প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   তিনটি পরিভাষা: আকীদা-ঈমান-আমল

তিনটি পরিভাষা: আকীদা-ঈমান-আমল

৭ জুন ২০১৮ ০৮:৫৩ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী
ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ পরিভাষা হচ্ছে- আকীদা, ঈমান ও আমল। বলা যায় এই তিনটি বিষয় নিয়েই সামগ্রিক ইসলাম। ইসলামে যা কিছু রয়েছে, তার সমস্তই হয় আকীদা, বা ঈমান, বা আমলের অন্তর্ভুক্ত। এগুলো এতই গুরুত্বপূর্ণ যে, ইসলাম সম্পর্কে, আল্লাহর রসুল সম্পর্কে, পবিত্র কোর’আন সম্পর্কে কেউ বিস্তারিত জানতে চাইলে এই তিনটি পরিভাষা ও তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটি আগে জেনে নেওয়া প্রয়োজন। তা না জানলে যতই কোর’আন হাদিস তাফসির ফিকাহর কিতাব চষে বেড়ানো হোক, এই দ্বীনকে বোঝা সম্ভব নয়। পক্ষান্তরে আকীদা, ঈমান ও আমল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে লেখাপড়া না জানা নিরক্ষর ব্যক্তিও ইসলামকে সঠিকভাবে উপলব্ধি করতে সক্ষম হবেন যেমনটা আল্লাহর রসুলের সাহাবীরা হয়েছিলেন। এই প্রবন্ধে আমরা পরিভাষা তিনটির সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব।
আকীদা:
আকীদা বলতে বোঝায় সামগ্রিক বা সম্যক ধারণা (Comprehensive concept, Overall idea) রল হাতি দেখতে কীরকম! তারা কেউ হাতির পা ধরে ভাবল হাতি খাম্বার মতো। কেউ হাতির কান ধরে ভাবল হাতি কুলার মতো। কেউ হাতির লেজ ধরে ভাবল হাতি রশির মতো। তারা যদিও হাত দিয়ে স্পর্ষ করেই মন্তব্য করল, কিন্তু তাদের ধারণা হলো ভুল, কারণ একনজরে পুরো হাতিটি তারা দেখতে পায়নি। কারণ তাদের দৃষ্টিশক্তি নেই। আকীদা হচ্ছে ওই দৃষ্টিশক্তির মতো, যা দিয়ে কোনো বস্তু বা বিষয়কে সামগ্রিকভাবে এক নজরে দেখতে ও বুঝতে পারা যায়।
ঈমান:
‘ঈমান’ হচ্ছে বিশ্বাস। আল্লাহ, রসুল, মালায়েক, তাকদির, হাশর, জান্নাত, জাহান্নাম, কেতাবসমূহ ও নবী-রসুলগণের প্রতি বিশ্বাস। যেমন আমরা সবাই বিশ্বাস করি- ‘পবিত্র কোর’আন হচ্ছে আল্লাহর প্রেরিত গ্রন্থ, কোনো মানুষের রচিত গ্রন্থ নয়।’ আরও বিশ্বাস করি আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রসুল প্রেরণ করেছেন, তাদের মধ্যে সর্বশেষ যিনি পৃথিবীতে এসেছেন তিনি আমাদের বিশ্বনবী মোহাম্মদ (সা.)। আমরা মৃত্যুর পরে আখেরাতে বিশ্বাস করি এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই- এই কলেমায় বিশ্বাস করি। এই বিশ্বাসগুলো পোষণ করাই ‘ঈমান’।
আমল:
ঈমানভিত্তিক যে কাজগুলো করা হয় সেটাই আমল। যেমন, আমরা পবিত্র কোর’আনে ঈমান বা বিশ্বাস রাখি। এই বিশ্বাসভিত্তিক যে কাজগুলো আমরা করি অর্থাৎ পবিত্র কোর’আনে যেসব কাজের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোই আমল। যেমন সালাহ, যাকাত, হজ্ব, জেহাদ, কিতাল, দান, সদকা ইত্যাদি। আবার যেহেতু আমরা বিশ্বাস করি মোহাম্মদ (সা.) হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল, কাজেই তিনি যে কাজের নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো করার চেষ্টা করি। ওগুলোও আমল।
আকীদা, ঈমান ও আমলের মধ্যকার সম্পর্ক বোঝাতে গিয়ে প্রায় সকল মাজহাবের আলেমরাই এক বাক্যে স্বীকার করেছেন যে, ‘আকীদা ছাড়া ঈমান অর্থহীন হয়ে যায়।’ আর ঈমান অর্থহীন হয়ে গেলে আমলের কোনো মূল্য থাকে না তা তো সাধারণ জ্ঞানেই বোঝা যায়। একটি উদাহরণ দিলে পাঠকদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি পবিত্র কোর’আন হচ্ছে আল্লাহর প্রেরিত গ্রন্থ, কোনো মানুষের রচিত গ্রন্থ নয়- এই বিশ্বাস পোষণ করা ‘ঈমান’। কিন্তু পাঠকরা একবার ভাবুন তো, আল্লাহ এই কিতাব কেন পাঠালেন, এর উদ্দেশ্য কী, লক্ষ্য কী তা যদি আমরা না জানি তাহলে ওই বিশ্বাসটুকুর কোনো অর্থ থাকে কি? আল্লাহ কোর’আন নাজেল করেছেন যেন মানুষ সত্য-মিথ্যা বাছাই করে আল্লাহর হুকুম মোতাবেক জীবনযাপন করতে পারে। আপনি যখন কোর’আনের এই আকীদা জানবেন তখন আপনি কী করবেন? আপনি চেষ্টা করবেন এমন সমাজব্যবস্থা নির্মাণ করতে যেই সমাজ আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক পরিচালিত হবে। তখন আপনার আমলগুলো হবে দ্বীন প্রতিষ্ঠার অভিমুখী। আপনি কোর’আন পড়বেন কিন্তু উদ্দেশ্যহীনভাবে নয়, জীবনের কোন অঙ্গনের জন্য আল্লাহ কী হুকুম দিয়েছেন তা জানার জন্য। এতে আপনার আমল হবে সার্থক আমল। পক্ষান্তরে যিনি কোর’আনের আকীদা জানেন না তার কাছে আল্লাহর হুকুম দিয়ে জীবন পরিচালনা তেমন গুরুত্বপূর্ণ মনে হবে না, তিনি সমাজ, রাষ্ট্র, বিশ্ব থেকে মুখ ফিরিয়ে রাখবেন, ওগুলো আল্লাহর হুকুমে চলছে নাকি মানুষের হুকুমে চলছে তা নিয়ে মাথা ঘামাবেন না, তিনি কেবল কোর’আন তেলাওয়াত করে প্রতি হরফে কত নেকি হচ্ছে সেই হিসাবে মশগুল থাকবেন। তার ঈমান থাকলেও এই দ্বীনের কোনো উপকার তার দ্বারা হবে না। অর্থাৎ আকীদা সঠিক না ভুল তার সাপেক্ষে নির্ধারিত হচ্ছে বিশ্বাস যথার্থ হবে নাকি অর্থহীন হবে, আমল সঠিক হবে নাকি ভুল হবে! এজন্যই আমলের আগে প্রয়োজন ঈমান, আর ঈমানের আগে আকীদা।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর