প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   এই দিন দিন নয়, আরও...

এই দিন দিন নয়, আরও দিন আছে. . .

৬ মে ২০১৮ ০৯:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

মো. আসাদ আলী
প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় আর পত্রিকায় শিরোনাম হয় ‘পাস করতে না পারায় তিন/চার/পাঁচ কিশোরীর আত্মহত্যা’। আমি ‘কিশোর’ না লিখে সচেতনভাবেই ‘কিশোরী’ শব্দটা লিখলাম কারণ এই প্রবণতা কিশোরীদের মধ্যেই বেশি দেখা যায়। প্রতিবেশী ও বন্ধু-বান্ধবের ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করে আদু ভাইয়ের মত দুই/চার বছর একই ক্লাসে পড়ে থাকতে পারার অসম্ভব ক্ষমতা নিয়ে পুরুষরা জন্মগ্রহণ করে। নারীর ক্ষেত্রে তা হয় না। তাদের কুসুমকোমল হৃদয় শক্ত আঘাত নিতে পারে না, সহজেই কাহিল হয়ে পড়ে। তখন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মত নিজের জীবন ধ্বংস করে হলেও অন্যদের অপরাধের প্রতিশোধ নেয় তার অভিমানী মন।
অবশ্য এটাও ঠিক যে, কাঙ্ক্ষিত রেজাল্ট না হলে কিশোরদের যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয়, কিশোরীদের হতে হয় তার কয়েক গুণ বেশি। এমনিতেই ছেলেরা সাত খুন মাফ পেয়ে যায়। মেয়েদের বেলায় পদে পদে কাঁটা। খারাপ রেজাল্ট করা ছেলেকে প্রথমে থাপ্পড় দিয়ে বাড়ি ছাড়া করলেও একটুপরেই খুঁজে আনা হয়। কোথাও চিরদিনের জন্য নির্বাসনে পাঠানো হয় না। কিন্তু হতভাগা মেয়েদের বেলায় যেন ভেঙে যায় সমস্ত ধৈর্যের বাধ। একটা ছেলে খুঁজে তল্পিতল্পা গুটিয়ে চিরদিনের জন্য পাঠিয়ে দেওয়া হয় শ্বশুরবাড়ি। অনেকে বলবেন, শ্বশুরবাড়ি যাওয়া কি খারাপ কিছু? না, অবশ্যই খারাপ কিছু নয়, তবে ফেল করার শাস্তিস্বরূপ বিয়ে দিয়ে শশুরবাড়িতে নির্বাসন দেওয়াটা অগ্রহণযোগ্য। এমনিতেই এই বয়সী মেয়েদের চাল-চলন, কথাবার্তা, আচার-আচরণ, ঘোরাফেরা, খাওয়া-দাওয়া ইত্যাদি সমস্ত বিষয়ে আমাদের সমাজে একটা ট্যাবু কাজ করে। এরা হাসলেও সমস্যা, কাঁদলেও সমস্যা। জোরে কথা বললেও সমস্যা, আস্তে কথা বললেও সমস্যা। এই অবস্থায় যখন তাদের কেউ পরীক্ষায় ফেল করে তখন এক শ্রেণির পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মুখে পরনিন্দার তুবড়ি ছুটতে থাকে। সামান্য একটি পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে একটি মেয়েকে যেভাবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তাতে মনে হতেই পারে, পরীক্ষার ব্যর্থতার সাথেই তার জীবনের সমস্ত স্বপ্ন, আশা, আকাক্সক্ষা ও মমতার জায়গাগুলো আজ নিঃশেষ হয়ে গেছে, হতাশা আর গ্লানিই তার জীবনের একমাত্র সম্বল!
সেই আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে যারা বিপত্তি বাঁধিয়ে বসে তাদের জন্য কিছু কথা। তোমাদের কাছে যদি মনে হয় স্রষ্টা মানুষ নামক আশরাফুল মাখলুকাতকে নিছক ‘এসএসসি পরীক্ষায় পাস করার জন্য’ দুনিয়াতে পাঠিয়েছেন, এর চাইতে মহৎ কোনো লক্ষ্য বা এর চাইতে বড় কোনো অর্জন মানুষের হতে পারে না, তাহলে একজন অকৃতকার্য শিক্ষার্থী হিসেবে নিজেকে শেষ করে দিতে পারো- আমার কোনো আপত্তি নেই। কারণ যে কাজের জন্য কোনোকিছু তৈরি করা হয় সেটাই মুখ্য বিষয়। ওই বস্তুকে দিয়ে ওই কাজ না হলে তা অর্থহীন হয়ে যায়। ব্লু হোয়েল গেমের উদ্ভাবক নাকি বলেছিল- ‘যারা এই গেম খেলে আত্মহত্যা করেছে তারা সমাজের জঞ্জাল। এদের আগেভাগে মরে যাওয়াই ভালো।’ কথাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। তোমাদের কাছে জীবনকে এতই ঠুনকো বিষয় মনে হলে জঞ্জালের মতই সাফ হয়ে যাও, জগৎ পরিশুদ্ধ হোক।
আর যদি মনে কর যে- না আমি সমাজের জঞ্জাল নই। আমি মানুষ। সৃষ্টির সেরা আমি। আমার জীবনের মহৎ উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। বৃক্ষের সফলতা যেমন ফলদানে, সূর্যের সফলতা আলো প্রদানে, তেমনি মানুষের সফলতা মানবতার কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করতে পারায়। এইসব স্কুল-কলেজ ইত্যাদি আমার জীবনের আনুষঙ্গিকতা মাত্র, জীবনের সারবস্তু মোটেও নয়। আমাদের দেশকে যারা যুদ্ধ করে স্বাধীন করেছিলেন তাদের সবাই মেধাবী এ প্লাসপ্রাপ্ত ছাত্র ছিলেন না, তবু তারা আমাদের জাতীয় বীর। আমাদের আখেরী নবী মোহাম্মদ (সা.) লেখাপড়াই জানতেন না, তবু তিনি সমস্ত বিশ্বজাহানের নয়নের মনি, কোটি মানুষের আলোকবর্তিকা। মানুষ শিক্ষিত হয় তাঁর জীবনী পড়ে। যদি এই বোধ তোমাদের থাকে তাহলে বলব- খবরদার! কারো কথায় কান দিবে না। কেবল শপথ নাও- এই দিন দিন নয় আরও দিন আছে/ এই দিনেরে নিয়ে যাব সেই দিনেরও কাছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর