প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   হোসাইন মোহাম্মদ সেলিম, অগ্রণী সমাজ...

হোসাইন মোহাম্মদ সেলিম, অগ্রণী সমাজ সংস্কারক

২১ জুন ২০২৪ ১২:০১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

বাংলাদেশের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হোসাইন মোহাম্মদ সেলিম। তাঁর প্রধান পরিচয় তিনি অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের এমাম। প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ উচ্চারণ ইতোমধ্যেই তাঁকে এনে দিয়েছে সুপরিচিতি। জন্ম ২৮ নভেম্বর, ১৯৭২। নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার পোরকরা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা নুরুল হক এবং মাতা হোসনে-আরা বেগম। পিতা জনপ্রিয় ইউপি সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন দুই যুগব্যাপী।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা:
কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি ১৯৯৩ সনে স্মাতক পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পড়াশোনা শেষে ব্যবসায় মাধ্যমে তিনি কর্মজীবনে প্রবেশ করেন।

সামাজিক কার্যক্রম ও হেযবুত তওহীদ:
সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার গভীর উদ্বেগ এবং বিশ্বব্যাপী মুসলমান জাতিকে দুর্দশা থেকে মুক্ত করার প্রবল ইচ্ছা থেকে তিনি সামাজিক কার্যক্রমের সাথে যুক্ত হন। ১৯৯৯ সালে টাঙ্গাইলের করটিয়ার জমিদার পরিবার ও ঐতিহ্যবাহী সুলতানি পরিবারের উত্তরসুরী, হেযবুত তওহীদের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর সংস্পর্শে আসেন। সেই থেকে তিনি ক্লান্তিহীনভাবে ছুটে চলেছেন শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামান্তরে, কথা বলে চলেছেন রাজধানীর অভিজাত মিলনায়তন থেকে গ্রামের উঠোনে উঠোনে। তাঁর বজ্রকণ্ঠ প্রতিধ্বনী তুলছে আজ বাংলার ঘরে ঘরে। হেযবুত তওহীদের মাধ্যমে তিনি নিরবচ্ছিন্নভাবে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরেছেন। যে সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করে চলেছেন সেগুলো হল:

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

উগ্রবাদ এবং ধর্মের অপব্যবহার: ইসলামের উগ্রবাদী ব্যাখ্যা থেকে জঙ্গিবাদ নামক বৈশ্বিক সংকটের উদ্ভব হয়েছে। কেবল শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদসহ কোনো মতবাদগত সন্ত্রাস নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন একটি পাল্টা আদর্শ। তিনি জঙ্গিবাদের ভুলগুলো চিহ্নিত করার পাশাপাশি এর সঠিক ব্যাখ্যা তুলে ধরছেন।

ধর্মব্যবসা: ধর্ম এসেছে মানবসমাজে শান্তি ও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য। একে বাণিজ্যিক পণ্যে পরিণত করেছে একটি পুরোহিত শ্রেণি। ইসলামে ধর্মকে পেশা বা ব্যবসা হিসাবে ব্যবহার করার কোনো অনুমতি নেই। তিনি ধর্মের নামে স্বার্থহাসিলের বিরুদ্ধে অকাট্য দলিল-প্রমাণ ও যুক্তি তুলে ধরছেন।

ইসলামের নামে অপরাজনীতি: পাশ্চাত্যের রাজনৈতিক ব্যবস্থার অনুকরণে অনেক ইসলামী দল সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীকে তাদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে। অন্যান্য দলগুলোর সঙ্গে ভোটের প্রতিযোগিতা করতে গিয়ে তারা ইসলামের অপব্যাখ্যা করছে এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে অপ-ব্যবহার করছে। রাজনীতিতে ধর্মের এই অপব্যবহারের বিরুদ্ধে তিনি ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরছেন।

সাম্প্রদায়িক বিদ্বেষ: ধর্মীয় সমাবেশ থেকে ভিন্ন ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও সংখালঘুর উপর নির্যাতনের ফতোয়া বন্ধ করার জন্য তিনি সংগ্রাম করছেন। সকল প্রকার সাম্প্রদায়িক বিভক্তি দূর করে সর্বধর্মীয় সম্প্রীতি স্থাপন ও এক পিতা-মাতার সন্তান হিসাবে সমগ্র মানবজাতিকে এক জাতিতে পরিণত করার উপায় তিনি তুলে ধরছেন।

নারীবিদ্বেষী ফতোয়াবাজি: ইসলাম নারীকে চার দেওয়ালে বন্দী করে না। বরং প্রকৃত ইসলামের যুগে নারীরা নতুন সভ্যতা নির্মাণের কাজে পুরুষের পাশাপাশি শ্রম দিয়েছেন ও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আজ সেই নারীদেরকে অবরুদ্ধ করা হয়েছে পর্দাপ্রথার নামে বাড়াবাড়ি করে। হেযবুত তওহীদের এমাম নারী বিদ্বেষী ফতোয়াবাজির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং নারীদের অধিকার ও মর্যাদা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করছেন।

বিপথগামী তারুণ্য: তিনি দেশের যুব সমাজকে দুর্নীতি, মাদকাসক্তি এবং ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্তি থেকে উদ্ধার করতে তাদের নিয়ে নিয়মিত সেমিনার করে কাউন্সেলিং কর থাকেন। তাদের মানসিক ও শারীরিক সুস্থতার চিন্তা করে তিনি অর্ধ শতাধিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন।

দারিদ্র্য বিমোচন: তিনি নিজ এলাকায় ৫০টিরও বেশি উন্নয়ন প্রকল্প প্রতিষ্ঠা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে গরুর খামার, মাছের খামার, খাদ্যশস্য আবাদ, সবজি চাষ, গার্মেন্ট কারখানা, খাদ্য প্রক্রিয়াজাত কারখানা, হাসপাতাল, মসজিদ নির্মাণ, ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। প্রতিবছর তিনি এসব প্রতিষ্ঠানের পণ্য প্রদর্শনের জন্য বাণিজ্য মেলার আয়োজন করে থাকেন। এভাবে একটি প্রত্যন্ত গ্রামীণ জনপদকে তিনি একটি উন্নত শহরে রূপান্তরিত করেছেন।

অশিক্ষার অন্ধকার দূরীকরণ: এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার আলো সঞ্চারের জন্য বিজ্ঞান-প্রযুক্তি এবং ধর্মীয়-নৈতিক শিক্ষার সমন্বয়ে একটি বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ শিক্ষকমণ্ডলী শিক্ষকতা করছেন। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনোদন, কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষা সফর, কারিগরি শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতাপূর্ণ বিশ্বের উপযোগী নাগরিকে পরিণত করার চেষ্টা করা হচ্ছে।

আদর্শিক সাহিত্য ও বই:
রেনেসাঁ সৃষ্টির পূর্বশর্ত মানুষের মনোজগতের পরিবর্তন সাধন করা। সে লক্ষে বক্তৃতার পাশাপাশি কলম হাতেও তিনি সমান দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। প্রতিবছর বই মেলায় তাঁর লেখা বই প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা দশটি। এর মধ্যে “ধর্মব্যবসার ফাঁদে” বইটি সচেতন ব্যক্তিদের চিন্তার জগতে ব্যাপক প্রভাব ফেলেছে, অজস্র মানুষের কালঘুম ভেঙেছে। তিনি দুটো দৈনিক পত্রিকাসহ বেশ কয়েকটি অনলাইন পোর্টাল ও টিভি পরিচালনা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বিপুল জনপ্রিয়তার অধিকারী।

উগ্রবাদী হামলার শিকার:
ইসলাম নিয়ে তাঁর প্রগতিশীল ব্যাখ্যা চরমপন্থী গোষ্ঠীগুলোর নজরে আসার পর তিনি তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এ পর্যন্ত ধর্মব্যবসায়ী এবং উগ্রবাদী গোষ্ঠী চারবার তাঁর বাড়িতে আক্রমণ করেছে, লুটপাট করেছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তারা এই আন্দোলনের দুইজন সদস্যকেও নির্মমভাবে হত্যা করেছে। প্রাণনাশের হুমকি ও আক্রমণকে উপেক্ষা করেও তিনি তাঁর লক্ষ্যে অবিচল ও দৃঢ় রয়েছেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি? ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!

চলচ্চিত্রে এসে কি আমরা পাপ করেছি?  ক্ষুব্ধ ওমর সানী, মামলা করার হুঁশিয়ারি!
স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। পরিবার নিয়ে মিথ্যা তথ্য প্রচার…
 ১৪ অক্টোবর ২০২৬    বিনোদন

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে!
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৪ অক্টোবর)…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!

দুই হাত নেই, পা দিয়ে লেখেন, গড়েছেন বিদ্যালয়—প্রধানমন্ত্রীর কাছ থেকে পেলেন সুখবর!
জন্ম থেকেই দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে শারীরিক প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাঁর অদম্য ইচ্ছাশক্তি। পা দিয়ে লিখে পড়াশোনা শেষ করার পর নিজের সঞ্চয়…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তাহিরপুরে বাগলী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল…
 ১৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা

কাউনিয়ায় ৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি, থাকছে চার স্তরের নিরাপত্তা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়া উপজেলায় চলছে উৎসবের আমেজ। পূজামণ্ডপগুলোতে প্রতিমা তৈরি এবং রংতুলির আঁচড়ে দেবী দুর্গাসহ…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সরদার…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধন কমিটিকে কোনো পরামর্শ দেবে না জামায়াত: গোলাম পরওয়ার
সংবিধান সংশোধনের জন্য সরকার যে প্রক্রিয়া গ্রহণ করেছে, তার সঙ্গে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কারণে সংবিধান সংশোধন কমিটিকে দলটি কোনো পরামর্শ দেবে না…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে কেউ কোনো ধরনের নিয়ম লঙ্ঘন বা অপকর্ম করার চেষ্টা করলে তা তাৎক্ষণিকভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন…
 ১৪ অক্টোবর ২০২৬    রংপুর

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে করত বিএনপি: চিফ হুইপ!
লংমার্চ করে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপিই লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম…
 ১৪ অক্টোবর ২০২৬    জাতীয়

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!

ছাত্রলীগের পদ পেতে সাদ্দাম-ইনানের পা চাটতেন সারজিস, দাবি রাশেদের!
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, শেখ হাসিনাবিরোধী…
 ১৪ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা সাংবাদিক…
 ১৪ অক্টোবর ২০২৬    ঢাকা

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!

চলন্ত ট্রেনে মোবাইল চুরির চেষ্টা, জানালায় ঝুলিয়ে রাখলেন যাত্রীরা!
ভারতের বিহারে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে গিয়ে যাত্রীদের হাতে ধরা পড়েছেন এক সন্দেহভাজন চোর। ট্রেন চলতে শুরু করলে…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার

টিকটকে পরিচয়ের জেরে বাড়ি ছাড়া ৪ স্কুলছাত্রী হবিগঞ্জ থেকে উদ্ধার
রাহাত চৌধুরী, জেলা প্রতিনিধি:কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সাথে নতুন জীবন শুরুর পরিকল্পনা…
 ১৪ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!

স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে নামতে গিয়ে ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু!
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে সম্ভাব্য তর্ক এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন হার্ষিত…
 ১৪ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক