প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সব বাধা ডিঙিয়ে ঝিনাইদহে হেযবুত...

সব বাধা ডিঙিয়ে ঝিনাইদহে হেযবুত তওহীদের সমাবেশ।

৭ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক
উগ্রবাদের বিরুদ্ধে বজ্রকঠিন শপথ সর্বশ্রেণির মানুষের
.
গত দুইদিন ধরে চলা সমস্ত ষড়যন্ত্র, মিথ্যা প্রোপাগাণ্ডা, বাধা উপেক্ষা করে ঝিনাইদহে হেযবুত তওহীদের সফল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বছরের শুরুতেই জেলা কমিটিগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জেলা সফর করার কর্মসূচি নিয়েছেন হেযবুত তওহীদের এমাম। এরই ধারাবাহিকতায় গতকাল ঝিনাইদহে হেযবুত তওহীদের কর্মীসভার আয়োজন করা হয়। তবে বরিশাল ও নরসিংদীর মত ঝিনাইদহেও নানা অপপ্রচার ও অপতৎপরতা করেছে চরমোনাই গোষ্ঠী ও উগ্রবাদীরা। তারা অনুষ্ঠানে আমন্ত্রিত জনপ্রতিনিধি ও বিশেষ অতিথিবৃন্দের কাছে হেযবুত তওহীদের নামে মিথ্যা অপপ্রচার করে অনুষ্ঠান বান্চাল করার চেষ্টা করেছে, যথারীতি অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি করার হুমকি-ধামকিও প্রশাসনকে দিয়েছে। জনগণের কাছে মিথ্যাচার করেছে। তবে হেযবুত তওহীদের নেতাকর্মীরা পিছপা হয়নি, তারা সব বাধা উপেক্ষা করে হেযবুত তওহীদের সমাবেশ সফল করেছে।
.
সকাল ১০টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। জেলা হেযবুত তওহীদের সভাপতি মোহাম্মদ নুহুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
.
তিনি বলেন, আজকে সারা পৃথিবীময় রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই সঙ্কটের ধাক্কা বা প্রভাব দরিদ্র দেশগুলোর মধ্যে পড়েছে। যে কারণে বাংলাদেশেও অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বিপর্যয় ও অশান্তি সৃষ্টি হয়েছে। চলমান এই সঙ্কট থেকে বাঁচার জন্য যত ধরনের আইন তৈরি করা হোক, বিধি-ব্যবস্থা গ্রহণ করা হোক, সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর খলিফা বা প্রতিনিধি হিসেবে। কোন পথে মানুষের কল্যাণ, সুখ-শান্তি, অধিকার, নিরাপত্তা নিশ্চিত হবে সেটা তিনি জানেন। আর কোন পথে মানুষ অশান্তির মধ্যে পড়বে সেটাও আল্লাহ জানেন। মানুষ যেন ন্যায়-সুবিচারের মধ্যে থাকতে পারে, এজন্য আল্লাহ একটি দীন অর্থাৎ জীবনব্যবস্থা দিলেন। কিন্তু মানবজাতি আল্লাহর দেওয়া সেই দীন বা জীবনব্যবস্থা প্রত্যাখ্যান করে নিজেরা জীবনব্যবস্থা তৈরি করে নিয়েছে। ফলে মানবজাতি পতিত হয়েছে সীমাহীন অন্যায়-অশান্তির মধ্যে। হেযবুত তওহীদের কথা হচ্ছে, সমগ্র পৃথিবীর মানুষ যদি আল্লাহর দেওয়া দীন গ্রহণ করে নেয়, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক জীবনে আল্লাহর দেওয়া ব্যবস্থা গ্রহণ করে নেয়, সর্ব অঙ্গনে প্রয়োগ তথা কার্যকরী করে তাহলে যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তি দূর হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এজন্যই হেযবুত তওহীদ মানবজাতিকে প্রকৃত ইসলামের দিকে আহ্বান করে যাচ্ছে।
.
তিনি আরো বলেন, আজকে ধর্মব্যবসায়ী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে হেযবুত তওহীদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে সাধারণ মানুষের মনে হেযবুত তওহীদ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি করে দিচ্ছে। তাদের মিথ্যাচারে কেউ কান দিবেন না। আগে হেযবুত তওহীদ সম্পর্কে ভালো করে জানুন। যারা হেযবুত তওহীদের বিরুদ্ধাচরণ করছে তাদের মুখোস আল্লাহ খুলে দিবেন। তাদের মিথ্যাচারে হেযবুত তওহীদ কখনো ক্ষতিগ্রস্ত হবে না।
.
হেযবুত তওহীদের কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, হেযবুত তওহীদের দাঁড়িয়েছে মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য। কাজেই কোনো সদস্য কখনও কোনো অন্যায় করতে পারবে না, দেশের প্রচলিত আইন ভঙ্গ করতে পারবে না, কোনো মাদকের সাথে সম্পৃক্ত হতে পারবে না, হুজুগ ও গুজব সৃষ্টি করতে পারবে না, অন্য ধর্ম ও উপাসনালয়, ধর্মগ্রন্থ, অবতারদের অশ্রদ্ধা করতে পারবে না। প্রত্যেক সদস্য-সদস্যা নিজেদের জীবনকে, সম্পদকে মানবতার কল্যাণে ব্যয় করার দৃঢ়সংকল্পব্ধ হবেন। এমন কিছু করতে পারবে না যা আল্লাহর নীতি পরিপন্থী, আদর্শবহির্ভূত। তিনি বলেন, যদি হেযবুত তওহীদ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত স্বার্থকে ত্যাগ করে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে উৎসর্গ করতে পারে তবে সাম্রাজ্যবাদীদের আগ্রসন থেকে প্রিয় বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে, যাবতীয় অন্যায়, অবিচার, অশান্তির হাত থেকে দেশের মানুষ রক্ষা পাবে। অভাব, দারিদ্র্য ও দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পাবে।
.
ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমির মো. নিজাম উদ্দিন, খুলনা-১ বিভাগীয় আমির মো. শামসুজ্জামান মিলন, যশোর জেলা সভাপতি জহির রায়হান, মাগুরা জেলা সভাপতি বিএম শামীম আশরাফ প্রমুখ।
Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য