প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমাদের এই আদর্শ কার্যকর করার...

আমাদের এই আদর্শ কার্যকর করার পদ্ধতি

২০ এপ্রিল ২০১৮ ০১:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর লেখা থেকে
এখন মানুষ রচিত সর্বরকম ব্যবস্থা, তন্ত্র (Ism) ব্যর্থ হবার পর স্রষ্টা আল্লাহর দেওয়া দীন (জীবনব্যবস্থা) আবার কার্যকর করে দেখা ছাড়া আর কি পথ বাকী আছে? নেই। এখন প্রশ্ন হলো আমরা হেযবুত তওহীদ যে আদর্শ অর্থাৎ ইসলামের প্রকৃত আকিদাকে জাতীয় জীবনে কার্যকর করতে চাই সেটি কার্যকর করার পদ্ধতি কী?

কথার কোনো মারপ্যাঁচে না যেয়ে আমার সোজা উত্তর হচ্ছে, ১৪০০ বছর আগে যে পদ্ধতিতে আল্লাহর রসুল কার্যে পরিণত করেছিলেন সেই পদ্ধতি। সেই পথ হচ্ছে বালাগ অর্থাৎ এই আদর্শ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। মানুষকে বুঝিয়ে দেওয়া যে, পৃথিবীতে পূর্ণ নিরাপত্তায়, অর্থনৈতিক, সুখ-স্বাচ্ছন্দে, অবিচার, অশান্তি, মানুষে মানুষে সংঘাত, রক্তপাত বিহীন একটি সমাজে বাস করতে চাইলে স্রষ্টার দেওয়া পথ ছাড়া আর কোনো বিকল্প নেই। আমরা যদি বুঝিয়ে বলতে পারি এবং সমাজ যদি সেটা গ্রহণ করে তবে মানুষ পরিপূর্ণ শান্তি ও সমৃদ্ধিতে বাস করবে। এই অবস্থাকেই বলা হয় ইসলাম অর্থাৎ আক্ষরিক অর্থেই শান্তি। আল্লাহর রসুল এই পথই অনুসরণ করেছেন। তাঁর ১৩ বছরের মক্কার জীবন শুধু মানুষকে এই আহ্বান পৌঁছাতেই, বালাগ দিতেই কেটে গেছে। এই ১৩ বছর তিনি এবং তাঁর সঙ্গী সাথীরা, যাঁরা তাঁর এই মতে বিশ্বাসী হয়েছিলেন এই প্রচারকাজ চালিয়ে গেছেন। তাঁদের ওপর বিরুদ্ধবাদীদের অর্থাৎ যারা স্রষ্টার দেওয়া এই বিধানকে মানতে রাজী নন, তারা অবর্ণনীয় নিপীড়ন, নির্যাতন চালিয়ে গেছেন, যেমন আজ আমাদের উপরও চালানো হচ্ছে। তাদের কয়েকজনকে হত্যাও করেছেন, যেমন আজ আমাদের কয়েকজনকেও হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহর রসুল ও তাঁর অনুসারীগণ সমস্ত সহ্য করেছেন, কখনও প্রত্যাঘাত করেন নাই। আমরাও গত ২৩ বছর ধরে অনুরূপভাবে নির্যাতিত হচ্ছি এবং আমরাও কোথাও প্রত্যাঘাত করি নাই। সমাজ, জাতি যদি আমাদের এই আহ্বানে সাড়া না দেয়, আমাদের কিছুই করার নেই। আমরা সংখ্যায় অতি সামান্য। একমাত্র ডাক দেওয়া ছাড়া, মানুষকে বোঝানোর চেষ্টা করা ছাড়া আমাদের কিছু করার নেই, করছিও না। কারণ মানুষের মনের উপর জোর চলে না, তাই তো আল্লাহ নবীকে বলেছেন, তোমার কাজ শুধু পৌঁছে দেওয়া, হেদায়াত করা আমার হাতে। তুমি ইচ্ছা করলেও কাউকে হেদায়াতে আনতে পারবে না। নবীর উম্মত হিসাবে আমরা শুধু মানুষকে আমাদের বক্তব্য পৌঁছে দিচ্ছি অর্থাৎ বালাগ করছি।

গত ২৩ বছরে অর্থাৎ এই আন্দোলনের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আমরা আল্লাহর রহমে আমাদের নীতি থেকে বিচ্যুত হই নাই। এই সময়ের মধ্যে অর্থাৎ গত ২৩ বছরে আমরা একটিও আইনভঙ্গ করি নাই, একটিও অপরাধ করি নাই। কিন্তু তা স্বত্তে¡ও কিছু ইসলাম বিদ্বেষী মিডিয়া এবং ধর্মজীবি আলেম শ্রেণীর জঘন্য মিথ্যা প্রচারের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের বিরুদ্ধে সরকারের আইন শৃংখলা রক্ষাকারী বিভাগ এ পর্যন্ত পাঁচ শতাধিকবার আমাদের কর্মীদেরকে জেল হাজতে পাঠিয়েছে। আমরা কোনো অপরাধ, কোনো আইনভঙ্গ করি নাই বলে আদালতে প্রতিবার আমাদের খালাস দেওয়া হয়েছে। তাই ঐ পাঁচ শতাধিকবার নির্দোষ কর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা সত্ত্বেও হেযবুত তওহীদ সত্যের উপর বিজয়ী, দীপ্ত, আলোকিত। দীর্ঘ ২৩ বছরে একটি মাত্র অপরাধ ও একটি মাত্র আইনভঙ্গ না করার মত দাবি কোনো দল তো দূরের কথা, কোনো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীও করতে পারবে না। এটি হেযবুত তওহীদের একটি অনন্য গৌরব।

আরও পড়ুন

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

Screenshot 1

আমাদের এই অসম সংগ্রামের ভবিষ্যৎ কী হতে পারে? হতে পারে একদিন মানুষ আমাদের ডাক, বালাগ বুঝতে পারবে এবং গ্রহণ করবে। তাহলেই সমাজ অতি অল্প ও সামান্য জ্ঞানের অধিকারী মানুষের তৈরি বিভিন্ন জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে অসীম জ্ঞানের অধিকারী বিশাল বিশ্বজগতের এবং মানুষের স্রষ্টা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা গ্রহণ ও জীবনে কার্যকর করবে। আর না হয় আমাদের বালাগ উপেক্ষা ও প্রত্যাখ্যান করে বর্তমানের মতই জীবনের সর্বস্তরে অশান্তি, অন্যায়, অবিচার, নিরাপত্তাহীনতা ও মানুষে মানুষে, দলে দলে, জাতিতে জাতিতে সংঘর্ষ ও রক্তপাতের মধ্যেই বাস করবে। যেটাই হোক, আমাদের এই সর্বাত্মক প্রচেষ্টা (জেহাদ) থামবে না। কোনো অপরাধ, কোনো আইনভঙ্গ না করার নীতিতে অবিচল, একনিষ্ঠ থেকে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। এনশা’আল্লাহ আমরা কখনোই আল্লাহর রসুলের নীতি ও আদর্শ (সুন্নাহ) থেকে বিচ্যুত হব না।
শক্তি ও প্রাধান্যের জন্য তিনটি জিনিসের প্রয়োজন। সে তিনটি হল- অর্থবল (Finance), প্রচারমাধ্যম (Media) ও সামরিক শক্তি (Military might)। এই তিনটি যার হাতে থাকবে সেই পৃথিবীর কর্তৃত্ব করতে পারবে। এ কথা সবারই জানা যে এই তিনটিই বর্তমানে পাশ্চাত্য জগতের অর্থাৎ জুডিও খ্রিষ্টান সভ্যতা অর্থাৎ দাজ্জালের হাতে।এই পাশ্চাত্য জগৎ সমস্ত পৃথিবীর অর্থবল (Finance) ও মিডিয়া নিয়ন্ত্রণ করে এবং সামরিক শক্তিতে তো কথাই নেই। উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলির মিডিয়া অর্থাৎ গণমাধ্যমের সর্বপ্রকার সংবাদ ইত্যাদির উৎস হল উন্নত দেশ অর্থাৎ পশ্চিমা শক্তিগুলির সংবাদ সংস্থাগুলি। সুতরাং সেই উৎস থেকে যে সংবাদ, আদর্শ, অভিমত পরিবেশন করা হয় উন্নয়নশীল এবং অনুন্নত জগতের মিডিয়া নিজেরা তাই দিয়ে প্রভাবিত হয় এবং তাদের নিজ নিজ দেশের গণমাধ্যমগুলিতে তা-ই প্রচার করে। পশ্চিমের এই সংবাদ সংস্থাগুলি সম্পূর্ণভাবে ইহুদিদের নিয়ন্ত্রণে। ইহুদিরা যে মতবাদ বিশ্বময় প্রচার করতে চায়, অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির সংবাদমাধ্যমগুলি সেই মতবাদই প্রচার করে। ঐ সংস্থাগুলি অনুন্নত ও উন্নয়নশীল জগতের মানুষকে যা ভাবাতে, যা চিন্তা করাতে চায়, গণমাধ্যমগুলির মাধ্যমে তা-ই ভাবায়, যে মন-মানসিকতা সৃষ্টি করতে চায়, তাই সৃষ্টি করে এবং যা বিশ্বাস করাতে চায় তাই বিশ্বাস করায়। এভাবে পশ্চিমা জগৎ প্রাচ্যের মানুষের চিন্তাভাবনা ও সংস্কৃতিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, তথাকথিত উন্নত দেশগুলির পদাঙ্ক অনুসারী, অনুগত মিডিয়া বর্তমানে এতই শক্তিশালী (Powerful) যে, মিডিয়া রক্তচক্ষু দেখালে বা ধমক দিলেই সরকারের কাপড় চোপড় বদলাতে (Shit in the pants) হয়।

অর্থবল (Finance), প্রচারমাধ্যম (Media) ও সামরিক শক্তি (Military might) এই তিনটি শক্তিই আজ ইহুদি খ্রিষ্টান ‘সভ্যতা’ অর্থাৎ পাশ্চাত্যের হাতে অর্থাৎ দাজ্জালের হাতে। এই শক্তিতে বলিয়ান হয়ে দাজ্জাল সমস্ত পৃথিবীকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে পৃথিবীতে এমন কোনো স্থান নেই যেখানে সে তার ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না। এই অবস্থার কথাই আল্লাহর রসুল চৌদ্দশ’ বছর আগে ভবিষ্যদ্বাণী করে গেছেন। তিনি বলেছেন, দাজ্জালের শক্তি, প্রভাব ও প্রতিপত্তি পৃথিবীর সমস্ত মাটি ও পানি (ভূ-ভাগ ও সমুদ্র) আচ্ছন্ন করবে। সমস্ত পৃথিবীর পৃষ্ঠদেশ চামড়া দিয়ে জড়ানো একটি বস্তুর মত তার করায়ত্ত হবে। আজ এই ভবিষ্যদ্বাণীগুলি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে।

দাজ্জাল নিয়ন্ত্রিত মিডিয়া, গণমাধ্যমের অবিশ্রান্ত, নিরবচ্ছিন্ন অপপ্রচারের ফলে পৃথিবীর সমস্ত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলি, যার মধ্যে কোনো কোনো দেশের ৯৮% মুসলিম, তারা আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে দাজ্জালের সৃষ্ট জীবনব্যবস্থা গ্রহণ করেছে এবং ফলে তারা অন্যায়, অশান্তি, অবিচার, নানাবিধ সংঘর্ষে, রক্তপাতে নিরাপত্তাহীন জীবনযাপন করছে। এই অর্থবল, প্রচারমাধ্যম ও প্রচণ্ড সামরিক শক্তির বলে বলীয়ান দাজ্জালের বিরুদ্ধে অতি ক্ষুদ্র, নিঃস্ব আমাদের হেযবুত তওহীদের পক্ষে একটি শক্তিই আছে। যেটি হলেন- আল্লাহ, যিনি বলেছেন, “তারা তাদের মুখের কথায় আল্লাহর জ্যোতি নির্বাপিত করতে চায়, কিন্তু তিনি ইচ্ছা করেছেন তাঁর জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করার জন্য, যদিও অবিশ্বাসীগণ তা অপ্রীতিকর মনে করে (সুরা তওবা ৩২)…এবং এর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট (সুরা ফাতাহ ২৮)। হাসবুনাল্লাহ, আল্লাহই যথেষ্ট। [হেযবুত তওহীদের লক্ষ্য ও উদ্দেশ্য পুস্তিকা থেকে গৃহীত]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়