প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   অনুসরণ করো তাদের যারা বিনিময়...

অনুসরণ করো তাদের যারা বিনিময় চায় না

১ নভেম্বর ২০১৯ ০৩:০৫ পিএম
বজ্রশক্তি ডেস্ক

দেলোয়ারা জাহান:

মহান আল্লাহ সুরা ইয়াসীনের ২১ নং আয়াতে বোলেছেন, “তোমরা তাদের এত্তেবা (আনুগত্য, পেছনে দাঁড়ানো, অনুসরণ) কোরও, যারা তোমাদের কাছে বিনিময় চায় না এবং যারা হেদায়াতে আছে।” শুধু এই একটি আয়াতই নয়, সমস্ত কোর’আন জুড়েই এমনভাবে ছড়িয়ে আছে ধর্মব্যবসায়ী মোল্লাদের সম্পর্কিত আল্লাহর নির্দেশনা। কিন্তু দুঃখের বিষয় হোল- ‘যে হাদিস-কোর’আনে ধর্মব্যবসায়ীদের কুৎসিত চেহারা প্রকাশ করা হোয়েছে, সত্যান্বেষী মানুষের প্রকৃত মুক্তির দিশা দেওয়া আছে সেই ধর্মগ্রন্থসমূহই আজ ধর্মব্যবসায়ীদের হাতে কুক্ষিগত। ধর্মকে ব্যবহার কোরে নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তারা ধর্মের প্রকৃত রূপকে আড়াল কোরতে এতটুকু দ্বিধা করেন না, নিজের মনের মাধুরী মিশিয়ে, ইচ্ছার রঙ্গে রাঙ্গিয়ে ধর্মকে রঙ্গিন কোরে মানুষের সামনে পেশ কোরে ব্যবসা করাই হোল তাদের নিত্য দিনের কাজ। উপরোক্ত আয়াতে আমরা দুইটি বিষয়ের ধারণা পাই। এক, যারা ধর্মের বিনিময় নেয় তাদের অনুসরণ করা যাবে না। দুই, অনুসরণ কোরতে হবে তাদের যারা হেদায়াতে আছে। প্রথমে ধর্মের বিনিময়ের বিষয়ে আলোকপাত করা যাক। যেকোন চিন্তাশীল মানুষ মাত্রই অস্বীকার কোরতে পারবেন না যে, ধর্ম আজ ব্যবসায়ীক পণ্যে রূপ লাভ কোরেছে। যারা সকাল-সন্ধ্যা, উঠতে বোসতে ধর্মের বুলি আউড়িয়ে থাকেন সেই মোল্লা-পুরোহিতরাই বর্তমানে ধর্মের মাঝে শত শত ব্যবসায়ীক সিন্ডিকেট তৈরি কোরে রেখেছেন। টাকা ছাড়া ধর্মের চাকা এখন মোটেও ঘোরে না। ধর্ম আজ এতটাই ব্যবসায়ীক রূপ লাভ কোরেছে যে, ভাত ছড়ালে যেমন কাকের দরকার পড়ে না তেমনি টাকা ছড়ালে মোল্লার দরকার পড়ে না। মো’মেন-মোসলেম ও উম্মতে মোহাম্মদী হিসেবে জাতির দায়িত্বকে ভুলিয়ে দিয়ে আলেম নামধারী এই মহা মোসলেমগণ জাতির লক্ষ্য উদ্দেশ্যকে অন্য দিকে ঘুরিয়ে দিয়েছেন অনেক আগেই। তাদের সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাখ্যা-বিশ্লেষণের ফলশ্র“তিতে জাতি আজ মাকড়সার দুর্ভেদ্য জালে আটকা পড়ে রয়েছে, যে জাল হোতে বের হবার কোন চেষ্টাও তারা কোরছে না। কারণ এই জাতির ধর্মীয় চোখ অন্ধ। তারা ধর্মকে দেখে থাকেন এই আলেম-মাওলানা শ্রেণির চোখ দিয়েই। স্বার্থবাদী এই শ্রেণিটি তাদের ধর্মব্যবসাকে চাঙ্গা কোরতে যে যে ফতোয়া দেয় তাই এই কোর’আন-হাদিস সম্পর্কে অনবহিত বৃহত্তর জনসাধারণ অকাট্য সত্য হিসেবে গ্রহণ করে। প্রকৃত ইসলামের যারা ধারে কাছেও নেই সেই ফতোয়াবাজদেরই তারা নবী-রসুলদের উত্তরসূরী হিসেবে জ্ঞান কোরে থাকে। আর এই সুযোগেই এই শ্রেণিটি তাদের আখের গুছিয়ে চলেছে। উপরোক্ত আয়াত (ইয়াসীন-২১) মোতাবেক এই ধর্মব্যবসায়ী শ্রেণিটির অনুসরণ করা কতটুকু যথোপযুক্ত?
এবারে আসি দ্বিতীয় বিষয়ে অর্থাৎ, আল্লাহর ভাষ্যমতে অনুসরণ কোরতে হবে তাদেরকে যারা হেদায়াহপ্রাপ্ত। সুতরাং এখন জানা দরকার হেদায়াহ কী? এই হেদায়াহ সম্পর্কেও আজকের আলেম মাওলানারা বিভ্রান্তির শেষ রাখেন নি। বর্তমানের ধর্মব্যবসায়ী বিকৃত ইসলামের শেখানো আকিদায় ধর্মকর্ম করে না এমন একটি লোককে যদি উপদেশ দিয়ে নামাজ, রোজা করানো যায়, যাকাত দেওয়ানো যায়, মিথ্যা পরিহার করানো যায়, সত্য কথা বলানো যায়, এক কথায় সমস্ত রকম অন্যায়-মিথ্যাচার থেকে বাঁচিয়ে পবিত্র জীবন-যাপন করানো যায়, তবে বলা হয় লোকটি হেদায়াহ পেয়েছে। ভুল বলা হয়, সে হেদায়াহ পায় নি, সে তাকওয়া অবলম্বন কোরেছে অর্থাৎ মুত্তাকী হোয়েছে। হেদায়াত ও তাকওয়া দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। হেদায়াত অর্থ সঠিক পথে চলা। আল্লাহ ও রসুল (দ:) যে দিক-নির্দেশনা দিয়েছেন, যে গন্তব্য স্থান নির্দিষ্ট কোরে দিয়েছেন সেই পথে চলা। সেটা কোন পথ? সেটা হোল ‘‘সেরাতাল মোস্তাকীম’’ সহজ সরল পথ। ‘সেরাতাল মোস্তাকীম’ কী তা সংক্ষেপে আলোচনা করার দরকার। এবলিস আল্লাহকে চ্যালেঞ্জ কোরেছিল যে- মাটি দিয়ে তৈরি আদমকে সে আল্লাহর দেখানো পথ থেকে বিচ্যুত কোরে তাকে তার নিজের তৈরি করা পথে নিয়ে যাবে যে পথে চোললে তার অবশ্যম্ভাবী পরিণতি হবে মানুষের জীবনের প্রতি ক্ষেত্রে অশান্তি, অবিচার এবং যুদ্ধ ও রক্তপাত। (ফাসাদ ও সাফাকুদ্দিমা)। আল্লাহ এবলিসের ঐ চ্যালেঞ্জ গ্রহণ কোরলেন এবং তাকে বোললেন, আমি যুগে যুগে নবী রসুল পাঠিয়ে মানবজাতিকে সঠিক পথ দেখাবো যে পথে চোললে তারা ঐ অশান্তি-অবিচার, অত্যাচার ও রক্তপাতের মধ্যে পড়বে না। তারা সুবিচার পাবে এবং শান্তিতে বসবাস কোরতে পারবে। এই পথের নামই তিনি দিলেন- সেরাতাল মোস্তাকীম; সহজ সরল পথ, “লা এলাহা এল্লাল্লাহ” আল্লাহ ছাড়া আর কোন এলাহ, বিধানদাতা নেই, প্রভু নেই। জীবনে চলার পথে যেখানে আল্লাহর কোন কথা আছে সেখানে আর কারো কোন কথা না মানা অর্থাৎ আল্লাহর সার্বভৌমত্ব। আল্লাহর সার্বভৌমত্বকে মেনে চললেই মানুষ শান্তিতে বসবাস কোরতে পারবে এবং এবলিস পরাজিত হবে। মূল বিষয়টি এখানেই। এই আল্লাহর সার্বভৌমত্বই হোল হেদায়াহ ও পথভ্রষ্টতার মানদণ্ড। যারাই তাদের সমষ্টিগত জীবনে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত রেখে জীবন পরিচালনা কোরবে তারাই সঠিক পথপ্রাপ্ত, হেদায়াহপ্রাপ্ত। আর যারা আল্লাহর সার্বভৌমত্বকে সম্পূর্ণ বা আংশিকভাবে অস্বীকার কোরবে তারাই পথভ্রষ্ট, এবলিসের দলে। তারা যতই নামাজ, রোজা কোরুক না কেন যত বড়ই আলেম মাওলানা হোক না কেন – তারা হেদায়াহ প্রাপ্ত নয়। এই হিসেবে আমাদের আলেম মাওলানা, মোফাসসের, মোহাদ্দেস, পুরোহিত শ্রেণি কি হেদায়াহপ্রাপ্তদের মাঝে পড়েন? এটা কোন নতুন কথা নয় যে, আজকের এই ধর্মজীবী আলেম মোল্লাদের কাছে আল্লাহর সার্বভৌমত্ব কোন বিষয়ই নয়। কার তৈরি সিস্টেমে জাতীয় জীবন পরিচালিত হোচ্ছে, কোন আইন-দণ্ডবিধি মোতাবেক তাদের রাষ্ট্র চোলছে, কোন অর্থনৈতিক সিস্টেমে তাদের অর্থনীতি চোলছে সে সম্পর্কে তারা ঘুণাক্ষরেও চিন্তা করেন না বরং তাদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে কোন পা দিয়ে মসজিদে প্রবেশ কোরতে হবে, তারাবীহ নামাজ কয় রাকাত পড়তে হবে, কোরবানির গরু কীভাবে জবাই দিতে হবে, কোন সুরা পড়লে কত নেকী পাওয়া যাবে, পাঞ্জাবী-পাজামা কীভাবে পরতে হবে ইত্যাদি তুচ্ছ বিষয়াবলীর প্রতি। সংগ্রাম কোরে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার কথা তারা স্বপ্নেও ভাবেন না। ভাবেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম কোরতে গেলে অনেক কষ্ট কোরতে হবে, কোরবানি কোরতে হবে, জীবন হারাতে হবে কিন্তু নামাজ পড়াতে, ওয়াজ কোরতে, যেকের কোরতে ও মিলাদ পড়াতে কোন কোরবানির প্রয়োজন পড়ে না, উল্টো টাকা-পয়সা, ভালো খাবার-দাবার পাওয়া যায়। তাহোলে যে আলেম নামধারী কার্যতঃ এবলিসের অনুসারী এই শ্রেণিটি হেদায়াহর ধারে কাছেও নেই, তাদের অনুসরণ করা কতটুকু যুক্তিযুক্ত? যুক্তিযুক্ত তো নয়ই বরং তা আল্লাহর হুকুম অমান্য করা। কাজেই সময় এসেছে এই ধর্মজীবীদের হাত থেকে জাতির মুক্ত হবার, সময় এসেছে আল্লাহর সার্বভৌমত্বকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা কোরে প্রকৃত হেদায়াতে ফিরে যাবার, যে হেদায়াহ ছাড়া সারা মাসের রোজা এবং সারা রাত্রির নামাজও গ্রহণ করা হবে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য