প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   রাজধানীতে হেযবুত তওহীদ সদস্যদের ম্যারাথনে...

রাজধানীতে হেযবুত তওহীদ সদস্যদের ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম মুক্তাদির, নারীদের মধ্যে সুমাইয়া

৬ জানুয়ারি ২০২৪ ০৬:২৪ এএম
বজ্রশক্তি ডেস্ক

অত্যন্ত জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় হেযবুত তওহীদের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘HM SALIM RUN 10K 2024’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। পিনাকল স্পোর্টস এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও হেযবুত তওহীদের মাননীয় এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিল- “সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই”।
.
আজ শুক্রবার (৫ জানুয়ারি, ২০২৪) এই দৌড় প্রতিযোগিতাকে ঘিরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। প্রবল শীত উপেক্ষা করে ভোর ছয়টার আগেই হাজারও নারী-পুরুষ উপস্থিত হয় ঢাকার উত্তরায়। সকাল সাতটায় পুরুষদের দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং তার তিরিশ মিনিট পর শুরু হয় নারীদের প্রতিযোগিতা। পুরুষ প্রতিযোগীদের মধ্যে ৪৬ মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেন প্রতিযোগি মুক্তাদির আহমেদ, দ্বিতীয় হন সোহেল রানা (৪৭মিনিট) এবং তৃতীয় হন মোহাম্মদ হৃদয় (৪৭.৩০মিনিট)। নারীদের মধ্যে সাড়ে ৭ কিলোমিটার দৌড়ে ৪০ মিনিটে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার, দ্বিতীয় স্থান নাজমুন্নাহার বিথী এবং তৃতীয় স্থান জাহানারা আক্তার।
.
অনুষ্ঠানের নজরকাড়া দিক ছিল শৃঙ্খলা। কারণ এমন উন্মুক্ত স্থানে হাজারও নারী পুরুষের উপস্থিতিতে দশ কিলোমিটার রাস্তাজুড়ে এই আয়োজনে শৃঙ্খলা রক্ষা করা সহজ ছিল না। কিন্তু হেযবুত তওহীদের সদস্যরা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। পুরো ইভেন্টে একটিও অনভিপ্রেত ঘটনা বা বিশৃঙ্খলার নজির দেখা যায়নি। পারস্পরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ততা ও সৌহার্দ্যতা বজায় রেখে সকল নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশ নেন।
.
অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন হেযবুত তওহীদ আন্দোলনের মাননীয় এমাম ও পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর উপস্থিতিতে ও অবিরাম উৎসাহে ইভেন্টটি উৎসবমুখর হয়ে ওঠে।
.
দৌড় প্রতিযোগিতার পর্ব শেষে সকলের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন জনাব হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তাঁর বক্তব্যে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের তরুণ-তরুণীদের পাঁচটি সঙ্কট তুলে ধরেন। সঙ্কটগুলো হলো- প্রথমত, আমাদের তরুণদের সামনে এমন কোনো আদর্শ নেই, আইডল নেই, যাকে অনুসরণ করে তরুণরা সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে। দ্বিতীয়ত- বাংলাদেশে চলমান হানাহানি ও অনৈক্যের রাজনীতি তরুণদেরকে বিভক্ত করছে ও জাতিবিনাশী কর্মকান্ডে লিপ্ত করছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতিতে তরুণরা ব্যবহৃত হচ্ছে। তৃতীয়ত- ধর্মের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা ও উদ্দেশ্যমূলক বিকৃত ব্যাখ্যা দিয়ে তরুণদের প্রতিভা বিকাশের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া বহু তরুণ সন্ত্রাস জঙ্গিবাদে জড়িয়ে যাচ্ছে। চতুর্থত- মাদকের ভয়াবহ আগ্রাসন তরুণ সমাজকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ফাইনালি- বিভিন্ন অপসংস্কৃতি ও অশ্লীলতার আগ্রাসন তারুণ্য শক্তিকে বুঁদ করে দিচ্ছে। এখন তরুণদেরকে জাগাতে হলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে।”
.
জনাব হোসাইন মোহাম্মদ সেলিম আরও বলেন- আমরা তরুণদের প্রাণশক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে, জেলায়, থানায় সুস্থধারার সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে চলেছি।”
এছাড়াও ইসলামের ইতিহাস ও নবীজী মোহাম্মদ (সাঃ) এর জীবনী থেকে রেফারেন্স দিয়ে তিনি ইসলামের দৃষ্টিতে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এসময় হাজারও নারী-পুরুষ তাঁর বক্তব্যের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেন।
.
বক্তব্য শেষে প্রতিযোগীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকল ফিনিশারকে মেডেল দেয় আয়োজক কর্তৃপক্ষ। জানা যায়, নারী-পুরুষ মিলে সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে প্রায় শতভাগ এন্ডিং পয়েন্ট অতিক্রম করতে সক্ষম হয়।
.
ম্যারাথন শেষে খেলোয়াড়দের অংশগ্রহণে একটি দৃষ্টিনন্দন ডিসপ্লে অনুষ্ঠিত হয়। হেযবুত তওহীদের এমাম নিজেই ডিসপ্লের পর্বটি পরিচালনা করেন।
.
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিনাকল স্পোর্টস এ্যাসোসিয়েশনের সভাপতি ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব রিয়াল তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদ ও পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের নারী বিষয় সম্পাদক ও দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি, ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি আল আমিন সবুজ, সিলেট বিভাগীয় সভাপতি আলী হোসেন, তারুণ্যের সভা সংগঠনের চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমুখ।
.
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্রীড়াবিদ তাহের হোসেন মারুফ, ডা. তুহিন মাহমুদ, শাহ নেওয়াজ খান রিপন ও ফরিদ উদ্দিন রব্বানী।

Previous slide
Next slide

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়