প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   ধর্মব্যবসায়ীদের হামলার শিকার আমাদের নারীরা

ধর্মব্যবসায়ীদের হামলার শিকার আমাদের নারীরা

২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৪৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অ-রাজনৈতিক আন্দোলন ‘হেযবুত তওহীদ বিগত ২৮ বছর ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ, অপ-রাজনীতি, নারী নির্যাতন, ধর্মব্যবসা, সাম্প্রদায়িকতাসহ সকল অন্যায়ের বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে আসছে। ১৯৯৫ সনে উপমহাদেশের ঐতিহ্যবাহী সুলতানি পরিবারের উত্তরসূরী জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নী আন্দোলনটি প্রতিষ্ঠা করেছেন। হেযবুত তওহীদ কোনোদিন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক কথা বলেনি, কোনো আইনভঙ্গ করেনি। আমাদের এই কাজ মানবতার কল্যাণে, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে।

আমাদের সমাজে একটি উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রাদায়িক, ধর্মব্যবসায়ী, ধর্মান্ধ, কট্টর ও গোড়াপন্থী গোষ্ঠী রয়েছে যারা ধর্ম নিয়ে অপরাজনীতি করে, ব্যক্তিগত স্বার্থে ধর্মকে বিক্রি করে, গুজব হুজুগ রটনা করে, ওয়াজের মঞ্চ, মসিজদের মিম্বর ও মাইক ব্যবহার করে ধর্মবিশ্বাসী মানুষকে যে কারো বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলে, জঘন্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তা তওহীদী জনতার নামে চালিয়ে দেয়, মানুষের ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার করে গুজবের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর বড়িঘর পুড়িয়ে দেয়, নির্বিচারে ভিন্নমতের মানুষকে কুপিয়ে মারার ফতোয়া দেয়। এ গোষ্ঠীটি হেযবুত তওহীদের বিরুদ্ধে সম্প্রতি নতুন করে সারাদেশে ব্যাপক মিথ্যাচার, পোপাগান্ডা চালাচ্ছে, আন্দোলনের সদস্য ও কার্যালয়গুলোর উপর হামলা চালানোর হুমকি দিচ্ছে। তারা সংখ্যায় অগণিত। এই সংখ্যাকে কাজে লাগিয়ে তারা হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচারমূলক কন্টেন্ট ও ওয়াজের মাঠে মিথ্যাচার করে সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় এমনভাবে প্রচার করছে যে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে।

শুধু তাই নয়, হেযবুত তওহীদের সদস্যরা যখন ইসলামের প্রকৃত শিক্ষাগুলো তুলে ধরতে আন্দোলনের প্রকাশনা সামগ্রী নিয়ে প্রচারকার্যে যাচ্ছে, এই গোষ্ঠীটি তাদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের কাছ থেকে পত্রিকা বই ছিনিয়ে নিচ্ছে, তাদেরকে আহত রক্তাক্ত পর্যন্ত করছে। আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অন্তত সাড়ে চারশতাধিক স্থানে এই ধর্মজীবী গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছেন আমাদের সদস্যরা। বহুস্থানে তারা আমাদের বাড়িঘরে, কার্যালয়ে এসে হামলা হালিয়েছে। এ পর্যন্ত তাদের হাতে আমাদের পাঁচজন সদস্য-সদস্যা নির্মমভাবে শহীদ হয়েছেন। সর্বশেষ গত বছর ২৩ আগস্ট পাবনায় সুজন মন্ডল নামে এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে তারা। গত কয়েক মাসে প্রায় তিরিশটি জায়গায় তারা হামলা চালিয়েছে। এর মধ্যে অধিকাংশ হামলাই করা হয়েছে আমাদের নারী কর্মীদের উপর। হেযবুত তওহীদের নারীরা দেশের আইন মান্য করে, নাগরিক অধিকার বলে, মানবাধিকার বলে, ধর্মীয় শালীনতা মেনে বই, পত্রিকা ইত্যাদির প্রচারকার্যে অংশগ্রহণ করেন। নরসিংদী, ঢাকার লালবাগ, কেরানিগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, শেরপুরসহ বিভিন্ন জেলায় নারী-পুরুষ নির্বিশেষে হেযবুত তওহীদের সদস্যদের উপর হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

প্রত্যেকটি ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু ধর্মান্ধ মানুষের ধর্মীয় অনুভূতির কলকাঠি যাদের হাতে সেই ধর্মব্যবসায়ী, সাম্প্রদায়িক, উগ্রবাদী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকরী আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। মনে হয় সরকার প্রশাসন রাষ্ট্রযন্ত্র তাদের ফতোয়া সন্ত্রাসের সামনে অসহায়। এভাবে আস্কারা পেয়ে তারা দিনকেদিন আরো বেপরোয়া হয়ে উঠছে, আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে প্রতিনিয়ত তারা ওয়াজে খোতবায় হুমকি দিয়ে যাচ্ছে, হামলা করে যাচ্ছে।

আমরাও বাংলাদেশের নাগরিক। সংবিধানমতে আমাদেরও অধিকার রয়েছে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, ধর্মের পক্ষে কথা বলার। ইসলাম ধর্মে নারীদের যে জাতীয়, সামাজিক, সাংস্কৃতিক সকল কার্যক্রমে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। নারীদের শিক্ষা, যোগ্যতা, অভিজ্ঞতা, জ্ঞান, প্রজ্ঞা, সাহস ইত্যাদির স্বীকৃতি ইসলাম দিয়েছে এবং তাকে বিকশিত করার পরিবেশ নিশ্চিত করেছে। আজকে পর্দা প্রথার নামে বাড়াবাড়ি করে, নারীকে বিকৃত ফতোয়ার জালে বন্দী করে নারীদের সেই অধিকার ও যোগ্যতাকে ধ্বংস করে ফেলা হয়েছে। কিন্তু আল্লাহ তাদেরকে যে অধিকার দিয়েছে সেটা যেন তারা ফিরে পান এ লক্ষ্যে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। হাজার হাজার নারী এ আন্দোলনে আছেন। কিন্তু আজ পর্যন্ত একজন নারীও আন্দোলনের কোনো সদস্যের দ্বারা অসম্মানিত হয়েছেন এমন নজির কেউ দেখাতে পারবে না।

কিন্তু ধর্মব্যবসায়ী গোষ্ঠী, যারা ইসলামকে তাদের মালিকানাধীন সম্পত্তি বলে বিশ্বাস করে, যারা বাংলাদেশটাকে ধর্মান্ধ, মোল্লাতান্ত্রিক, পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত করতে চায়, নারীদেরকে বাক্সবন্দী করে রাখতে চায়, ইসলামের প্রকৃত শিক্ষার এই উদ্ভাসনকে মাটিচাপা দিতে চায়। এ জন্যই হেযবুত তওহীদের নারীদের উপর তারা আক্রমণ করছে, তাদের গায়ে পর্যন্ত হাত তোলার ধৃষ্টতা দেখাচ্ছে। ইসলামের প্রকৃত শিক্ষা কী, আল্লাহ কোর’আনে কী বলেছেন, নবী করিম (সা.) নারী জাতিকে জাতীয়, রাষ্ট্রীয়, পেশাগত কিংবা সামরিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য কীভাবে তৈরি করেছেন এ শিক্ষা তারা জনসম্মুখে আনতে দিতে চায় না। আল্লাহর রসুল এমন একটি সভ্যতা কায়েম করেছিলেন যেখানে নারী পুরুষ উভয়ে একসঙ্গে মসজিদে নামাজ পড়তেন, রসুলাল্লাহর বক্তব্য একসঙ্গে বসে শ্রবণ করতেন। কেউ বলতে পারবে না যে মসজিদে নববীতে নারীদের জন্য পৃথক কোনো কক্ষ বা পর্দাঘেরা পৃথক বসার ব্যবস্থা করা হয়েছিল। রসুলাল্লাহ মসজিদের প্রাঙ্গণে যে হাসপাতাল নির্মাণ করেছিলেন তার অধ্যক্ষ ছিলেন একজন নারী, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাঁকে দায়িত্ব দিয়েছিলেন তিনিও একজন নারী। তিনি নারীদেরকে প্রতিটি যুদ্ধে নিয়ে গেছেন, সেখানে গিয়ে তারা রসদ সরবরাহ, আহতদের শুশ্রূষা প্রদান থেকে শুরু করে সরাসরি লড়াইয়ে অংশ গ্রহণ করেছেন। মদিনার বাণিজ্য ব্যবস্থার পরিচালক ছিলেন একজন নারী। এভাবে তিনি সকল কাজে শালীনতার সাথে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন। সেখানে হেযবুত তওহীদের মেয়েরা পত্রিকা বা বই বিক্রি করতে পারবে না এমন কথা কোনো ইসলাম ধর্মে বিশ্বাসী বলতে পারে না। প্রকৃতপক্ষে এই মোল্লাতান্ত্রিক গোষ্ঠী চায় তাদের বানোয়াট ফতোয়া আরোপ করে নারীদেরকে অবরোধ করে রাখতে, চায় নারীদেরকে পশ্চাৎপদ অবলা বানিয়ে রাখতে। তারা চায় নারীদের স্রষ্ট্রা প্রদত্ত যাবতীয় অধিকার থেকে বঞ্চিত করে রাখতে।

এজন্যই তারা ক্ষিপ্ত হয়ে এখানে সেখানে হেযবুত তওহীদের নারী সদস্যদের হামলা করছে। আমরা তাদের একই কাপুরুষোচিত হামলার প্রতিবাদ জানাই এবং এর পেছনে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাই।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!

রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি ইনফান্তিনো!
আগামীকাল রোববার বাংলাদেশে আসতে পারেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য ঢাকায় ট্রানজিট নেওয়ার…
 ১৭ অক্টোবর ২০২৬    খেলাধুলা

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীভল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন। পরিদর্শনকালে তিনি মন্দির প্রাঙ্গণে সনাতন…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায়…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ

সাদুল্লাপুরে ব্রিজের নিচের পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি ব্রিজের নিচের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর।…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইপিডিএবি -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইলেকট্রনিক্স পণ্য পরিবেশক সমিতি বাংলাদেশ তথা ইলেকট্রনিক্স প্রোডাক্টস ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইপিডিএবি)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে সংগঠনটির পথচলায় এক…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

ফুলবাড়ীতে বিএনপির সদ্যঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ৯০ কেজির বাঘাইড় মাছ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পুটিমারী এলাকায় স্থানীয় এক জেলের জালে ৯০ কেজি ওজনের একটি বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) মাছটির ছবি…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫

রৌমারীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৫
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ অক্টোবর)…
 ১৭ অক্টোবর ২০২৬    রংপুর

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে বরখাস্ত চিকিৎসক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক পরিদর্শনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিজ কক্ষে ধূমপান করতে দেখা যায় সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও…
 ১৭ অক্টোবর ২০২৬    জাতীয়

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন

কালিয়াকৈর ঔষধ কারখানায় ভয়াবহ আগুন
মোঃ শফিকুল ইসলামকালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিগাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থইবনে সিনা  ফার্মাসিটিক্যাল লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওষুধের মেশিন ও গোডাউনে…
 ১৭ অক্টোবর ২০২৬    ঢাকা

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!

নুডলস খাওয়ার পর একই পরিবারের ৫ জনের মৃত্যু, রয়েছে ৩ শিশুও!
ভারতের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশুও। শুক্রবার রাতে নুডলস খাওয়ার পর ঘুমাতে যান পরিবারের সদস্যরা।…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি!
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সাম্প্রতিক সময়ে এই নৌপথে…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে হারানোর শঙ্কায় আশিকুল!
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রীসহ পরিবারের ছয় সদস্যকে হারানোর শঙ্কায় ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। আনন্দঘন ভ্রমণে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে…
 ১৭ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!

পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬ আফটারশক, উপকূলে উদ্বেগ!
মধ্য আমেরিকার দেশ পানামায় শক্তিশালী ভূমিকম্পের পর ৭৪৬টি পরকম্পন বা আফটারশক রেকর্ড করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ৯ অক্টোবরের ভূমিকম্পের পর দেশটির…
 ১৭ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক