প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আত্মসমালোচনা; মো’মেন ও কাফেরের প্রকৃত...

আত্মসমালোচনা; মো’মেন ও কাফেরের প্রকৃত মানদ- [পরের সমালোচনা পরে করি, আগে নিজেদের ভুলগুলো সংশোধন করি।]

৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৮ এএম
বজ্রশক্তি ডেস্ক

রিয়াদুল হাসান:
আল্লাহর চোখে মানুষ দুই প্রকার – মো’মেন ও কাফের। আল্লাহ বলেছেন, আমি মানুষ সৃষ্টি করেছি। অতঃপর তাদের কেউ মো’মেন, কেউ কাফের (সুরা তাগাবুন ২)। এজন্য মানুষের পরকালীন পরিণতিও দুটি – জান্নাত ও জাহান্নাম। পৃথিবীতে মানুষের অবস্থাও দুই রকম – শান্তি ও অশান্তি। সেজন্য মানবজাতির সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত মানুষ দুটো বিষয়ের সংঘাতের মধ্য দিয়ে যাত্রা করে যাচ্ছে, তা হলো ন্যায়-অন্যায়ের লড়াই, সত্য-মিথ্যার দ্বন্দ, বৈধ-অবৈধের ধারণার সংঘাত। আসুন আমরা দেখি, প্রকৃত মো’মেন কারা।
সুরা হুজরাতের ১৫ নং আয়াতে আল্লাহ প্রকৃত মো’মেনের সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, “মো’মেন শুধু তারা যারা আল্লাহ-রসুলের প্রতি ঈমান আনে, আর সন্দেহ পোষণ করে না এবং জীবন-সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। তারাই সত্যনিষ্ঠ মো’মেন।” মনে রাখতে হবে, আল্লাহ রসুলের প্রতি ঈমান অর্থ হচ্ছে তারা যে সত্য মানবজাতির সামনে তুলে ধরেছেন সেই সত্যকে জীবনে ধারণ করা এবং আল্লাহর রাস্তায় জীবন-সম্পদ দেওয়ার অর্থ মানুষের কল্যাণার্থে নিজ জীবন ও সম্পদকে উৎসর্গ করা। আল্লাহ ও তাঁর রসুল (সা.) সত্যের ধারক, সত্যের উৎস। কাজেই যারা সত্যকে ধরণ করবে এবং সেই মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করে সেই সত্যকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করল, সত্যের পক্ষ নিল সেই হচ্ছে প্রকৃত মো’মেন। এবার দেখা যাক কাফের কারা। আল্লাহ কোর’আনে কাফেরের সংজ্ঞা দিয়েছেন সুরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে। তিনি বলেছেন, আল্লাহ যা নাজেল করেছেন তা দিয়ে যারা বিধান দেয় না তারা কাফের। এটি একটি চিরন্তন কথা। কাফের অর্থ সত্য প্রত্যাখ্যানকারী। আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল প্রেরণ করে তাঁদের মাধ্যমে মানবজাতির কাছে সত্য পাঠিয়েছেন, সেই সত্যকে যারা প্রত্যাখ্যান করবে তারা কাফের, যারা সেই সত্যের বিরুদ্ধে দাঁড়াবে, মিথ্যার পক্ষ অবলম্বন করবে, মিথ্যাকে আলিঙ্গন করবে, সেই সত্যকে গোপন করবে, সত্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা হচ্ছে কাফের। তাদের কাজের দ্বারা সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হবে অর্থাৎ কুফর প্রতিষ্ঠিত হবে। সনাতন ধর্মেও অসুর, রাক্ষস ইত্যাদি শব্দগুলো ঐ কুফরি শক্তিকে বোঝানোর জন্যই বলা হয়েছে।
এই হচ্ছে মো’মেন আর কাফের। এক কথায় দুটো পক্ষ – সত্য আর মিথ্যা। সত্যের পক্ষে যারা তারা মো’মেন, মিথ্যার পক্ষ নিলে কাফের। এই উভয় শ্রেণির লোকেরা বংশসূত্রে যে ধর্মেরই অনুসারী হোক, যে শাস্ত্র বা কেতাবই পড়–ক, যে উপাসনালয়েই গমন করুক তার ভিত্তিতে কোনো বিভক্তি আল্লাহর কাছে নেই। সত্য গ্রহণ/বর্জনের ভিত্তিতে মানবজাতির এই মু’মিন-কাফের বিভক্তি ছাড়া অন্য যে কোনো বিভক্তি ইসলামবহির্ভুত অর্থাৎ হারাম। সাদা-কালো, ধনী-দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত, বাঙালি-অবাঙালি, বাংলাদেশি-ভারতীয়, প্রাচ্য-পাশ্চাত্য, আর্য-অনার্য, আরব-অনারব, সংখ্যাগুরু-সংখ্যালঘু ইত্যাদি যত ভেদাভেদ দুনিয়াময় প্রচলিত রয়েছে তার সাথে ইসলামের দূরতম সম্পর্কও নেই।
আল্লাহ বলেন, হে মানবজাতি! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিতি হও। নিশ্চয় আল্লাহর কাছে সে-ই সর্বাধিক মর্যাদাবান যে সর্বাধিক মুত্তাকি (সুরা হুজরাত ১৩)। এই মুত্তাকি কারা। মুত্তাকি শব্দটি এসেছে তাকওয়া থেকে। তাকওয়ার অর্থ ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, সত্য-মিথ্যা বেছে বেছে পথ চলা। যিনি এই পথ চলার সময় যত বেশি ন্যায় অন্যায় বেছে চলেন তিনি তত বড় মুত্তাকি। বিদায় হজ্বের ভাষণে তাই মহানবী (সা.) বলেছিলেন, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। তাঁর সেই শিক্ষা এখন হারিয়ে গেছে, এখন কেবল জন্মগত অগ্রাধিকারের ভিত্তিতে আরবরা অনারবদের উপর ধর্মীয় শ্রেষ্ঠত্ব লাভ করছে।
যুগে যুগে কালে কালে আসুরিক শয়তানি শক্তির প্ররোচনায় মানুষের মধ্যে জন্ম নিয়েছে স্বার্থান্বেষী গোষ্ঠী, বুর্জোয়া শ্রেণি যারা কায়েমি স্বার্থে মানুষে মানুষে এসব দেওয়াল সৃষ্টি করেছে। সেগুলোকে ধূলিসাৎ করার জন্যই আল্লাহর পক্ষ থেকে প্রতিটি জনপদে আগমণ করেছেন নবী-রসুল-অবতারগণ। তাঁরা এসেছেন পাপপূর্ণ সময়ে ঠিক যেমন আল্লাহর শেষ রসুল (সা.) এসেছিলেন আরবের আইয়ামে জাহেলিয়াতে। সেই সময় আরবসহ সমগ্র পৃথিবীতে মানবজাতির মধ্যে রচিত হয়েছে এমনই হাজার বিভক্তির দেওয়াল। রসুলাল্লাহ (সা.) সেই দেওয়াল ভেঙে ন্যায় ও সত্যের উপরে ভিত্তি করে সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করলেন। তিনি ক্রীতদাস বেলালকে (রা.) কাবার শীর্ষে দাঁড় করিয়ে প্রমাণ দিলেন মানুষের মর্যাদা বংশপরিচয়ে নয়, তার ধারণকৃত আদর্শের ভিত্তিতে নিরূপিত হবে।
এভাবে মানবসৃষ্ট অন্যায়মূলক বিভক্তিকে উঠিয়ে দিয়ে সমস্ত মানবজাতিকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করাই ছিল ইসলামের উদ্দেশ্য। এই উদ্দেশ্য অর্জনের জন্যই আল্লাহর রসুল মোহাম্মদ (সা.) একটি সত্যনিষ্ঠ আত্মত্যাগী জাতি গঠন করেছিলেন, যারা তাঁর ইন্তেকালের পর তাদের জীবন-স¤পদ উৎসর্গ করে স্বদেশ থেকে বেরিয়ে পড়েছিল এবং এমন মহাবিপ্লব সংঘটন করেছিল যার সামনে তৎকালীন পৃথিবীর দুই সুপার পাওয়ার রোমান ও পারস্য সাম্রাজ্য ঝড়ের মুখে তুলোর মত উড়ে গিয়েছিল। তাঁরা অর্ধ-দুনিয়ায় সাম্য, ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন।
অথচ আজ মুসলমান নামক জনগোষ্ঠীর সামনে সেই নির্দিষ্ট লক্ষ্যটি নেই। সমস্ত বিভেদরেখার ঊর্ধ্বে উঠে সকল জাতি-গোত্র-ভাষা-বর্ণ-বিশ্বাসের মানুষকে সত্যের পক্ষে ঐক্যের ডাক দেওয়ার যে সার্বজনীনতা ইসলামের অনন্য বৈশিষ্ট্য ছিল, তা আজ হারিয়ে গেছে। ইসলাম হয়ে পড়েছে যেন গৃহবন্দী। আকীদা ভুলে গিয়ে দীন নিয়ে বাড়াবাড়ি ও অতি বিশ্লেষণের কারণে ইসলামের সার্বজনীন বৈশিষ্ট্য বিগত ১৩০০ বছরে একটু একটু করে বিলীন হতে হতে বর্তমানে এমন শোচনীয় অবস্থায় উপনীত হয়েছে যে, আল্লাহর দেওয়া সমুদ্রের মত বিশাল ও ঝড়ের মত গতিশীল দীনটি আজ স্থবিরতা ও সংকীর্ণতার চাদরে ঢাকা পড়েছে।
অন্য আর দশটা ধর্মের মতই ইসলামও আজ একটি আচার-আনুষ্ঠানিকতা নির্ভর বিশ্বাসে পরিণত হয়েছে। সকল সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করা যে দ্বীনের লক্ষ্য, সেই দীনটিকেই নতুন নতুন সাম্প্রদায়িকতার কেন্দ্রভূমিতে পরিণত করা হয়েছে। অন্য ধর্মের অনুসারীদের মত মুসলমানদেরকেও একটি সম্প্রদায়ের খোপে ফেলে তার ভেতরে আবার জন্ম দেওয়া হয়েছে শিয়া-সুন্নি, হানাফি-হাম্বলী, শরীয়তী-মারেফতি, কওমী-আলীয়া ইত্যাদি উপ-সম্প্রদায়ের। অথচ অন্য সব বিভেদের মত এই বিভেদগুলোও নিঃসন্দেহে ইসলামপরিপন্থী।
সর্বদিক দিয়ে বিচেনা করলে মুসলিমরা আবার সেই ইসলামপূর্ব জাহেলিয়াতে গেছে। পাশ্চাত্যের দাসত্ব বরণের পর থেকে তাদের দৃষ্টিতে আজ সত্যমিথ্যা একাকার হয়ে গেছে। আল্লাহর আদেশ আর তাদের কাছে মুখ্য নয়। আমাদেরকে এইসব জাহেলিয়াতের দেওয়াল ভেঙ্গে ফেলতে হবে। আমরা যদি নব্য জাতিভেদপ্রথা তথা বিভক্তির দেওয়াল ভেঙে বের না হতে পারি তাহলে আমাদের ধ্বংস কেউ রুখতে পারবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর