প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   নিখুঁত জীবনব্যবস্থা প্রণয়ন মানুষের সাধ্যাতীত

নিখুঁত জীবনব্যবস্থা প্রণয়ন মানুষের সাধ্যাতীত

৮ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী:
একটি জীবনব্যবস্থা ছাড়া সামাজিক জীব মানুষের জীবনযাপন করা একেবারেই অসম্ভব। মানুষের কাছে কাম্য হচ্ছে এমন একটি জীবনব্যবস্থা যা হবে সঠিক ও নির্ভুল; সেই ব্যবস্থা কার্যকরী করার ফলে মানুষ এমন একটি সমাজে বাস করবে যেখানে কোনো অন্যায় থাকবে না, সামাজিক, রাজনীতিক, আর্থনীতিক অঙ্গনে কোনো প্রকার অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। যেখানে জীবন এবং সম্পদের নিরাপত্তা হবে পূর্ণভাবে প্রতিষ্ঠিত। যেখানে চিন্তা, বাক-স্বাধীনতা ও ব্যক্তিস্বাধীনতা হবে সংরক্ষিত এবং মানুষে মানুষে সংঘাত, দ্ব›দ্ব, রক্তপাত থাকবে না। প্রশ্ন হচ্ছে, এমন একটি সঠিক, নির্ভুল জীবন-বিধান কোথায় পাওয়া যাবে?
এ বিশাল বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন। তিনি জানেন যে তাঁর এই সামাজিক জীবের জন্য একটি নিখুঁত জীবনব্যবস্থারও প্রয়োজন। আল্লাহপ্রদত্ত এই জীবনব্যবস্থারই নাম হচ্ছে দীন বা দীনুল হক অর্থাৎ সত্যদীন। মানবজাতি যদি কোনো কারণে এটিকে প্রত্যাখ্যান এবং তাদের জীবনে কার্যকরী না করে তবে অবশ্যই তাকে নতুনভাবে অন্য একটি জীবনব্যবস্থা তৈরি, প্রণয়ন করতেই হবে। এই প্রণয়নের ভিত্তি হতে হবে মানুষের বুদ্ধি, মেধা, জ্ঞান ও অভিজ্ঞতা। প্রশ্ন হচ্ছে- এই দুই প্রকার জীবনব্যবস্থার মধ্যে কোনটি গ্রহণ ও মানবজীবনে কার্যকর করলে কাক্সিক্ষত ন্যায়, সুবিচার, নিরাপত্তা, সুখ ও শান্তি পাওয়া যাবে? স্বভাবতই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী মানুষের পক্ষে অসীম জ্ঞানের অধিকারী আল্লাহর মত নিখুঁত কোনো কাজ করা সম্ভব নয়। এই ধারণাতীত বিশাল বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন, যার একটি পরমাণুতেও কোনো খুঁত নেই, মানুষ জাতির জন্য তাঁর তৈরি জীবনব্যবস্থার চেয়ে অন্য কোনো জীবনব্যবস্থা নিখুঁত হওয়া কি সম্ভব? মোটেই সম্ভব নয়।
এই নিখুঁত জীবনব্যবস্থা দিয়ে আল্লাহ পাক মানবজাতির শান্তির জন্য, মুক্তির জন্য যুগে যুগে নবী-রসুল পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় আখেরি নবী, বিশ্বনবী মোহাম্মদ (সা.) কে আল্লাহ পাঠিয়েছেন। তাঁকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সমগ্র পৃথিবীতে সেই সত্যদীনটি প্রতিষ্ঠা করে শান্তি, সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ শেষ নবীকে এই বিশাল দায়িত্ব দিলেন এবং ঐ দায়িত্বের সঙ্গে ঐ কাজ করার কর্মসূচিও বলে দিলেন। আল্লাহপ্রদত্ত ওই কর্মসূচিতে মোট পাঁচটি দফা রয়েছে। পাঁচ দফা হলো- ১) ঐক্য, ২) শৃঙ্খলা, ৩) আনুগত্য, ৪) হেজরত, ৫) সংগ্রাম [আল হারিস আল আশয়ারী (রা.) থেকে আহমদ, তিরমিযি, বাব উল এমারাত, মেশকাত]।
দেখা গেল আল্লাহর তৈরি জীবনব্যবস্থা ও কর্মসূচির প্রভাবে উম্মতে মোহাম্মদী অতি অল্প সময়ে এমন একটি ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, দুর্দম, দুর্ধর্ষ পরাশক্তিধর জাতিতে রূপান্তরিত হলো যে তাদের সামনে পৃথিবীর আর সব পরাশক্তি মাথা নোয়াতে বাধ্য হলো। মাত্র ৬০/৭০ বছরের মধ্যে তারা অর্ধ দুনিয়াতে সেই শান্তি, নিরাপত্তা, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করল। কেমন ছিল সেই সমাজ?
একজন সুন্দরী যুবতী সারা গায়ে অলঙ্কার পরে একা শত শত মাইল পথ ভ্রমণ করতে পারত, তার মনে কোনো ক্ষতির আশঙ্কা জাগ্রত হত না। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই সে তার ন্যায্য পারিশ্রমিক পেয়ে যেত, আর্থনীতিক মুক্তি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, দান অথবা যাকাতের টাকা গ্রহণ করার কেউ ছিল না। নারীরা পূর্ণ সম্মান ও মর্যাদার সাথে জাতীয় ও সামাজিক প্রয়োজনে নিশ্চিন্তে, নির্বিঘ্নে যে কোনো ভূমিকা রাখতে পারতেন। শুধু সমাজটিই সুন্দর হলো না, আল্লাহর জীবনব্যবস্থা সার্বক্ষণিক দ্ব›দ্ব-বিবাদ, মারামারি, কাটাকাটি ও জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করল, যাদের নামের পরে আমরা আজও রাদিয়াল্লাহু আনহু (আল্লাহ যাঁদের প্রতি সন্তুষ্ট) বলে থাকি। দুর্ভাগ্যজনকভাবে জাতির মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়ার কারণে এক সময় তারা সেই পাঁচ দফা কর্মসূচি ত্যাগ করল। এরপর থেকে ইসলাম বিকৃত হতে হতে গত ১৩শ’ বছরে আল্লাহর প্রকৃত ইসলাম দুনিয়া থেকে একেবারে হারিয়ে গেছে। এখন সারা পৃথিবীতে ইসলাম ধর্মের নামে যে ধর্মটি প্রচলিত আছে সেটি বাইরে থেকে দেখতে ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হলেও আত্মায়, চরিত্রে, যোগ্যতায় তা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। যার ফলে এই বিকৃত ইসলাম সমাজে সামান্য শান্তিও দিতে পারছে না।
উপরন্তু যারা এই বিকৃত ইসলামের ধ্বজাধারী তারাই সেই ধর্মটিকে নিজেদের পেশায় পরিণত করেছে। নামাজ পড়ানো, মিলাদ পড়ানো, আকিকা করানো, মুসলমানি, বিয়ে পড়ানো, জানাজার নামাজ পড়ানো, কোর’আন খতম দেওয়া, খুতবা দেওয়া, ওয়াজ করা, ফতোয়া দেওয়া, তারাবি পড়ানো, মসজিদে আযান দেওয়া ইত্যাদি নানা প্রকার কাজ করে তারা জীবিকা নির্বাহ করেন। সমাজের মানুষ শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারা ন্যায় বিচার পাচ্ছে না অবিচার পাচ্ছে, তারা খেয়ে আছে না না খেয়ে আছে এদিকে তাদের কোনো খেয়াল নেই। অথচ উম্মতে মোহাম্মদিকে আল্লাহ সৃষ্টিই করেছেন ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করে মানবজাতির সুখ, শান্তি ও নিরাপত্তা বিধান করার জন্য (সুরা ইমরান ১১০), এ দায়িত্ব আজকের ধর্মীয় নেতাদের আদৌ কি স্মরণে আছে?
আজ নিজেদের উদ্ভাবিত পথে চলে মানবজাতি যে অন্যায়, অশান্তি, অনাচার, অবিচারে ডুবে আছি, এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর দেওয়া সত্যদ্বীন ও কর্মসূচি গ্রহণ করে ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নেই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ

চকবাজারে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকার চকবাজারে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!

এনসিপি চোরদের আশ্রয়স্থল, জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন কেন্দ্র: রাশেদ খাঁন!
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আশ্রয় দেওয়া এবং আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!

সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকতে তরুণদের আহ্বান রাষ্ট্রপতির!
সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গুজব, অপপ্রচার ও ধর্মীয় উগ্রতার মাধ্যমে বিভেদ…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!

মেহেদির রং মুছতে না মুছতেই নববধূর মৃত্যু, আটক স্বামী-শাশুড়ি!
বিয়ের মাত্র ছয় দিনের মাথায় শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সাভারে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার (২০…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ

কালাইয়ে ১৪৬ দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
জয়পুরহাটের কালাইয়ে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের ১৪৬ জন মানুষের মাঝে বিশেষ বরাদ্দের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আজ বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে কালাই…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক

নালিতাবাড়ীতে বিয়ের ৬ দিনেই গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি আটক
এখনো হাতের মেহেদীর রং মুছেনি। বিয়ে হয়েছে মাত্র ৬ দিন। এরই মধ্যে শ্বশুর বাড়ি থেকে পাঠানো তৈজসপত্র ও অন্যান্য সরঞ্জাম পছন্দ না হওয়ায় শারিরিক নির্যাতন…
 ২১ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!

শ্রীপুরে জমি লিখে না দেওয়ায় ১৩৫ বছরের বাবাকে হাসপাতালে নিতে বাধা!
গাজীপুরের শ্রীপুরে জমি নিজের নামে লিখে না দেওয়ায় ১৩৫ বছর বয়সী বৃদ্ধ বাবাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছোট ছেলে আব্দুল কাদিরের বিরুদ্ধে। তার…
 ২১ অক্টোবর ২০২৬    ঢাকা

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!

পূজামণ্ডপের নিরাপত্তা ছেড়ে গানের অনুষ্ঠানে, পুলিশ লাইন্সে সংযুক্ত এএসআই!
পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।…
 ২১ অক্টোবর ২০২৬    সারাদেশ

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

জামায়াত মানুষকে যে পথ দেখাতে চায়, সেটা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, মিথ্যা ও…
 ২১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!

রিল বানাতে ব্যস্ত দম্পতি, সাগরের ঢেউয়ে বিপদে শিশু!
সামাজিক যোগাযোগমাধ্যমে রিল তৈরিতে ব্যস্ত এক দম্পতির পাশে সমুদ্রের ঢেউয়ে পড়ে বিপদে পড়ে একটি শিশু। শিশুটি পানিতে ছটফট করলেও দম্পতি ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন বলে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!

সুন্দরবন, মোংলা বন্দর ও এলএনজি টার্মিনাল, বৃহস্পতিবার খুলনা সফরে প্রধানমন্ত্রী!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক…
 ২১ অক্টোবর ২০২৬    জাতীয়

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!

রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ, নেপথ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রটোকল ভঙ্গের অভিযোগ!
রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রীয় প্রটোকল ও শিষ্টাচার ভঙ্গের চেষ্টার অভিযোগ…
 ২১ অক্টোবর ২০২৬    রাজশাহী

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!

অস্ট্রেলিয়ার নারী এমপির এক পা কাটার পর বিচ্ছিন্ন করতে হলো অন্যটিও!
অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় তাঁর দুই পা-ই বিচ্ছিন্ন করতে হয়েছে। হামলার পর প্রথমে একটি পা কেটে…
 ২১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক