো পুরস্কার নেই, আর ইসলামের বৈরাগ্য ফরদ এবং পরকালে এমন পুরস্কার ও সম্মান রয়েছে যে তার কাছাকাছিও অন্য পুরস্কার নেই, অন্য সম্মান নেই।
কোর’আনে দুনিয়া শব্দের অর্থ বিকৃত অর্থে নেওয়ার ফল হয়েছে এই যে, বর্তমানের ‘মুসলিম’ নামক এই জাতির একটা অংশ অত্যন্ত ‘পরহেযগার’ হয়ে গেছেন। কাজে-কর্মে ‘ইবাদতে’ তারা সংসার বিমুখ, শিক্ষিত ও ধনী হওয়া সত্তে¡ও তারা প্যান্ট না পরে টাখনুর উপর পাজামা পরেন, লম্বা দাড়ী রাখেন, গোঁফ নেই, হাতে তসবিহ নিয়ে জিকিরে মশগুল থাকেন। এদের মধ্যে অনেক লাখপতি, কোটিপতি আছেন। এই দুনিয়া বিমুখ অতি মুসলিমদের কাছে যেয়ে যদি বলেন যে সমস্ত পৃথিবীতে আজ আল্লাহর হুকুম চলছে না, আল্লাহর বিধান চলছে না ফলে সমগ্র পৃথিবী অন্যায়, অবিচার আর অশান্তিতে নিমজ্জিত। এখন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে সকল প্রকার অন্যায়, অবিচার দূর করে শান্তি ফিরিয়ে আনতে হবে। এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে আপনাকেউ নামতে হবে। আল্লাহ বলছেন তিনি মুমিনদের জান-মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন (কোর’আন- সুরা আত-তওবা-১১১, সুরা আন-নিসা-৭৪)। “আমরা আপনার জান চাচ্ছি না, আপনার লাখ লাখ টাকা আছে, তা থেকে আমাদের মাত্র এক লাখ টাকা দান করুন, আমরা আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম করব”। বলে দেখেন ঐ দুনিয়া বিমুখ পরহেযগার অতি মুসলিম আপনাদের কত টাকা দান করেন। খুব সম্ভব তিনি আপনাদের দশ/বিশ টাকা দিয়ে রেহাই পেতে চেষ্টা করবেন। তার ঐ দুনিয়া বিমুখতার কোন দাম আল্লাহর কাছে নেই কারণ আল্লাহ এ দুনিয়া বিমুখতার অনুমতি দেন নি। আল্লাহ যে দুনিয়াকে ত্যাগ করতে বলেছেন- অর্থাৎ এই দীনের প্রয়োজনে নিজের প্রাণসহ সব কিছু কোরবান করা- সেইখানেই তিনি ব্যর্থ। তিনি আসলে পরিপূর্ণভাবে দুনিয়াতে ডুবে আছেন। কোর’আনে আল্লাহ ‘দুনিয়া’ বলতে কী বোঝাচ্ছেন সেটা রসুলাল্লাহ (সা.) তার সাহাবাদের যা বুঝিয়েছিলেন সেইটা ঠিক, নাকি চৌদ্দশ’ বছর পর এখন আমাদের ‘ধর্মীয়’ নেতারা যেটা বোঝাচ্ছেন সেইটা ঠিক? যারা সরাসরি মহানবীর (সা.) সম্মুখে থেকে ইসলাম শিক্ষা করেছিলেন তাদের একজনের উদ্ধৃতি দিচ্ছি। মুসলিম বাহিনীর সেনাপতি ওবায়দা (রা.) মিশরের খ্রিস্টান শাসক আর্চ বিশপকে বলেছিলেন-“আমরা বেঁচেই আছি শুধু আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য (অর্থাৎ পৃথিবীতে এই জীবন-ব্যবস্থা-দীন মানুষের জীবনে প্রতিষ্ঠার জন্য)। আমাদের শুধু পেটের ক্ষুধা নিবারণ আর পরার কাপড়ের চেয়ে বেশি কিছু চাই না। এই দুনিয়ার জীবনের কোন দাম আমাদের কাছে নেই- এর পরের জীবনই (আখেরাত) আমাদের কাছে সব।” দুনিয়া ও আখেরাত সম্বন্ধে এই ধারণা (আকিদা) শুধু ওবায়দারই (রা.) ছিল না, প্রত্যেকটি সাহাবারই ছিল, কারণ তারা সবাই ঐ আকিদা শিক্ষা করেছিলেন স্বয়ং বিশ্ব নবীর (সা.) কাছ থেকে। তাদের একজনও তাসবিহ হাতে নিয়ে খানকায়, হুজরায় পলায়ন করেন নি। তাদের শিক্ষক (সা.) তাদের শিক্ষা দিয়েছিলেন- “ইসলামে দুনিয়া ত্যাগ নেই, ইসলামের দুনিয়া ত্যাগ হচ্ছে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম আর হজ্ব”। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সমস্ত জাতি ইসলামের সন্ন্যাস গ্রহণ করল, সত্য প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য বেরিয়ে পড়ল, চললো খানকার পানে নয় বিরাট পৃথিবীর পানে, আজকের ঠিক বিপরীত।
মানুষের কাজকে আজ প্রধানত: দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি দুনিয়ার কাজ অর্থাৎ এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন যেমন- চাকুরী, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি ইত্যাদি এগুলোর সাথে ধর্মের কোন সম্পর্ক রাখা হচ্ছে না। অন্যটি ধর্মীয় কাজ, পরকালের জন্য কাজ, যেমন- নামায, রোযা, হজ্ব, জিকির-আসকার ইত্যাদি এবং অন্যান্য ধর্মের বিভিন্ন উপাসনা। এগুলোর সাথে আবার দুনিয়ার কোন সম্পর্ক নেই। যারা পরকালকে বিশ্বাস করে না তারা এই ধর্মের বিষয়টি তাদের জীবন থেকে একেবারে বিদায় করে দিয়েছেন।
প্রকৃতপক্ষে দীন ও দুনিয়া এইভাবে মানুষের জীবনকে, কাজকে দুই ভাগে করার কোন সুযোগ নেই। কারণ ইসলাম নামক এই জীবন-ব্যবস্থাটাই আল্লাহ দিয়েছেন এই দুনিয়ার জন্য, এই দুনিয়ার শান্তির জন্য। মানুষ যেন ফাসাদ ও সাফাকুদ্দিমা অর্থাৎ সমস্ত রকম অন্যায়, অত্যাচার, জুলুম, রক্তপাত ইত্যাদি থেকে বেঁচে শান্তিতে থাকতে পারে এজন্য আল্লাহ মানুষকে ইসলাম নামক এই দীন দিয়েছেন। এই দীন, জীবন-ব্যবস্থা মানুষ যদি তার রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থায়, পারিবারিক অর্থাৎ সর্বাঙ্গীন জীবনে মেনে নেয় তাহলে এই দুনিয়ার জীবনে শান্তিতে থাকবে, ইসলামে থাকবে। দুনিয়ার জীবনে সে যদি শান্তিতে অর্থাৎ ইসলামে থাকে তাহলেই আল্লাহ পরকালীন জীবনে তাকে জান্নাত দিবেন। সুতরাং একজন মুমিনের নিকট দীন ও দুনিয়া একই অর্থাৎ দুনিয়াই তার দীন।
বর্তমানে অধিকাংশ ধার্মিকেরা পৃথিবীর রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, দণ্ডবিধি, শিক্ষা, সংস্কৃতি এক কথায় জীবনের সমস্তকিছু দাজ্জালের উপরে ছেড়ে দিয়ে নিজেরা তাদের ভাষায় দুনিয়া ত্যাগ করে পরকালের অন্বেষণ করছেন। কিন্তু তাদের এই ধারণা ভুল, কারণ ওগুলি বাদ দিয়ে পরকালের সফলতা পাওয়া যাবে না, কেননা আল্লাহর শেষ জীবনব্যবস্থা ঐ ব্যবস্থাগুলি দিয়ে পূর্ণ। অপরদিকে মানবজাতির প্রায় সম্পূর্ণ অংশই আখেরাত, পরকাল, আধ্যাত্মিকতা সবকিছু বিসর্জন দিয়ে পার্থিব ভোগ বিলাস ও প্রতিষ্ঠার পেছনে একমুখী হয়ে ছুটছে। এটাই হচ্ছে সেই দুনিয়া যা মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর