প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   শান্তি আসবে কীভাবে?

শান্তি আসবে কীভাবে?

১৯ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১০ এএম
বজ্রশক্তি ডেস্ক

মুস্তাফিজ শিহাব

ধরুন এমন একটি সমাজ যে সমাজের মানুষেরা অকল্পনীয় নিরাপত্তা ও শান্তিতে বসবাস করে। দিনের বেলায় তারা যে যে দিকে খুশি যেতে পারে। তাদের মনে সমাজের অন্য মানুষ দ্বারা কোনো বিপদের আশংকা সৃষ্টি হয় না। সকালে ঘর থেকে বের হওয়ার সময় তাদের মনে কখনই আসে না যে আজ তার হাতের দামি ঘড়িটি কেও ছিনতাই করতে পারে। তারা ভাবতেও পারে না যে তাদের টাকা পয়সা ঘরে রেখে গেলে তা চুরি হয়ে যাবে। পরিবার নিয়ে নিশ্চিন্তে ঘুরতে যেতে পারে কারন তাদের মনে তার স্ত্রী কন্যার শ্লীলতাহানীর ভয় থাকে না। আর খুন, ধর্ষণ? সেগুলোর কথা তারা চিন্তাতেও আনে না। যদি কোথাও কখনও কোনো অপরাধ সংগঠিত হয় তবে অপরাধী যথাযথ শাস্তি লাভ করে। রাতের বেলা তারা দরজা খুলে ঘুমাতে পারে। স্বর্ণের দোকান খোলা রেখে চলে যেতে পারে, তাদের সম্পদের কোনো হানী হয় না। বেতনভুক্ত আলাদা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন পড়ে না। একা একটি মেয়ে মানুষ তিন-চার দিনের দীর্ঘ সফরে একা একা চলে যেতে পারে। তার মনে মানুষের দ্বারা কোনো ক্ষয়-ক্ষতির শিকার হওয়ার ভয় থাকে না। ভাবুন তো একবার, এমন একটি সমাজ কী সম্ভব?
আমার এ কথাগুলো শুনে অনেকেই ভাবতে পারেন আমি গল্প বলছি, এগুলো আমর নিছক কল্পনা। অনেকেই হয়তো অবাক হবেন ও আমার প্রশ্নের জবাবে বলবেন, না এমন সমাজ শুধু রূপকথাতেই সম্ভব। কিন্তু আমি বলবো ঠিক এমনই একটি সমাজ গঠন সম্ভব হয়েছিল। এমন একটি সমাজের রূপ আমরা ইতিহাস থেকেই দেখতে পারি। ইতিহাস সাক্ষী এমনই শান্তি ও নিরাপত্তা আল্লাহর রসুল ও খোলাফায়ে রাশেদিনের সময়ে অর্ধ দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের কথা যদি আমরা বিবেচনায় আনি যখন আরবরা ছিল গভীর অন্ধকারে নিমজ্জিত। তাদের সমাজে কোনো ন্যায় ছিল না। তারা যে যার খুশি মত চলত। যার শক্তি ছিল সে সেই শক্তির অপব্যবহার করে যা খুশি করতে পারত। নারীদের কোনো সম্মান ছিল না। নারীরা ছিল ভোগের বস্তু। এইরকম একটি সময়ে আল্লাহ তাঁর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রসুলকে সেই ভূমিতে প্রেরণ করলেন। রসুল এসে তাদের ঐ অবস্থা দেখে ব্যাথিত হলেন ও তাদেরকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য গভীর চিন্তায় চিন্তামগ্ন হলেন। তিনি নিভৃতে হেরা গুহায় গিয়ে ভাবতেন কিভাবে এ সমাজকে এ অন্ধকার থেকে দুর করার যায়। নির্দিষ্ট সময় আসলে মহান আল্লাহ তাঁকে নবুয়্যাত দিলেন। এরপর তিনি নামলেন সেই অন্ধকারাচ্ছন্ন সমাজকে পুনরায় আলোকিত করার মিশনে। আল্লাহর রসুল সর্বপ্রথম সমগ্র জাতিকে একটি কথার উপর আহ্বান করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানবো না। প্রথমে আরব সমাজের হর্তাকর্তারা এই কথাকে মেনে নিতে অস্বীকৃত জানাল কারণ এ কথা মেনে নেয়ার ফলে তাদের হুকুম আর সে সমাজে চলবে না। তারা আল্লাহর রসুলের বিরোধিতা শুরু করল। এক পর্যায়ে গিয়ে আল্লাহর রসুল মদিনায় হিজরত করলেন এবং সেখানকার মানুষকে এই একটি কথার উপর ঐক্যবদ্ধ করতে সক্ষম হলেন। তারা এই কথার উপর গোত্র, ধর্ম, জাত, বর্ণ ইত্যাদি সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হল। তখন সে সমাজে নেমে এল শান্তি। আল্লাহর রসুল থাকাকালীন সময়ে পুরো আরব উপদ্বীপে শান্তি প্রতিষ্টায় সক্ষম হলেন এবং তিনি চলে যাবার পর তাঁর আসহাবরা অর্ধ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করলেন।
একটি সমাজে সকল মানুষ যখন আল্লাহকে হুকুমদাতা হিসেবে মেনে নেয় তখন তারা প্রতিটি কাজে আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। সে জাতি হয় আল্লাহর হুকুমের অঙ্গিকারে অঙ্গিকারবদ্ধ ও ঐক্যবদ্ধ। এর ফলে তারা হয় এক অভিন্ন জাতি, তাদের নেতা হয় একজন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হয় একটি। পবিত্র কোর’আনে আল্লাহ বলেছেন, “আল্লাহ মন্দকাজের আদেশ দেন না (সুরা আরাফ ২৮)।” একটি জাতির সকল মানুষ যখন আল্লাহর হুকুমকে মেনে নেয় তখন প্রতিটি কাজ করার পূর্বে তাদের মনে আল্লাহর হুকুমের চিন্তা আসে। সে বিয়ে করতে গেলে চিন্তা করে যে সে যৌতুক নিবে নাকি মোহরানা দিবে। যেহেতু আল্লাহ বলেছেন যে মোহরানা দিতে হবে তখন সে সেটাই করে। আবার সে গরুর গোশত খাবে না শুকরের গোশত খাবে তাও সে সিদ্ধান্ত নেয় সে আল্লাহর হুকুমকে বিবেচনা করে। অতএব সেই সমাজে কোন অন্যায় হতে পারে না, কোনো অত্যাচার হতে পারে না, কোনো দূর্নীতি হতে পারে না। অতএব আমরা যদি আজ পুনরায় দল-মত-ধর্ম নির্বিশেষে সবাই এই একটি কথার উপর ঐক্যবদ্ধ হতে পারি যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না তবে আমাদের সমাজেও সেরকম শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে যেমনটি পূর্বে হয়েছিল।

(মুস্তাফিজ শিহাব- কলামিস্ট, facebook/glasnikmira13)

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত