প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   মালায়েকরা কীভাবে বুঝলো মানুষ ফাসাদ...

মালায়েকরা কীভাবে বুঝলো মানুষ ফাসাদ ও সাফাকুদ্দিমা কোরবে?

১ নভেম্বর ২০১৯ ০৩:০৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

এমামুযযামান জনাব মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর লেখা থেকে সম্পাদিত:

মানুষ সৃষ্টির গোড়ার কথা আল কোর’আনে যতটুকু জানা যায় তা এই যে, ‘অসংখ্য সৃষ্টির সৃষ্টিকর্তা, সীমাহীন মহাবিশ্বের অধিপতি তাঁর সৃষ্ট মালায়েক দিয়ে সুশৃঙ্খলভাবে তাঁর সকল সৃষ্টিকে পরিচালনা কোরছিলেন। এই সকল সৃষ্টি আল্লাহ কোরেছিলেন ‘কুন’ (হও) আদেশ দিয়ে। অতঃপর তাঁর ইচ্ছা হোল তিনি পৃথিবীতে তাঁর প্রতিভূ অর্থাৎ মানুষ সৃষ্টি কোরবেন। তিনি মালায়েকদের ডেকে তাঁর এই পরিকল্পনার কথা জানালে মালায়েকরা বোললেন- কেন আপনি পৃথিবীতে আপনার প্রতিনিধি পাঠাতে চান, তারা তো সেখানে ফাসাদ (অন্যায়, অবিচার,মানুষ সৃষ্টির বিরুদ্ধে যুক্তি হিসাবে মালায়েকরা এ কথা বলেন নি যে, মানুষ মন্দিরে, মসজিদে, গীর্জায়, প্যাগোডায়, সিনাগগে যেয়ে তোমার উপাসনা কোরবে না, উপবাস কোরবে না। তারা এসবের একটাও বোলেন নি। বোলেছেন অশান্তি, অন্যায়, ঝগড়া আর রক্তপাত কোরবে। অর্থাৎ আসল সমস্যা ওটা নয়, এইটা। অশান্তি) এবং সাফাকুদ্দিমা (যুদ্ধ, রক্তপাত) সৃষ্টি কোরবে (সুরা-আল বাকারা- ৩০)। কিন্তু তাদের মৃদু আপত্তি সত্ত্বেও আল্লাহ আদমকে সৃষ্টি কোরলেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য যে, মানুষ পৃথিবীতে যে অন্যায়-অশান্তি, রক্তপাত কোরবে বোলে মালায়েকরা আশঙ্কা কোরেছিলেন তার সম্পূর্ণটাই মানবজাতির বেলায় অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হোচ্ছে। বলার অপেক্ষা রাখে না যে, আদম (আ:) এর ছেলে কাবিল কর্তৃক অপর ছেলে হাবিলকে হত্যা করা থেকে শুরু কোরে আজ পর্যন্ত মানবজাতির সর্বপ্রধান সমস্যা হোয়ে আছে এই ফাসাদ ও সাফাকুদ্দিমা, শত চেষ্টা কোরেও যার কোন সমাধান মানবজাতি কোরতে পারে নি। বরং দিন দিন এটা বাড়তে বাড়তে বর্তমানে পুরো মানবজাতি ধ্বংসের দোড়গোড়ায় এসে উপনীত হোয়েছে।
আরেকটি বিষয় হোল, মানুষ সৃষ্টির বিরুদ্ধে যুক্তি হিসাবে মালায়েকরা এ কথা বলেন নি যে, মানুষ মন্দিরে, মসজিদে, গীর্জায়, প্যাগোডায়, সিনাগগে যেয়ে তোমার উপাসনা কোরবে না, উপবাস কোরবে না। তারা এসবের একটাও বোলেন নি। বোলেছেন অশান্তি, অন্যায়, ঝগড়া আর রক্তপাত কোরবে। অর্থাৎ আসল সমস্যা ওটা নয়, এইটা। আল্লাহ কি বোঝেন নি মালায়েকরা কী বোলেছিলেন? তিনি ঠিকই বুঝেছিলেন এবং তা সত্ত্বেও তাদের আপত্তি অগ্রাহ্য কোরে মানুষ বানালেন। তাঁর প্রতিনিধি সৃষ্টির ব্যাপারে স্রষ্টা নিজে আমাদের যে সব তথ্য জানাচ্ছেন তা থেকে আমরা কয়েকটি বুনিয়াদি কথা জানতে পারছি। একটি – তাঁর এই নতুন সৃষ্টিটির গুরুত্ব ও মর্যাদা কত বেশি এবং এর উপর তার øেহ কতখানি তা বুঝা যায় এথেকে যে- যেখানে মালায়েকসহ এই বিশাল সৃষ্টি তিনি কোরলেন শুধু তাঁর মুখের আদেশ দিয়ে- হও! আর সব হোয়ে গেলো (কোর’আন-সুরা আল বাকারা- ১১৯, সুরা আন নাহল- ৪০, সুরা ইয়াসিন-৮২)। সেখানে মানুষকে অর্থাৎ আদমকে (আ:) তৈরি কোরলেন তাঁর নিজ হাতে (কোর’আন-সুরা সা’দ-৭৫)। এবং আদমের দেহের মধ্যে তাঁর নিজের আত্মা থেকে ফুঁকে দিলেন (কোর’আন-সুরা আল হিজর-২৯)। ঠিক এই কারণেই মালায়েকরা মানুষ সৃষ্টির বিরোধিতা কোরেছিলেন। কারণ নিজের আত্মা থেকে ফুঁকে দেবার ফলে আল্লাহর যে গুণাবলী, সিফতসমূহ রোয়েছে সব মানুষের মধ্যে চলে এলো। এমনকি স্বাধীন ইচ্ছাশক্তিও মানুষের মধ্যে চলে আসলো, যে ইচ্ছাশক্তি আল্লাহ ছাড়া আর কারো মাঝে ছিলো না। প্রশ্ন আসতে পারে- স্বাধীন ইচ্ছাশক্তির সাথে ফাসাদ, সাফাকুদ্দিমার সম্পর্ক কোথায়? সম্পর্ক আছে, ঘনিষ্ঠ সম্পর্ক আছে। স্বাধীন ইচ্ছাশক্তি মানেই হোল ইচ্ছা হোলে সে আল্লাহর হুকুম মোতাবেক চোলতে পারবে আবার ইচ্ছা না হোলেই সে আল্লাহর হুকুম প্রত্যাখ্যান কোরতে পারবে। যেহেতু মানুষ আল্লাহর সৃষ্টি কাজেই তিনিই ভালো জানেন কোন সিস্টেম মোতবেক জীবন-যাপন কোরলে, কোন বিধি-বিধান মেনে চোললে মানবজাতি শান্তিতে থাকতে পারবে। আল-কোর’আনে আল্লাহ বোলেছেন- ‘যিনি সৃষ্টি কোরেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মতম বিষয়ও জানেন’। কাজেই অন্যায়-অবিচার, অশান্তি এবং যুদ্ধ, রক্তপাতহীন সমাজে বসবাস কোরতে চাইলে অবশ্যই মানুষকে আল্লাহর হুকুম মেনে চোলতে হবে। বনি আদম যদি আল্লাহর হুকুম-বিধানকে প্রত্যাখ্যান কোরে নিজের স্বাধীন ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে নিজেদের চলার পথ নিজেরাই তৈরি কোরে নেয় তাহোলে অবশ্যম্ভাবীরূপে তারা ফাসাদ-সাফাকুদ্দিমাতে পতিত হবে, যেমন আজ হোয়েছে। এই বিষয়টি উপলব্ধি কোরেই মালায়েকরা মানুষ সৃষ্টির বিরোধিতা কোরেছিলেন। কিন্তু মালায়েকদের কথা অগ্রাহ্য কোরে সর্বজ্ঞানী আল্লাহ যখন মানুষকে তাঁর নিজের আত্মা থেকে ফুঁকে দিলেন তখন আল্লাহর যত রকম গুণাবলী, সিফত আছে সব মানুষের মধ্যে চলে এলো। এমনকি তাঁর যে স্বাধীন ইচ্ছা শক্তি এটাও ঐ আত্মার সঙ্গে মানুষের মধ্যে চলে এলো। এইটা সম্বন্ধেই আল্লাহ বোলেছেন- মানুষকে আমি আমার আমানত দিয়েছি (কোর’আন-সুরা আল আহযাব-৭২)। আল্লাহর এই গুণ, এই শক্তিগুলি সৃষ্টির আর কারো নাই- ফেরেশতা, মালায়েকদেরও নেই- সব তাঁর বেধে দেওয়া আইন, নিয়ম মেনে চলছে। এইগুলিকেই আমরা বোলি প্রাকৃতিক নিয়ম। কারো সাধ্য নেই এই নিয়ম থেকে এক চুল পরিমাণও ব্যতিক্রম করে। কারণ তা করার ইচ্ছাশক্তিই তাদের দেয়া হয় নি। ইচ্ছা হোলে কোরব, ইচ্ছা না হোলে কোরব না, এ স্বাধীন ইচ্ছাশক্তি একমাত্র আল্লাহর। মানুষের মধ্যে যখন তিনি তাঁর আত্মা ফুঁকে দিলেন তখন তার মধ্যে স্রষ্টার সমস্ত গুণাবলীর ও শক্তির সঙ্গে ঐ স্বাধীন ইচ্ছাশক্তিও চলে এলো। এটাই হোল তাঁর দেয়া আমানত যা অন্য কোন সৃষ্টি গ্রহণ কোরতে ভয় পেলো। কিন্তু মানুষ এটা নিয়ে নিজেকে অন্যায়কারী ও জ্ঞানহীন প্রমাণ কোরল (কোর’আন-সুরা আল আহযাব-৭২)। আল্লাহ তাঁর নিজের আত্মা মানুষের মধ্যে ফুঁকে দেয়ার আগে পর্যন্ত মানুষ লক্ষ কো
টি সৃষ্টির আরেকটি মাত্র ছিলো। কিন্তু স্রষ্টার আত্মা তার মধ্যে ফুঁকে দেয়ার সঙ্গে সঙ্গে সে এক অনন্য সৃষ্টিতে রূপান্তরিত হোয়ে গেলো। সে হোয়ে গেলো স্রষ্টার, আল্লাহর প্রতিনিধি যার মধ্যে রোয়েছে সেই মহান স্রষ্টার প্রত্যেকটি গুণ, শুধুমাত্র গুণ নয় প্রত্যেকটি শক্তি। শুধু তফাৎ এই যে, অতি সামান্য পরিমাণে। ব্যাখ্যা কোরতে গেলে বোলতে হয়- মহাসমুদ্র থেকে এক ফোঁটা পানি তুলে এনে তার যদি রাসায়নিক বিশ্লেষণ করা যায় তবে ঐ এক ফোঁটা পানির মধ্যে সেই মহাসমুদ্রের পানির প্রত্যেকটি গুণ পাওয়া যাবে, মহাসমুদ্রের মধ্যে যত পদার্থ আছে তার প্রত্যেকটি পাওয়া যাবে। কিন্তু তবু ঐ এক ফোঁটা পানি মহাসমুদ্র নয়-সে প্রলয়ংকর ঝড় তুলতে পারে না, জাহাজ ডোবাতে পারবে না। সূর্যের আগুন থেকে একটা মোমবাতি জ্বালিয়ে আনলে সেই মোমবাতির শিখায় সূর্যের আগুনের সমস্ত গুণ থাকবে। সেও জ্বালাতে পারবে, আলো দিতে পারবে কিন্তু সে সূর্যের মতো গ্রহে গ্রহে আলো আর তাপ ছড়াতে পারবে না। তবুও ঐ মোমবাতির শিখা সেই সূর্য থেকেই আনা আগুন- একই জিনিস।
দ্বিতীয় হোল:- স্রষ্টা তাঁর এই নতুন সৃষ্টিটাকে সব জিনিসের নাম শেখালেন (কোর’আন-সুরা আল বাকারা-৩১)। এর অর্থ হোল তিনি যা সৃষ্টি কোরেছেন সেই সব জিনিসের ধর্ম (Property), কোন জিনিসের কী কাজ, কেমন কোরে সে জিনিস কাজ করে ইত্যাদি, এক কথায় বিজ্ঞান, যে বিজ্ঞানের উপর ভিত্তি কোরে তিনি তাঁর বিশাল সৃষ্টি কোরেছেন, মানুষকে সেই বিজ্ঞান শেখালেন। এই কথা বোলে তিনি জানিয়ে দিচ্ছেন যে, মানুষ জাতি সৃষ্টির প্রত্যেক জিনিস সম্বন্ধে জ্ঞান লাভ কোরবে। আজ থেকে হাজার বছর আগে মানুষ যে সব জিনিসের সম্পর্কে জ্ঞান লাভ কোরেছিল অর্থাৎ নাম জেনেছিল, আজ তার চেয়ে বহু বেশি জিনিসের সম্বন্ধে জানে- আজ থেকে বহু বছর পর সে আরো বহু জিনিস সম্বন্ধে জানবে। মানুষকে বিজ্ঞান শেখাবার পর তিনি তাঁর মালায়েকদের ডেকে সব জিনিসের নাম জিজ্ঞাসা কোরলেন- তারা বোলতে পারলেন না (কোর’আন সুরা আল বাকারা-৩২)। কারণ আগেই বোলেছি, মালায়েকরা প্রাকৃতিক শক্তিমাত্র। তাদের যার উপর যে কাজের ভার দেয়া আছে তার বাইরের কোন জ্ঞান তাদের নেই- ইচ্ছাশক্তিও নেই। তৃতীয় হোল:- আল্লাহ তাঁর মালায়েকদের ডেকে হুকুম কোরলেন তাঁর এই নতুন সৃষ্টি আদম অর্থাৎ মানুষকে সেজদা কোরতে। এবলিস ছাড়া আর সমস্ত মালায়েক মানুষকে সেজদা কোরলেন (কোর’আন-সুরা আল বাকারা-৩৪)। এর অর্থ কী? এর অর্থ প্রথমতঃ মালায়েকরা মানুষকে তাদের চেয়ে বড়, বেশি উচ্চ বোলে মেনে নিলেন, কারণ মানুষের মধ্যে আল্লাহর আত্মা আছে যা তাদের মধ্যে নেই। দ্বিতীয়তঃ প্রাকৃতিক শক্তিগুলিকে আল্লাহ মানুষের খেদমতে নিযুক্ত কোরে দিলেন। আগুন, পানি, বাতাস, বিদ্যুৎ, চুম্বক, মাটি ইত্যাদি লক্ষ কোটি মালায়েক তাই মানুষের সেবায় নিয়োজিত।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়