প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মহীয়সী নারী বিবি আসিয়া

মহীয়সী নারী বিবি আসিয়া

২১ অক্টোবর ২০১৮ ০৯:০৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

আদিবা ইসলাম
মহান আল্লাহ যুগে যুগে এমন মহামানব সৃষ্টি করেছেন যারা সত্যের জন্য সীমাহীন কোরবানি ও সবরের দৃষ্টান্ত রেখে গেছেন। এদেরই অন্যতম হচ্ছেন বিবি আসিয়া। তাঁর জন্ম হয়েছিল মিসরের অধিবাসী মুজাহিমের ঘরে ঈসা (আ.) এর জন্মের ১৩৬৩ বছর পূর্বে। তিনি আব্বাস শহরে বনী ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন বনী ইসরাইল বংশের একজন সম্ভ্রান্ত, ধনী, বিদ্বান ও সর্বোপরি একজন অতিশয় ধর্মপরায়ণ মানুষ। তিনি ছিলেন ইয়াকুব (আ.) এর পুত্র লেবিয়ার বংশধর।
মিশরের বাদশাহদের উপাধি ছিল ফেরাউন। মুজাহিম তার প্রিয় কন্যা আসিয়াকে ফেরাউন দ্বিতীয় রামেসিসের সঙ্গে বিয়ে দেন। ফেরাউন ছিল অত্যন্ত প্রতাপশালী। সে নিজেকে প্রভু বলে দাবি করত এবং আল্লাহর হুকুমকে অস্বীকার করে নিজের হুকুম-আহকাম ও আইন-কানুন দিয়ে শাসন পরিচালনা করত। বনী ইসরাইলের সাধারণ প্রজাদের উপর নির্মম অত্যাচার চালাত। সে ছিল কঠোর ও পাষাণ হৃদয়ের এবং প্রচ- অহংকারী।
একদিন রাজ-জ্যোতিষী ফেরাউনের কাছে এসে বললেন, অচিরেই বনী ইসরাইলীদের মধ্যে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের সা¤্রাজ্যের ধ্বংস নিশ্চিত। গণকের এই গণনা শুনে বনী ইসরাইলীদের উপর তার অত্যচার বহুগুণে বেড়ে গেল। সা¤্রাজ্য রক্ষার জন্য সে বনী ইসরাইলের নবজাতক শিশুদের ধরে এনে নৃশংসভাবে হত্যা করা শুরু করল। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম।
ফেরাউনের রাজপ্রাসাদের অদূরেই ছোট একটি ঝুপড়িতে ইউহানিব নামে একজন মহিলা বসবাস করতেন। এই দুর্যোগপূর্ণ সময়ে তার কোল আলো করে আসে এক পুত্র সন্তান। এই পুত্র সন্তানই ছিলেন বনী ইসরাইলের ত্রাণকর্তা, তাদের জন্য পাঠানো আল্লাহর রহমত, আল্লাহর নবী মুসা (আ.)। ফেরাউনের বর্বরতার কথা সবাই জানত তাই ইউহানিব তার সন্তানকে নিয়ে ভীত ও আতংকিত হয়ে পড়েন। ফেরাউনের হাত থেকে রক্ষার জন্য এক মাস পর্যন্ত মুসাকে (আ.) তিনি নিজের কাছেই লুকিয়ে রাখলেন। কিন্তু এভাবে আর কতদিন রাখা যায়। তখন মহান আল্লাহ তাকে নির্দেশ দিলেন। একটি কাঠের সিন্দুক তৈরি করতে বললেন এবং সেই সিন্দুকে মুসাকে (আ.) রেখে নীলনদে ভাসিয়ে দিতে বললেন। এই আদেশ পেয়ে মুসার (আ.) মায়ের মন শান্ত হলো। তিনি সুন্দর একটি সিন্দুক তৈরি করলেন এবং মুসাকে (আ.) তার মধ্যে রেখে নীলনদে ভাসিয়ে দিলেন এবং তার মেয়েকে আদেশ দিলেন সিন্দুকের উপর নজর রাখার জন্য।
সন্তানকে আল্লাহর হাতে তুলে দিয়ে মুসার (আ.) মা ঘরে ফিরলেন। আল্লাহর পরিকল্পনা অনুসারে সিন্দুকটি ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটের সিঁড়িতে গিয়ে ভিড়ল। সেই সময় ফেরাউনের স্ত্রী পূণ্যবতী বিবি আসিয়া তাঁর কন্যা ও সেবিকাদের নিয়ে নদীর পাড়ে ঘাটেই বসে ছিলেন। তিনি সিন্দুকটি দেখে তুলে আনার আদেশ দিলেন। এরপর সেই শিশুটিকে তিনি ফেরাউনের কাছে নিয়ে গেলেন। প্রথম দর্শনেই শিশুটির প্রতি ফেরাউনের মনে ভালোবাসা জন্ম নিল। কিন্তু তার আশেপাশের সভাসদগণ তাকে শিশুটিকে মেরে ফেলার পরামর্শ দিলেন। কয়েকজন সন্দেহ পোষণ করলেন এই শিশু হয়তো কোন ইসরাইলী শিশু এবং কয়েকজন তো তাঁকে গণকের বলা সেই শিশু বলেই মতামত দিল। কিন্তু তাদের এই আলোচনার সময় বিবি আসিয়া এগিয়ে আসলেন। তিনি যে কথাটি ফেরাউনকে বলেছিলেন তা কোর’আনে রয়েছে- “এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি। প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না (সুরা কাসাস ০৯)।” বিবি আসিয়ার এ বক্তব্য শুনে ফেরাউন শিশু মুসাকে (আ.) হত্যা করলেন না এবং শিশু মুসা (আ.) ফেরাউনের প্রাসাদেই তার পুত্রের ন্যায় লালিত-পালিত হতে থাকল। এ সময়ে মুসা (আ.) বিবি আসিয়া এর ¯েœহ ও ভালোবাসায় বেড়ে উঠতে লাগলেন।
ইতোমধ্যে কৈশোর পেড়িয়ে যৌবনে পা রাখলেন মুসা (আ.)। বিবি আসিয়া মুসাকে (আ.) কখনোই চোখের আড়াল করতেন না এবং সবসময় তাঁকে আগলে রাখতেন। আল্লাহকে পরিত্যাগ করে যারা ফেরাউনকে নিজেদের প্রভু বলে মেনে নিয়েছিল এবং ফেরাউনের সামনে সিজদায় লুটিয়ে পড়ত বিবি আসিয়া তাদের ভীষণভাবে অপছন্দ করতেন। ভীতি ও ভক্তিসহকারে তারা ফেরাউনের মন জয় করার জন্য তাকে অসংখ্য উপাধিতে ভূষিত করত। ফেরাউন তার প্রতিপত্তি ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে যখন নিজেকে প্রভু বলে দাবি করত, সবার সামনে ঘোষণা করত তখন বিবি আসিয়া আল্লাহর কাছে পানাহ চাইতেন এবং ফেরাউনের এই মিথ্যে অহমিকা দেখে তার ধ্বংসের কথা চিন্তা করে ব্যথিত হতেন এবং তার এই আচরণকে মনে প্রাণে ঘৃণা করতেন।
প্রাপ্তবয়স্ক অবস্থায় মুসা (আ.) নবুয়্যত প্রাপ্ত হলেন এবং আল্লাহ তাঁকে নির্দেশ দিলেন বনী ইসরাইলদের তওহীদের দাওয়াত দিতে এবং ফেরাউনকেও সঠিক পথ চিনিয়ে দিতে। এ সময়ে মুসার (আ.) সঙ্গী ছিলেন তাঁর সহোদর ভাই হারুন (আ.)। আল্লাহর রসুল মুসা কালিমুল্লাহ (আ.) যখন ফেরাউনের দরবারে প্রস্তাব রাখলেন এবং তাকে এক আল্লাহর দিকে ডাক দিলেন তখন মুসা (আ.) ও ফেরাউনের মধ্যে বাকবিত-া শুরু হলো। বিবি আসিয়া দরবারের আলোচনা ভিতর থেকে শুনছিলেন এবং তিনি মুসার (আ.) কথা শুনে তখনই ভিতরে বসে তাঁর উপর পূর্ণ ঈমান আনলেন। বিবি আসিয়া ছিলেন নারীদের মধ্যে প্রথম যিনি মুসা (আ.) এর উপর ঈমান এনেছিলেন। মুসার (আ.) ওপর ফেরাউন এক পর্যায়ে রেগে গেলেন। তখন মুসা (আ.) ফেরাউনের উদ্দেশ্যে বললেন, “যদি আমার দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করতে পারি তবে কী আপনি আমার কথা মেনে নিবেন?” এ কথা বলেই মুসা (আ.) তাঁর হাতের লাঠিটি দরবারের মেঝেতে ছুঁড়ে মারলেন এবং সেখান থেকে এক বৃহদাকার অজগর সাপের উৎপত্তি ঘটল এবং ফেরাউন ও সভাসদদের দিকে তাকিয়ে ফোঁস ফোঁস করতে শুরু করল। ফেরাউন ও তার সভাসদরা ভীত হয়ে পড়লেন। এছাড়াও আল্লাহর রসুল মুসা (আ.) ডানহাত বাম বগলের নিচে থেকে বের করে মেলে ধরলেন এবং তাঁর হাত থেকে অপরূপ শুভ্র জ্যোতি বিচ্ছুরণ হওয়া শুরু করল যা গোটা দরবারে ছড়িয়ে পড়ল। এই সকল মো’জেজা দেখে বিবি আসিয়ার মুসার (আ.) প্রতি ঈমান আরো দৃঢ় হলো এবং তিনি তার এই ঈমান আনার কথা তার পরিচারিকার নিকট তুলে ধরলেন।
অতঃপর মুসাকে (আ.) জব্দ করার জন্য ফেরাউন মিশরের বিখ্যাত জাদুকরদের একত্রিত করলেন এবং তারা যখন তাদের জাদুকরী বিদ্যা প্রদর্শন করছিল তা দেখে বিবি আসিয়া ভীত হলেন এবং দুশ্চিন্তার কালো রেখা তাঁর চেহারায় ফুটে উঠল। কিন্তু আল্লাহর নির্দেশে মুসা (আ.) তাঁর হাতের লাঠি পুনরায় হাত থেকে ছুঁড়ে মারলেন এবং লাঠিটি পুনরায় প্রকা- এক সাপে পরিণত হলো এবং জাদুকরদের সাপগুলোকে গিলতে শুরু করল। এ দৃশ্য ফেরাউনকে যেমন ভয়ে ভীত করেছিল তেমনি বিবি আসিয়াকে করেছিল আনন্দিত। মনের অজান্তেই তাঁর মুখ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাসূচক কথা বের হয়ে আসলো। জাদুকরেরা মুসা (আ.) এর মো’জেজা দেখে তাঁর উপর ঈমান আনলো যা ফেরাউনের রাগকে আরো বহুগুণে বাড়িয়ে দিল এবং সে সমস্ত জাদুকরদেরকে নির্মমভাবে হত্যা করল।
ফেরাউন এরপর মুসা (আ.) সম্পর্কে সীমাহীন উদ্বেগ নিয়ে বিবি আসিয়ার কাছে গেলেন। মুসার (আ.) বিরুদ্ধে তিনি বিদ্রোহের অভিযোগ আনলেন এবং বিবি আসিয়ার সাথে এ বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু বিবি আসিয়া তার দিকে ভাবলেশহীনভাবে তাকিয়ে রইলেন এবং এতে ফেরাউন রাগান্বিত হয়ে উঠলে তিনি জিজ্ঞেস করলেন, “আপনি কেন মুসাকে (আ.) অপছন্দ করেন?” ফেরাউন জবাব দিল, “সে আমার প্রভুত্ব অস্বীকার করে অন্য কাউকে প্রভু হিসেবে মেনে নিয়েছে।” তখন বিবি আসিয়া বলে উঠলেন, “সে যা বলছে তা সত্য। তাঁর কথা মেনে নেও এবং আল্লাহকে একমাত্র প্রভু হিসেবে গ্রহণ কর। তাঁকে নিয়ে দুশ্চিন্তা কোরো না এবং বাড়াবাড়ি কোরো না।”
বিবি আসিয়ার এই পরিবর্তন দেখে ফেরাউন হতভম্ব হয়ে পড়ল এবং নিজের ঘরেও যে মুসার (আ.) ধর্ম ঢুকে পড়েছে তা বুঝতে পারল। সে রাগে বিস্ফোরিত হতে থাকল এবং প্রহরীদের ডেকে বিবি আসিয়াকে বন্দী করার নির্দেশ দিল। শুধু বন্দী করেই সে ক্ষান্ত হয় নি সে তাঁর উপর নির্যাতন শুরু করল। তাঁকে ও তাঁর সন্তানদের দুর্গন্ধময় একটি কারাগারে রাখা হলো। তাদের কারাগারে মৃত লাশ এনে রাখা হতো তাদের কষ্ট দেয়ার জন্য। তাদের খাওয়া ও পানি বন্ধ করে দেয়া হয়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় বিবি আসিয়া ও তাঁর সন্তানরা কষ্ট করছিল। তার সন্তানদের পানির অভাবে মৃতপ্রায় অবস্থা। দুই বছরের শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন কিন্তু না খেয়ে থাকার দরুন সেটাও শেষ হয়ে গিয়েছিল। তবুও তিনি এই সংকটেও আল্লাহর প্রতি বিশ্বাস হারান নি। তিনি সবরের সাথে নিজের ঈমানের উপর অটল ছিলেন। ফেরাউনের নির্দেশে তার প্রহরী ও সাঙ্গরা এসে বিবি আসিয়াকে নানাভাবে প্ররোচিত করার চেষ্টা করতে লাগল। কিন্তু বিবি আসিয়া তাঁর বিশ্বাসে অটল ছিলেন। তিনি দৃঢ়ভাবে তওহীদের উপর অটল ছিলেন।
বিবি আসিয়ার দৃঢ়তা দেখে শেষমেষ ফেরাউন নির্দেশ দিলেন তাঁকে অগ্নিকু-ে ফেলার জন্য। তখন বিবি আসিয়া বলে উঠলেন, “মৃত্যু ভয়ে আমি ভীত নই। একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে আমি ভয় করি না।” বিবি আসিয়ার মুখে এই কথা শুনে ফেরাউন আরো বেশি হিং¯্র হয়ে উঠল এবং নির্দেশ দিল তাঁর সন্তানদের তাঁর সামনে হত্যা করতে। এই ভয়াবহ দৃশ্য দেখার জন্য বহু লোক জমায়েত হলো। অনেকেই বিবি আসিয়াকে অনুরোধ করল ফেরাউনকে প্রভু বলে মেনে নিতে তাহলে তাঁর সন্তানরা প্রাণভিক্ষা পাবে কিন্তু পুণ্যাত্মা বিবি আসিয়া কিছুতেই তাদের কথায় রাজি হলেন না। ফেরাউন এ দৃশ্য দেখে প্রহরীদের নির্দেশ দিল এবং প্রহরীরা তাঁর বড় ছেলেকে এনে গরম তেলের মধ্যে ছেড়ে দিল! এই বিভৎস দৃশ্য দেখে উপস্থিত সবাই আঁতকে উঠলেও তাঁর মধ্যে বিন্দুমাত্র ভাবলেশ দেখা গেল না। তিনি পূর্বের ন্যায় সাবের ছিলেন। পাষ- ফেরাউন আবার তাঁকে জিজ্ঞেস করল সে তাঁর মত পরিবর্তন করেছে কিনা। কিন্তু তিনি পূর্বের ন্যায় জবাব দিলেন। এবার ফেরাউন একে একে তাঁর পরবর্তী ছয় সন্তানকেও ফুটন্ত তেলের কড়াইয়ের মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করল। বিবি আসিয়া পূর্বের ন্যায় দৃঢ়চিত্তে বসে বসে তাঁর সন্তানদের পরিণতি দেখতে লাগলেন। সবশেষে তাদের সবচেয়ে কনিষ্ঠ সন্তান দুই বছরের দুধের মাসুম শিশুর পালা। সেই সন্তানকে গরম তেলে ফেলতে জল্লাদ যখন সন্তানকে ধরে টানছিল সন্তান মাকে জড়িয়ে ধরে ভয়ে চিৎকার করে কান্না করছিল। কিন্তু মা নিরূপায়। জল্লাদ মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে গরম তেলে ছুঁড়ে মারল। কী মর্মান্তিক দৃশ্য! তবুও বিবি আসিয়া তাঁর ঈমান থেকে একচুল সরলেন না।
এতকিছু ঘটার পরও যখন বিবি আসিয়া নির্বিকার, ধীর ও সত্যে অটল তখন ফেরাউন তাঁকে শাস্তি দেয়ার জন্য আরো অধিক পরিমাণে মরিয়া হয়ে উঠল। বিবি আসিয়া এমন একজন সৌভাগ্যবতী নারী যিনি পৃথিবীতে থাকতেই জান্নাতের দর্শন লাভ করেছিলেন। এ বিষয়ে আমরা রসুলাল্লাহর একটি হাদিস পাই। রসুলাল্লাহ বলেন, ফেরাউন বিবি আসিয়ার দুই হাত ও দুই পায়ে লোহার পেরেক পুঁতে রাখত। যখন ফেরাউনের লোকেরা চলে যেত তখন মালায়েকগণ তাঁকে ছায়া প্রদান করত। বিবি আসিয়া বলতেন, ‘হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং ফেরাউন ও তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করুন’। অতঃপর আল্ল­াহ তা’আলা তার জন্য জান্নাতের ঘর উন্মুক্ত করে দেন (সুরা তাহরীম ১১, মুসনাদে আবী ইয়ালা, সিলসিলা ছহীহাহ হা/২৫০৮)। এর পরই তাঁর শাহাদাত কবুল হয়।
এই পর্যায়ে তাকে হত্যা করার জন্য পেষণ যন্ত্রের মধ্যে ঢুকানো হলো। ধীরে ধীরে পেষণ যন্ত্র বিবি আসিয়াকে পিষে ফেলা শুরু করল। তীব্র যন্ত্রণায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়লেন। তাঁর শরীর থেকে চামড়া উঠে যেতে শুরু করল। ধীরে ধীরে শুধু একটি কথাই বললেন, “আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নেই, আল্লাহ তুমি এদের ক্ষমা করো।” এভাবেই ঈমানের পরীক্ষা দিয়ে শাহাদত বরণ করলেন এই মহিয়সী নারী।
আল্লাহর শেষ রসুল (স.) একবার মাটিতে চারটি দাগ কেটে সাহাবিদের জিজ্ঞেস করলেন, “তোমরা কী জানো এগুলো কি?” সাহাবীগণ বললেন, “আল্লাহ ও তাঁর রসুলই ভালো জানেন।” রসুল (স.) বললেন, “সর্বশ্রেষ্ঠ চার জান্নাতী নারী হচ্ছেন খাদিজা বিনতে খুয়ালিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ, মরিয়ম বিনতে ইমরান এবং আসিয়া বিনতে মুজাহিম।”
শিক্ষা:
সত্যের মোকাবেলায় পৃথিবীর কোনো শক্তির সামনে মাথা নত না করা।
পৃথিবীর কোনো প্রাণ, সম্পর্ক বা সম্পদ নেই যা তওহীদের তুলনায় মূল্যবান হতে পারে।
তওহীদে অটল থাকার জন্য প্রয়োজনে নিজের কলিজার টুকরো সন্তানদেরকে একে একে শহীদ করে দিয়ে, প্রয়োজনে নিজেও শাহাদাতের পেয়ালা পান করার জন্য প্রস্তুত থাকতে হবে।
মো’মেন/মো’মেনাদের সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভরশীল হতে হয়। তাহলে আল্লাহই তাদেরকে কঠিন পরীক্ষার সময় সবর অবলম্বন করার শক্তি দেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়