প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   পেশীশক্তির রাজনীতি!

পেশীশক্তির রাজনীতি!

৩ অক্টোবর ২০১৮ ০৯:০১ এএম
বজ্রশক্তি ডেস্ক

মোহাম্মদ আসাদ আলী

প্রচলিত রাজনৈতিক সিস্টেমের অন্যতম সমস্যা হচ্ছে, এখানে সততা ও যোগ্যতার চাইতে পেশীশক্তির প্রয়োজন পড়ে বেশি। একটি দল ক্ষমতায় আসলো। সরকার গঠন করলো। এই ক্ষমতায় আসার জন্য তাদের যতখানি ভোটের প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন পড়ে পেশীশক্তির। কারণ দলীয় ক্যাডারবাহিনী না থাকলে, নিজেরা ভোটকেন্দ্রের দখল নিতে না পারলে হাজারো জনসমর্থন দিয়েও লাভ হয় না। এগুলো বাস্তবতা।
আবার ক্ষমতায় যাওয়ার পরে টিকে থাকার জন্যও পেশীশক্তির প্রয়োজন পড়ে। বিরোধী পক্ষগুলো বিভিন্ন ইস্যু সৃষ্টি করে দিয়ে কথায় কথায় আন্দোলনের ডাক দেয়, সরকারকে গদিচ্যুত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে। তাদেরকে শক্ত হাতে দমন করতে হয়। সরকারী দলকে রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হয়। প্রয়োজনে বিরোধী পক্ষগুলোর উপর হামলে পড়তে হয়। লাঠিসোঠায় কাজ না হলে গোলা-বারুদ, দা-কিরিচ, হাতুড়ি মেরে হলেও তাদেরকে পরাজিত করতে হয়। এটাই হয়ে দাঁড়ায় রাজনীতির অলিখিত নিয়ম।
প্রশ্ন হচ্ছে, এই বাস্তবতায় একটি রাজনৈতিক দলের কাছে কার মূল্য বেশি হবে? একজন সৎ ও ন্যায়নিষ্ঠ কর্মীর? নাকি একজন গু-া-মাস্তান, একজন সন্ত্রাসী, একজন খুনি, একজন অবৈধ অস্ত্রধারীর? সাধারণ জ্ঞানেই বোঝা যাচ্ছে এই রাজনীতির খেলায় জিততে হলে সততার চাইতে বড় যোগ্যতা হয়ে দাঁড়ায় মাস্তানি করতে পারা, বিরোধী পক্ষগুলোর অন্তরে ত্রাস সৃষ্টি করতে পারা, কুপিয়ে মানুষ মারতে পারা ইত্যাদি। এদিকে আন্দোলনে সফল করতে বিরোধী পক্ষগুলোকেও শক্তির পূজা করতে হয়। প্রয়োজনে সন্ত্রাসী ভাড়া করতে হয়।
কাজেই দেখা যাচ্ছে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাটাই এমন যে, এখানে সরকার বলুন আর বিরোধী দল বলুন উভয়কেই তাদের লক্ষ্য অর্জনের জন্য আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে দলীয় ক্যাডারবাহিনী পুষতে হয়। এদের কাউকে যদি পুলিশে ধরেও ফেলে রাজনৈতিক নেতাদেরকে হস্তক্ষেপ করে ছাড়িয়ে আনতে হয়। পেপারে সশস্ত্র হামলার ছবি ছাপা হবার পর তাকে শাস্তি দেওয়ার বদলে পুরস্কৃত করতে হয়। কারণ তাদেরকে তো রাখাই হয়েছে ওই ধরনের কর্মকা-ের জন্য। যারা তাদেরকে পোষেন তারা ভালোমতই জানেন- এদেরকে প্রশ্রয় দেওয়া উচিত না, এরা সমাজের ক্ষতি, দেশের ক্ষতি। এরা নিরীহ জনগণকে জিম্মি করে চাঁদাবাদী করে, টেন্ডারবাজী করে, রাস্তাঘাটে মাস্তানি করে বেড়ায়, ছিনতাই করে, কেউ প্রতিবাদ করলে মেরে হাড়গোড় ভেঙে দেয়, ইভ টিজিং করে, ধর্ষণ করে, অন্যের জায়গা দখল করে ইত্যাদি সমস্ত রকম জঘন্য অপকর্ম করে। এতে সরকারেরই ভাবমূর্তি ক্ষুন্ন হয়। কিন্তু জানলেও এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। ভাবমূর্তির চেয়েও পেশীশক্তি বেশি প্রয়োজন।
এই যে ক্ষমতা বাঁচাতে ভাবমূর্তিকে জলাঞ্জলি দেওয়া, এতে সাধারণ জনগণ ক্রমেই ক্ষুব্ধ হয়ে ওঠে সরকারের বিরুদ্ধে। অনেক সময় সেই ক্ষোভের সুযোগ নিয়ে নতুন নতুন ইস্যু সৃষ্টি করে দিয়ে আখের গোছায় বিরোধী পক্ষগুলো। দেখা যায় সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনের ডাক দেয়, সেই আন্দোলন মোকাবেলা করতে গিয়ে সরকারকে আরও বেশি পেশীশক্তি নির্ভর হয়ে উঠতে হয়, আরও বেশি করে গু-া মাস্তানদের, সন্ত্রাসীদের, চাঁদাবাজদের সুযোগ সুবিধা দিয়ে খুশি রাখতে হয়। তাদের অন্যায়কে অন্যায় মনে করলে সরকারের চলে না। তাদের সন্ত্রাসীপনাকে কঠোর হস্তে দমন করলে সরকার হয়ে পড়ে অচল। তাদের হাত থেকে অবৈধ অস্ত্রপাতি কেড়ে নিলে সরকার হয়ে পড়ে দুর্বল। পরিণামে কোনো সরকারই, কোনো রাজনৈতিক দলই প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় পেশীশক্তির বদলে আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে পারে না। সবাইকেই অন্যায়ের প্রতি স্যারেন্ডার করতে হয় ক্ষমতা বাঁচানোর জন্য অথবা ক্ষমতায় যাবার জন্য।
আমরা যারা ভেবে থাকি সরকার পরিবর্তন করেই এই সমস্যার সমাধান করে ফেলব তাদের ধারণা সংশোধনের সময় এসেছে। আমাদেরকে বুঝতে হবে, এই সমস্যা না তো কোনো সরকারের আর না তো কোনো রাজনৈতিক দলের, এই সমস্যার গোড়া নিহিত আছে প্রচলিত রাজনৈতিক সিস্টেমের ভেতর। সিস্টেমের মধ্যে গেঁথে থাকা এই সন্ত্রাসীপনার বীজ ছুঁড়ে ফেলতে পারলেই কেবল রাজনীতির এই কলুষিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটা সম্ভব। আমাদের উচিত সেদিকটিতেই মনোযোগ দেওয়া।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়