প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আজ শহীদ সাইফুল্লাহর ১৫তম শাহাদাত...

আজ শহীদ সাইফুল্লাহর ১৫তম শাহাদাত বার্ষিকী:সেদিন যা ঘটেছিল

৫ মে ২০১৮ ০৯:৩৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ধর্মব্যবসায়ীরা আমাদের সমাজকে অন্যায়-অবিচারমুক্ত করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে না পারলেও তারা মানুষের মাঝে সহজেই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে অত্যন্ত পটু। এ দক্ষতার প্রমাণ তারা হেযবুত তওহীদের বেলায় বিগত তেইশ বছরে বার বার প্রদান করেছে। ধর্মীয় উন্মাদনা এমন একটি চক্রান্ত যার দ্বারা শত শত মানুষকে হত্যা করে ফেলার পরও আক্রমণকারীরা আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে পারে। এই কৌশলটি তাই ধর্মব্যবসায়ীদের খুবই পছন্দের একটি কৌশল। আমাদের দেশে পীরপন্থী ও মাদ্রাসানির্ভর বহু আন্দোলন গড়ে উঠেছে যারা এই ধর্মোন্মাদনাকেই নিজেদের শক্তি-সামর্থ্যরে ভিত্তি বানিয়ে নিয়েছে। ধর্মানুভূতিই তাদের একমাত্র অনুভূতি আর ফতোয়াই তাদের একমাত্র অস্ত্র, ধর্মোন্মাদনা সৃষ্টি করে দাঙ্গা বাঁধানোই তাদের শক্তি প্রদর্শনের ক্ষেত্র।
একটা সময় ছিল যখন যেখানেই হেযবুত তওহীদের সদস্যগণ তথা মাননীয় এমামুয্যামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর অনুসারীরা আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর জন্য যেতেন, অধিকাংশ স্থানেই তারা ধর্মব্যবসায়ীদের বাধার সম্মুখীন হতেন, আক্রান্ত ও নির্যাতিত হতেন। এভাবেই বহু সদস্য-সদস্যা আহত হয়েছেন, বাড়ি ঘর থেকে উৎখাত হয়ে ছিন্নমূল হয়েছেন। অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতির কারণে মাননীয় এমামুয্যামান বলতেন, “তোমরা যখন মানুষকে তওহীদের দিকে আহ্বান করতে বাড়ি থেকে বের হবে, শাহাদাতের আকুল তৃষ্ণা নিয়েই বের হবে।” শহীদ সাইফুল্লাহর চিন্তা চেতনায় এর যথার্থ প্রতিফলন ঘটেছিল। এই চিন্তাটি তাঁর মধ্যে সক্রিয় ছিল বলে তিনি বিয়ে পর্যন্ত করেন নি। তার পরিবার ও বন্ধুমহল থেকে বিয়ের কথা উঠলেই তিনি বলতেন, “আমি বিয়ে করব জান্নাতে গিয়ে।” শহীদ হবার দিনও বালাগে বের হবার আগে তিনি সকলের কাছে নিজের শাহাদাতের জন্য দোয়া চেয়েছিলেন।
৫ মে, ২০০৩ প্রকৃত ইসলামের ইতিহাসে একটি মাইলফলক। প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে ধর্মব্যবসায়ী মোল্লাদের উস্কানিতে ধর্মান্ধ সন্ত্রাসী রক্তলোলুপ নরপশুদের সঙ্গে প্রাণপণ লড়াই করে আত্মাহুতি দেন একজন প্রকৃত উম্মতে মোহাম্মদী। এরপরে হয়তো আরো বহু মানুষ এই সত্য-মিথ্যার দ্বন্দ্বে সত্যের পক্ষে আত্মাহুতি দেবেন, কিন্তু প্রথম শহীদ হওয়ার সৌভাগ্য আর কেউ পাবে না।
তখন প্রতি শুক্রবারে সারা দেশের সকল শাখাগুলোতে হেযবুত তওহীদের সদস্যরা ‘প্রকৃত ইসলামের ডাক’ শিরোনামে একটি প্রচারপত্র নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে হাটে মাঠে ময়দানে বাড়ি বাড়ি ঘুরে বিতরণ করতেন। সেদিনও বরিশালের ১৫ জন হেযবুত তওহীদ কর্মী মাদারীপুরের কালকিনী থানার ভুরঘাটা বাসস্ট্যান্ডের নিকটবর্তী এলাকায় চার ভাগে বিভক্ত হয়ে প্রচারপত্র বিতরণ শুরু করেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন সাইফুল্লাহ। প্রচারকার্যের শেষ পর্যায়ে একজন স্থানীয় লোক হঠাৎ করে একজন হেযবুত তওহীদ সদস্যের শার্টের কলার ধরে চিৎকার করে বলতে থাকে, “তোরা বুশের লোক, তোরা খ্রিষ্টান” ইত্যাদি। সেই সঙ্গে অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে। দেখতে দেখতে আরও কিছু লোক তার সাথে এসে যুক্ত হয়। সদস্য কামাল শরীফ ও সাইফুল্লাহ তাদেরকে যথাসাধ্য বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা তো বোঝার উদ্দেশ্যে বাধা দেয় নি। তাদের পেছনে ইন্ধন দিয়ে যাচ্ছিল কিছু ধর্মীয় লেবাসধারী ব্যক্তি। তারা স্থানীয় সাধারণ লোকদেরকে উপস্থিত হেযবুত তওহীদ সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দ্বারা ক্ষেপিয়ে দেয়। এক পর্যায়ে দাঙ্গাবাজ প্রকৃতির জনগণ, সন্ত্রাসী ও ধর্মব্যবসায়ীরা সদস্যদেরকে আক্রমণ করে বসে। তারাও আত্মরক্ষার চেষ্টা করেন কিন্তু আক্রমণকারীরা সংখ্যায় ছিল প্রচুর। তথাপি তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে আক্রমণকারীরা পিছু হটে। আক্রমণকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তারা বেশ খানিকটা পথ হেঁটে নিজেদের থানা এলাকা গৌরনদীর সীমানায় চলে আসেন। এমামুয্যামানের নির্দেশ ছিল যে হেযবুত তওহীদের কেউ উদ্যোগী হয়ে মারামারি না করে এবং সেরকম পরিস্থিতি হলে এড়িয়ে আসার চেষ্টা করে। কিন্তু ইতোমধ্যে শত শত ধর্মোন্মাদ জনতা আবারো সংঘবদ্ধ হয়ে লাঠি, ট্যাটা, রড, দা, সড়কি ইত্যাদি দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করে। তখন আর এড়ানোর কোনো সুযোগ থাকে না। ১৫ জনের সঙ্গে শত শত মানুষের প্রচণ্ড মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়া আরম্ভ হয়, ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে আবারও আক্রমণকারীরা পিছু হটতে বাধ্য হয়। হেযবুত তওহীদ সদস্যরা আবারও ফেরার পথ ধরেন। কিন্তু হেঁটে আর কতদূর যাওয়া যায়? এরই মধ্যে পিছু হটে যাওয়া যাওয়া সন্ত্রাসী দাঙ্গাবাজেরা আরো শক্তি সংগ্রহ করে দ্বিগুণ শক্তিতে আক্রমণ চালায়। হেযবুত তওহীদের সদস্যরা এবার মরণপণ প্রতিরোধ করেন, ফলে সংঘর্ষ ভয়ঙ্কর রূপ ধারণ করে।
হেযবুত তওহীদের পক্ষে নেতৃত্বদানকারী সাইফুল্লাহকে একজন সন্ত্রাসী মাথায় প্রচণ্ড আঘাত করে। তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সদস্য শাহীন ও ইসমাঈল তাকে রক্তাক্ত ও জ্ঞানহীন অবস্থায় কাঁধে করে অনেকটা দূরে নিয়ে যান। এদিকে সংঘর্ষ চলতে থাকে। আক্রমণকারীরা আবারও খানিকটা পিছু হটে যায়। আহত, ক্লান্ত, রক্তাক্ত সদস্যরা অনেকটা পথ পার হয়ে আসেন। কিছুক্ষণ বাদে আবারও তারা পেছন থেকে এসে তাদের উপর আক্রমণ চালায়। এরই মধ্যে সাইফুল্লাহর জ্ঞান ফিরে আসে। তিনি চোখ মেলে দেখতে পেলেন তখনও লড়াই চলছে। সাথে সাথে শাহাদাতের ব্যাকুল পিপাসায় তিনি ছুটে যান সংঘর্ষের একেবারে কেন্দ্রস্থলে। আবারও তার মাথায় প্রচণ্ড আঘাত করা হয়, আবার তিনি মাটিতে পড়ে যান। তখন তার উপর বৃষ্টির মতো আঘাত নেমে আসতে থাকে। নিষ্ঠুর দাঙ্গাবাজদের উপর্যুপরি আঘাতে একে একে লুটিয়ে পড়েন কামাল শরীফ, ইসমাইলসহ অন্যরা। দুর্বৃত্তরা তাদের নিথর দেহের উপর অতৃপ্ত আক্রোশ মেটানোর জন্য লাঠি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। তারা পিটিয়ে সাইফুল্লাহর দাত ভেঙ্গে ফেলে এবং কামাল শরীফের পা ভেঙ্গে ফেলে। কামাল শরীফ ছিলেন সাইফুল্লাহর পাশেই। তিনি জ্ঞান হারানোর সময় শুনতে পান সাইফুল্লাহর মৃদুকণ্ঠে উচ্চারিত তওহীদের ঘোষণা – “লা ইলাহা ইল্লাল্লাহ – মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.)”।
শত-সহস্র আঘাতে তার দেহ এমনভাবে ক্ষতবিক্ষত ও বিকৃত হয়ে গিয়েছিল যে তাকে চেনার কোনো উপায় ছিল না। শাহাদাত বরণের ২৭ ঘণ্টা পরও তার দেহ শক্ত (Rigor mortis) হয় নি, মাথার ক্ষতস্থান থেকে তাজা রক্ত ঝরে পড়ছিল। দর্শকদের স্মরণ করিয়ে দিচ্ছিল মহান আল্লাহর বাণী – ‘আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত।’
একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের নিজস্ব মত প্রকাশ ও প্রচারের মৌলিক-সাংবিধানিক অধিকার রয়েছে, ঠিক সেভাবেই অন্যের অধিকার রয়েছে সেই মত শোনা বা না শোনার, গ্রহণ বা প্রত্যাখ্যানের। কিন্তু হেযবুত তওহীদকে সেই অধিকার দেওয়া হয় নি, কারণ হেযবুত তওহীদ ধর্মব্যবসায়ীদের কায়েম করে রাখা বিকৃত ইসলামের বিরুদ্ধে প্রকৃত ইসলাম নিয়ে দাঁড়িয়েছে, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মের নামে অপরাজনীতি ও হুজুগ সৃষ্টির বিরুদ্ধে দাঁড়িয়েছে। শহীদ সাইফুল্লাহর কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিয়েছিলল ধর্মব্যসায়ীয়ের অনুসারীরা। তাদেরই সহযোগিতায় এগিয়ে এসেছিল প্রশাসনও। নির্মম পরিহাস হচ্ছে, এই মর্মান্তিক ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে নয় উল্টো আক্রান্তদের বিরুদ্ধেই মামলা করা হয়েছিল। ফলে যারা নির্মমভাবে পিটিয়ে সাইফুল্লাহকে শহীদ করেছিল আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজও তারা নিরাপদে জীবনযাপন করছে, আর চৌদ্দটি বছর মিথ্যা মামলার ঘানি টেনে গেছেন নির্দোষ নিরপরাধ হেযবুত তওহীদের সদস্যরা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়